২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বান্দরবানে র‍্যাবের ঝটিকা অভিযান ১৬ বছরের পলাতক খুনি গ্রেফতার জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মিলনমেলা ও সদস্য সনদ বিতরণ লালদীঘিতে বাঘা শরিফের দাপট ১১৭তম আসরেও সেরা। সাতকানিয়ার পরিবেশ রক্ষায় এমপি জসিম উদ্দীনের ৫ দফা ঘোষণা নোয়াখালীর চাটখিলে উপজেলা বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত সখিপুরে কৃষকদের সার, বীজ ও খামারীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ চট্টগ্রামে জব্বারের বলিখেলা ও বৈশাখী মেলা হরেক রকম পণ্যের বিপুল সমাহার র‌্যাবের জালে মহেশখালীর ত্রাস ফজইল্যা ডাকাত ধর্ষণ ও চাঁদাবাজির পৃথক ঘটনায় সাতকানিয়ায় ৪ জন আটক
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

শান্তিগঞ্জে অপহরণের একমাস পর শিকলবন্দী অপহৃত শিশুকে উদ্ধার,৬ অপহরণকারী গ্রেপ্তার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আসামপুর গ্রাম হতে অপহরণের একমাস পর অপহৃত এক শিশুকে শিকলবন্ধী অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। অপহৃত শিশুটির নাম মো: ফাইজুর রহমান ফারকুল(১৩)। সে উপজেলার দরগাপাশা ইউনিয়নের আসামপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে । গত ২৪ সেপ্টেম্বর রোজ রবিবার সন্ধ্যা ৬ টা থেকে রাত সাড়ে ৮ টায় অপহরণকারীর দলনেতা আব্দুল্লাহ আল আমিন টাকা নিতে গেলে পুলিশ থাকে ধাওয়া করে তাকে আটক করেন।রবিবার ভোরে শান্তিগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে অপহৃত শিশুটিসহ ৬ অপহরণকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।উল্লেখ্য গত ২৫ আগষ্ট দুপুরে আসামপুর গ্রামের বিল্লাল আহমেদর বাড়ীর সামনে ডাউকা নদীর পাড় থেকে অজ্ঞতনামা ব্যক্তিরা এই শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় নিখোঁজ শিশুটির স্বজন গত ২৭ আগষ্ট শান্তিগঞ্জ থানায় একটি হারানো জিডি করেন। পরে অপহৃত শিশুর পিতা মোঃ আব্দুল গফুর বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে গত ১২ সেপ্টেবর শান্তিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, অপহৃত শিশু মো: ফাইজুর রহমান ফারকুল(১৩) গত ২৫ আগষ্ট দুপুরে আসামপুর গ্রামের বিল্লাল আহমেদের বাড়ীর সামনে ডাউকা নদীর পাড়ে গেলে অজ্ঞতনামা ব্যক্তিরা ঐ শিশুটিকে অপহরণ করে নৌকায় তুলে নিয়ে যায়।ঘটনার পর থেকে মো: ফাইজুর রহমান ফারকুলের পিতা মোঃ আব্দুল গফুর সহ তাহার স্বজনরা শিশুটির সন্ধানে এলাকার বিভিন্ন জায়গাতে অনেক খোঁজাখুঁজি করে কোন সন্ধান পাননি। ।পরে গত ২৭ আগষ্ট শান্তিগঞ্জ থানায় একটি হারানো জিডি করা হয় এবং গত ১২ সেপ্টেম্বর অপহিৃত শিশুটির পিতা বাদী হয়ে শান্তিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে বিভিন্ন কৌশলে তদন্তে নামে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। একপর্যায়ে অপহরণকারীরা অপহৃত শিশু মো: ফাইজুর রহমান ফারকুল(১৩)”কে নির্যাতনের ভিডিও ধারণ করে তার পরিবারের ইমু নাম্বার পাঠাতে থাকে এবং তিনলাখ টাকা মুক্তিপন দাবী করে। এতে পরিবারের লোকজন বিষয়টি পুলিশকে অবহিত করেন।ঘটনার পর থেকে মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এস আই কাজল চন্দ্র দেব সুনামগঞ্জ পুলিশের ঊধ্বর্তন কর্তৃপক্ষের দিক নির্দেশনায় তথ্য প্রযুক্তির মাধ্যমে তদন্ত শুরু করেন। গত ২৪ সেপ্টেম্বর থানা পুলিশের লোকজন ছদ্মবেশ ধারণ করে মুক্তিপনের টাকার লোভ দেখিয়ে অপহরণকারীদের সাথে যোগাযোগ শুরু করেন। অপহরণকারীদের কথা মতো পুলিশ ছাতক থানা এলাকার ধান ক্ষেতে দাবীকৃত টাকা রেখে আসেন। পরে শান্তিগঞ্জ থানা পুলিশের তদন্তকারী কর্মকর্তা কাজল চন্দ্র দেবের নেতৃত্বে পুলিশ সদস্যরা অপহরণকারীদের কথামতো ঘটনাস্থলে উপস্থিত হয়ে শান্তিগঞ্জ, ছাতক ও সিলেটের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের ৬ সদস্যকে আটক করেন। পরে অপহরণকারী চক্রের সদস্যেদের তথ্যের ভিত্তিতে অপহৃত শিশু মো: ফাইজুর রহমান ফারকুল(১৩)কে আজ ২৫ সেপ্টেম্বর সোমবার ভোরে ছাতক থানা এলাকার দক্ষিণ খুরমা ইউনিয়নের হরিশ্বরণপুর গ্রাম থেকে অপহরণকারী জুনেদ এর বাড়ীর দু’তলার ধানের গোলা থেকে শিকলবন্ধী শিশুটিকে উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত অপহরণকারীরা হলেন জেলার ছাতক উপজেলার হরিশ্বরণপুর গ্রামের আব্দুস সালামের পুত্র আব্দুল্লাহ আল আমিন ওরফে জুনেদ, একই গ্রামের আব্দুল কাদিরের পুত্র জিয়াউর রহমান, মৃত মদরিছ আলীর পুত্র আব্দুল সালাম, আব্দুল সালামের মেয়ে খাতিজা বেগম, জগন্নাথপুর থানা এলাকার কামারখাল গ্রামের বিল্লাল মিয়ার স্ত্রী মোছা: বেগম ও মুল পরিকল্পনাকারী একই গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে বিল্লাল মিয়া।এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি খুবই সম্পর্শ কাতর ঘটনা। একটি শিশুকে অপহরণ করে দীর্ঘ ১ মাস পর শিকলবন্দী অবস্থায় অপহরণকারীর বাড়ির ধানের গোলার ভিতরে আটক করে রাখা শিশুটিকে উদ্ধার করা হয়। আমরা বিষয়টি আমাদের ঊধ্বর্তন কর্তৃপক্ষের দিক নির্দেশনায় তথ্য প্রযুক্তির মাধ্যমে তদন্ত কার্যক্রম শুরু করি এবং শিশুটিকে উদ্ধারসহ পুরো অপহরণচক্রকে সনাক্ত করে আটক করতে সক্ষম হয়েছি। গ্রেপ্তারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মুঞ্জর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page