১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পুনরায় গ্রেফতার বান্দরবান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাদেক হোসেন চৌধুরী দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত পরিবেশ রক্ষা কেবল একটি প্রতিষ্ঠানের নয়, সবার দায়িত্ব ডিসি জাহিদুল সাতকানিয়ায় মাদ্রাসায় অপপ্রচার ও পরিচালকের ওপর হামলার প্রতিবাদ বই প্রাপ্তিতে শতভাগ পূর্ণ সাতকানিয়া, চতুর্থ-পঞ্চম শ্রেণির বই আসেনি সন্দ্বীপে সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

ভূজপুরের আলোচিত হরিমোহন হত্যাকান্ডের সাজাপ্রাপ্ত আসামী নিপত র‌্যাবের হাতে গ্রেফতার।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

উত্তর চট্টগ্রামের ভুজপুর থানার আলোচিত ও চাঞ্চল্যকর হরিমোহন রায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক একমাত্র আসামিকে দীর্ঘ ১৬ বছর পর গ্রফতার করেছে র‌্যাব ৭, চট্টগ্রাম। গ্রেফতারকৃত আসামী হচ্ছে নিপদ কর্মকার (৩৬), পিতা- মৃত যুবরাজ কর্মকার, সাং- রামগর চা বাগান, থানা-ভুজপুর, জেলা-চট্টগ্রাম।২১ সেপ্টেম্বর’২৩ ইং বৃহস্পতিবার র‌্যাব-৭ চট্টগ্রাম ও র‌্যাব-১১ নারায়নগঞ্জ- এর যৌথ একটি আভিযানিক টীম নরসিংদী জেলার সদর থানা এলাকা থেকে গ্রেফতার করে চট্টগ্রামে নিয়ে আসে।ঘটনার বিবরনে প্রকাশঃ ২০০৭ সালের ০২ অক্টোবর নিহত ভিকটিম হরিমোহন রায় ও তার স্ত্রী’র মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। উক্ত ঝগড়ার জের ধরে ০৩ অক্টোম্বর ২০০৭ইং তারিখ সকালে পুনরায় তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়া শেষে সকাল আনুমানিক ০৮.৩০ ঘটিকার সময় ভিকটিম হরিমোহন রায় স্থানীয় চা বাগানে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে পথিমধ্যে তার স্ত্রী’র ভাই নিপত কর্মকার তার পথরোধ করে এবং বোনের সাথে ঝগড়া করা নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে নিপত কর্মকার ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে লাঠি দ্বারা ভিকটিমের মাথায় আঘাত করে মাটিতে ফেলে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মক জখম করে। এ সময় ভিকটিম হরিমোহন রায় এর চিৎকার শুনে আশে-পাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে নিপত কর্মকার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন রক্তাক্ত ও গুরুত্বর জখম অবস্থায় ভিকটিম হরিমোহন রায়’কে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেন। উক্ত মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনায় নিহত ভিকটিমের বোন বাদী হয়ে গত ০৪ অক্টোবর ২০০৭ইং তারিখ চট্টগ্রাম জেলার ভুজপুর থানায় নিপত কর্মকার’কে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং-০১, তারিখ ০৪ অক্টোবর ২০০৭ইং, ধারা-৩০২ পেনাল কোড। মামলা রুজু হওয়ার পর আসামী আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে আত্মগোগনে চলে যায়। পরবর্তীতে পুলিশ প্রতিবদেন এবং সাক্ষীদের সাক্ষ্য প্রদানের ভিত্তিতে বিজ্ঞ আদালত দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আসামীর অনুপস্থিতিতে যাবজ্জীবন কারাদন্ড এবং ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরই প্রেক্ষিতে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত হত্যা মামলার প্রধান আসামী নরসিংদী জেলার সদর থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২১ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখ র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-১১, নারায়ণগঞ্জ এর যৌথ অভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী নিপদ কর্মকার (৩৬), পিতা- মৃত যুবরাজ কর্মকার, সাং- রামগর চা বাগান, থানা-ভুজপুর, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে বর্ণিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৭ চট্টগ্রাম।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পুনরায় গ্রেফতার বান্দরবান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাদেক হোসেন চৌধুরী
দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
পরিবেশ রক্ষা কেবল একটি প্রতিষ্ঠানের নয়, সবার দায়িত্ব ডিসি জাহিদুল
সাতকানিয়ায় মাদ্রাসায় অপপ্রচার ও পরিচালকের ওপর হামলার প্রতিবাদ
বই প্রাপ্তিতে শতভাগ পূর্ণ সাতকানিয়া, চতুর্থ-পঞ্চম শ্রেণির বই আসেনি সন্দ্বীপে
সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন
সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন
সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক

You cannot copy content of this page