৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রধানমন্ত্রীর যুগান্তকারী উদ্যোগ কিশোরগঞ্জে উৎসব মুখর পরিবেশ ভাতা ও ঋণ মেলা সুনামগঞ্জে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন সংসদ সদস্য এড. নুরুল ইসলাম বন্দর ইজারা ইস্যুতে সরকারকে জনগণের কথা শুনতে হবে: বন্দর রক্ষা কমিটি পণ্যজটে চট্টগ্রাম বন্দরের সক্ষমতার ৪০ শতাংশ অকার্যকর, অর্থনীতিতে বাড়ছে নেতিবাচক প্রভাব রাঙ্গুনিয়া যুবদলের নেতা মাকসুদ হত্যা: কিলিং স্কোয়াডের প্রধান দিদার ও সহযোগী আবসার গ্রেপ্তার গর্জনিয়ায় ইউএনও জিল্লুর রহমান: সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চিংড়ি ও ধান চাষের ফসলি জমি হুকুম দখল প্রক্রিয়ার প্রতিবাদে মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম ইদ্রিস ইমন,মোংলা (বাগেরহাট): 

মোংলা বন্দরের পশুর চ্যানেল ড্রেজিংয়ের বালু ফেলার জন্য ফসলি জমি হুকুম দখল প্রক্রিয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় জমির মালিকেরা। শুক্রবার ২২(সেপ্টেম্বর)বেলা সাড়ে ১১টায় দিগরাজ বাজার এলাকার মহাসড়কের পাশে এ মানববন্ধন করেন জমির মালিকেরা। সড়কের প্রায় এক কিলোমিটার জুড়ে এ মানববন্ধনে প্রায় ৫হাজার নারী-পুরুষ অংশ নেন।মানববন্ধনে জমির মালিকেরা বক্তব্যে বলেন, জমি হুকুম দখল নয়, অধিগ্রহণ করে ন্যার্য মূল্য দিতে হবে। অন্যথায় প্রয়োজনে রক্ত দিবো কিন্তু জমি দিবো না। তারা আরে বলেন, এর আগে উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি ও চিলা এলাকার জমি হুকুম দখল করে সেখানে ১৮/১৯ফুট উচু করে বালু ফেলা হয়েছে। সেখানে এখন কোন ফসলই হচ্ছেনা, বরং ঝড়-বৃষ্টিতে আশপাশের বাড়ীঘর বালুতে তলিয়ে যাচ্ছে। এতে চরম ভোগান্তীতে সেখানকার মানুষ। তাই আমরা কোনভাবেই আমাদের জমি হুকুম দখল করে নিতে দিবোনা। আমরাও মোংলা বন্দরের উন্নয়ন চাই, তাই আমাদের চিংড়ি মাছ ও লোনা পানির ধান চাষের জমি অধিগ্রহণ প্রক্রিয়া ছাড়া কোনভাবেই দিবোনা। কারণ এ জমির ধান-মাছের আয় দিয়ে আমাদের পরিবারের খাওয়া-পরা ও ছেলে-মেয়ের পড়াশুনা ও চিকিৎসাসহ সকল কাজ চলে।মানববন্ধনে বক্তব্য রাখেন জমির মালিক মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, পার্শ্ববর্তী রামপাল উপজেলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা মিলি, সুশান্ত দাস ও অর্ধেন্দু শেখর বিশ্বাসসহ অন্যান্যরা। বক্তারা এ ঘটনার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ও স্থানীয় সাংসদ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহারের হস্তক্ষেপ কামনা করেছেন।উল্লেখ্য, মোংলা বন্দরের পশুর চ্যানেলের ২৪কিলোমিটার নদীপথ খননের জন্য ২০২০সালে একনেকে ৯শ ৯২কোটি টাকার পশুন চ্যানেল ড্রেজিং প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এরপর ২০২২সালে এ চ্যানেলের ড্রেজিংয়ের কাজ শুরু হয়। প্রথম পর্যায়ে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের ৭শ একর জমি হুকুম দখল করে সেখানে উত্তোলিত বালু ফেলা হয়। এরপর দ্বিতীয় পর্যায়ে খুলনার দাকোপ উপজেলার বানীশান্তা ইউনিয়নে ২শ৬২ একর জমি হুকুম দখল করা হলেও স্থানীয় জমির মালিকদের আন্দোলনের মুখে পড়ে সেখান থেকে পিছু হটতে বাধ্য হন মোংলা বন্দর কর্তৃপক্ষ। তৃতীয় পর্যায়ে এসে এখন মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের সানবান্ধা এলাকায় ২শ ৬২একর জমি হুকুম দখলের প্রক্রিয়া চালাচ্ছেন মোংলা বন্দর কর্তৃপক্ষ। মোংলা বন্দর কর্তৃপক্ষের পক্ষে এ জমি হুকুম দখলের প্রক্রিয়া চালাচ্ছেন বাগেরহাট জেলা প্রশাসন। এনিয়ে জমির মালিকদের সাথে সম্প্রতি বাগেরহাট জেলা প্রশাসন ও মোংলা বন্দর কর্তৃপক্ষ বৈঠকও করছেন। বৈঠকে জমি হুকুম দখলের প্রতিবাদ জানিয়ে অধিগ্রহণ করে নেয়ার দাবী জানিয়েছিলেন জমির মালিকেরা। কিন্তু জমির মালিকদের দাবী উপেক্ষা করে জেলা প্রশাসন জমি হুকুম দখলের প্রক্রিয়া চালানোতে এর প্রতিবাদে রাস্তায় আন্দোলনে নেমেছেন জমির মালিকেরা।মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (সিভিল এন্ড হাইড্রলিক্স) ও পশুর চ্যানেল ড্রেজিং প্রকল্প’র (পিডি) প্রকল্প পরিচালক শেখ শওকত আলী বলেন, প্রথম ধাপে চিলা এলাকায় ৭শ একর জমি হুকুম দখল করে সেখানে বালু ফেলা হয়েছে। দ্বিতীয় ধাপে বানীশান্তায় ৩শ একর জমি হুকুম দখল করা হলেও সেখানকার ২শ৬২ একর জমির হুকুম দখল বাতিল করে সরকার বিকল্প জায়গায় বালু ফেলার নির্দেশনা দেন। এরপর তৃতীয় ধাপে সানবান্ধা এলাকায় ২শ ৬২একর জমি হুকুম দখলের প্রক্রিয়া চলছে। এ জায়গা হুকুম দখল সম্পন্ন হলে চলতি সেপ্টেম্বর মাস কিংবা অক্টোবর মাসে বালু ফেলার কাজ শুরু করা যাবে। তবে এ জায়গাও না পাওয়া গেলে ড্রেজিং প্রকল্প হুমকির মুখে পড়বে। তাতে করে মোংলা বন্দরে বিদেশী জাহাজের আগমন-নির্গমন, পণ্য আমদানী-রপ্তানীসহ দেশের অর্থনীতিতে মারাত্মকভাবে নেতিবাচক প্রভাব পড়বে। তিনি আরো বলেন, সরকারের চলমান প্রকল্প বাঁধাগ্রস্ত করতে এক শ্রেণীর মানুষ আন্দোলনের নাম করে বিরোধীতা করছেন। তিনি আরো বলেন, এ ড্রেজিং প্রকল্পের মাত্র ৩০ভাগ কাজ সম্পন্ন হয়েছে, মুলত জায়গার সংকটের কারণেই বাকী কাজ শেষ করার ক্ষেত্রে বড় ধরণের প্রতিবন্ধকার সৃষ্টি হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page