১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ঈদগাঁও থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলার এক আসামি গ্রেপ্তার পটিয়ায় এনসিপির মশাল মিছিল। পুনরায় গ্রেফতার বান্দরবান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাদেক হোসেন চৌধুরী দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত পরিবেশ রক্ষা কেবল একটি প্রতিষ্ঠানের নয়, সবার দায়িত্ব ডিসি জাহিদুল সাতকানিয়ায় মাদ্রাসায় অপপ্রচার ও পরিচালকের ওপর হামলার প্রতিবাদ বই প্রাপ্তিতে শতভাগ পূর্ণ সাতকানিয়া, চতুর্থ-পঞ্চম শ্রেণির বই আসেনি সন্দ্বীপে সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটি ও মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি,সিলেট।

জৈন্তাপুর উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সভা ও আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।২৫ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে পৃথক ভাবে এসব সভা অনুষ্ঠিত হয়। মাসিক উন্নয়ন সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ এবং আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম), জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটি’র সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: সালাউদ্দিন মিয়া, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, উপজেলা প্রকৌশলী একে এম রিয়াজ মাহমুদ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল মাসুদ, সমাজসেবা কর্মকর্তা একে আজাদ ভূইয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মিজানুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহ মিফতাউজ্জামান, উপজেলা আবাসিক প্রকৌশলী সজল চাকলাদার, জনস্বাস্থ্য প্রকৌশলী রুহুল আমিন, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, শ্রীপুর বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিব আহমদ, জৈন্তাপুর বিজিবি ক্যাম্প কমান্ডার আব্দুল জলিল, লালাখাল বিজিবি ক্যাম্প কমান্ডার আব্দুর রশিদ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি এম এম রুহেল। সভায় সীমান্তে চোরাচালান ব্যবসা ও মাদক নিয়ন্ত্রনে পুলিশ-বিজিবি সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী-কে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রাখতে এবং সীমান্তে চোরাচালান প্রতিরোধ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি’র মনিটরিং কার্যক্রম আরও জোরদার করার আহবান জানানো হয়েছে। সভায় নবাগত অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম)-কে স্বাগত জানানো হয়। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও উপজেলার চলমান উন্নয়ন কাজ বাস্তবায়ন সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page