২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

স্বপ্নের কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম জাফর ইকবাল তালুকদার,ব্যুরোচীফ,চট্টগ্রাম

কর্ণফুলী মডার্ণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের শুভ উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এম. পি।শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল এগারোটায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ক্রসিং এলাকায় নবনির্মিত মডার্ণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমার প্রয়াত বাবা আখতারুজ্জামান চৌধুরী বাবু এ এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য উপজেলা গঠনের উদ্যোগ নেন। বাবার স্বপ্ন ছিল কর্ণফুলীবাসীকে ত্রিমুখী শাসন থেকে মুক্তি দেয়া। বাবার সে স্বপ্ন পূরণ ও কর্ণফুলীবাসীর ভাগ্য উন্নয়নে আমি কাজ করছি। এ উপজেলা গঠন সহজ ছিলো না, নানা প্রশাসনিক জটিলতার অবসান ঘটিয়ে করা হয়েছে। কর্ণফুলীবাসীর স্বপ্ন পূরণ হয়েছে। প্রতি ছয় মাসের মধ্যে পাল্টাচ্ছে এ উপজেলার চেহারা। বিদেশীরা এসে চিনবেন না কোথায় এসেছে। স্মার্ট উপজেলায় পরিণত হচ্ছে প্রতিনিয়ত। শেখ হাসিনা সরকারের ১৫ বছরের শাসন আমলে আনোয়ারা-কর্ণফুলীসহ সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের সরকার হচ্ছে আওয়ামীলীগ সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছেন সোনার বাংলা বিনির্মাণের।তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে স্বপ্ন অক্ষরে-অক্ষরে পূরণ করেছেন।ভূমিমন্ত্রী আরো বলেন, ‘এ উপজেলায় গড়ে উঠেছে বিভিন্ন কলকারখানা। এতে করে বেকারত্ব দূর হয়েছে। কৃষকরা তাদের জমিতে তিন ফসলি চাষাবাদ করতে পারছেন। কেউ যাতে তিন ফসলি জমিতে কোনো স্থাপনা বা কারখানা করতে না পারে সেদিকেও কঠোর নির্দেশনা রয়েছে। কারখানা ও মানুষের জানমান রক্ষায় নির্মাণ করা হয়েছে মডার্ণ ফায়ার সার্ভিস। এ ফায়ার সার্ভিস শুধু কর্ণফুলীবাসীর উপকারে আসবে না, আনোয়ারাসহ পুরো চট্টগ্রামবাসীর উপকারে আসবে।’অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম গণপূর্ত বিভাগের প্রকৌশলী ইঞ্জিনিয়ার অভিজিত চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) যুগ্ম সচিব মো. ওয়াহিদুল ইসলাম, কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী,আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, ভুমি মন্ত্রীর একান্ত সহকারি সচিব রিদুয়ানুল করিম চৌধুরী সায়েম,কর্নফুলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোলায়মান, ১১ ফায়ার সার্ভিল ও সিভিল ডিফেন্স স্টেশন প্রকল্প পরিচালকের উপ সচিব মো. শহিদ আতাহার হোসেন, কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশিদ, ডেল্টা ইঞ্জিনিয়ার্স এন্ড কনসোর্টিয়াম লিমিটেডের স্বত্ত্বাধিকারী মমিনুল ইসলাম ও,ইমরান হোসেন বাবু প্রমূখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page