১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের, কঠোর হুঁশিয়ারি তেহরানের ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত ২ ডারউইন টেস্ট: চারশ ছাড়িয়ে বাংলাদেশের লিড দুইশ পার, মিরাজের ব্যাটে বড় সংগ্রহের পথে মালয়েশিয়াকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল আজকের খেলা: ১৫ আগস্ট ২০২৬-এ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ও ভারত-শ্রীলঙ্কা লড়াই টিভির পর্দায় বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা জাতীয় গ্রিডে আবারও গ্যাস সরবরাহ শুরু করলো সামিট এলএনজি টার্মিনাল সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ ভারতীয় জিরা ও ফুচকা উদ্ধার, আটক ২
আন্তর্জাতিক:
হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের, কঠোর হুঁশিয়ারি তেহরানের ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত ২ ইরানের আকাশসীমায় মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মাত্র ৫.৩ সেকেন্ডে ৮০০ কিমি গতি: চীনের ম্যাগলেভ ট্রেনের নতুন বিশ্বরেকর্ড ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন বিশেষজ্ঞ চিকিৎসক যৌথ সামরিক মহড়া নিয়ে তীব্র ক্ষোভ, নতুন প্রতিরোধ গড়ার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার জাপানে নজিরবিহীন রেকর্ড বৃষ্টি ও বন্যায় ৪ জনের মৃত্যু, আটকা হাজারো যাত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন: মুনাফা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা
     
             

রামুতে বন রক্ষা করতে গিয়ে জবর-দখলকারীর হামলায় আহত ২৮ বনকর্মী। এক জনের অবস্থা আশংকাজনক।।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবদুর রাজ্জাক।। কক্সবাজারের রামু উপজেলায় বনভূমি জবর-দখল ঠেকাতে উচ্ছেদ অভিযান করতে গিয়ে জবর-দখলকারী লাঠিয়াল বাহিনীর হামলায় রাজারকুল সদর বিট কর্মকর্তা জহিরুল আলম ও দারিয়ারদীঘী বিট কর্মকর্তা আরজো মিয়াসহ ২৮ বনকর্মী আহত হয়েছে।এসময় জবর-দখলকারী লাঠিয়াল বাহিনীর সদস্যরা বনকর্মিদের কাছ থেকে একটি রাইফেল ছিনিয়ে নিয়ে যায়। পরে স্হানীয় মেম্বার আবদুল্লাহ বিদ্যুৎ এসে রাইফেল টি উদ্ধার করে বন বিভাগের নিকট হস্তান্তর করেন।আহতদের মধ্যে রাজারকুল সদর বিট কর্মকর্তা জহিরুল আলমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন রামু রাজারকুল রেঞ্জের দারিয়ারদীঘি বিটের খুনিয়াপালং ইউনিয়নের কম্বোনিয়া এলাকায় এই ঘটনাটি ঘটে।কক্সবাজার সদরের রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা জানান, ওই এলাকার স্থানীয় ২০ জনকে ঘর নির্মাণের জন্য এককালীন ৭০ হাজার করে টাকা প্রদান করে একটি সৌদি এনজিও। কিন্তু তারা ওই টাকায় বনভূমিতে পাকা ঘর নির্মাণের চেষ্টা চালায়। অবৈধ ঘর নির্মাণের খবরে সহকারী বন সংরক্ষক আনিসুর রহমানের নেতৃত্বে বনকর্মীরা বাধা দেয় এবং ৫ টি ঘর উচ্ছেদ করে। ওই সময় তিন থেকে চার শ’ জবর-দখলকারী লাঠিয়াল বাহিনী বনকর্মীদের ওপর আক্রমণ করে। এতে ২৮ বনকর্মী আহত হয়। পরে আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় । আহতদের মধ্যে রাজারকুল সদর বিট কর্মকর্তা জহিরুল আলমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।ঘটনার সংবাদ পাওয়া মাত্র খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি ও রামু থামার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
জাতীয় গ্রিডে আবারও গ্যাস সরবরাহ শুরু করলো সামিট এলএনজি টার্মিনাল
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ ভারতীয় জিরা ও ফুচকা উদ্ধার, আটক ২
কলমাকান্দায় কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষে আহত ৫৬
আড়াইহাজারে কৃষক দল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ৫
সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের প্রাণহানি: পরিবার পাবে ১০ লাখ টাকা
নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পটিয়ায় খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বনফুল ও ফুলকলির পরিদর্শনে এম পি এনামুল হক এনাম।

You cannot copy content of this page