১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় ঈগল ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী নিহত। হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা কৃষকদলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন ​খানসামায় ৬নং গোয়ালডিহি ইউনিয়নে পুষ্টি সংবেদনশীল মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম সভা অনুষ্ঠিত পটিয়ায় চাচাকে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ ভাতিজার। উখিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার-৮ আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

সাতকানিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ মামলায় ১২ হাজার টাকা জরিমানা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে বিভিন্ন বেআইনী অপরাধে ১ টি ফার্মেসী, ১ টি দোকান ও ১ টি করাত কলকে মোট ৩ টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং পাশাপাশি প্রায় সকল ব্যবসা প্রতিষ্ঠানকে সরকারের আইন ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়েছে।
২৫ সেপ্টেম্বর’২৩ ইং সোমবার বিকালে সাতকানিয়া উপজেলার মরফলা ও মক্তিয়ারকুম এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত ছিদ্দিকী’র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এসময় মূল্য তালিকা না থাকা, ফিজিশিয়ান স্যাম্পলের ওষুধ বিক্রয় এবং লাইসেন্স ব্যতীত করাতকল চালানোর দায়ে যথাক্রমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মেসার্স আরমান স্টোরের মালিককে ২ হাজার টাকা, মৌলভী ফার্মেসির মালিককে ৫ হাজার টাকা এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর আওতায় মক্তিয়ারকুম এলাকার হাসান করাতকলের মালিককে ৫ হাজার টাকা, মোট ৩টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা দন্ড প্রদান করা হয়। উক্ত অভিযানে ভূমি অফিসের কর্মচারীবৃন্দ, সাতকানিয়া থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন। অভিযানে ব্যবসায়ীদেরকে যথাযথ আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য জন্য সতর্ক করে দেওয়া হয়।উপজেলা কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত ছিদ্দিকী জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page