২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
হাম-রুবেলা মুক্ত করতে বাঁশখালীতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু। পরিবারের সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে পিণ্ডদান করলেন টমাস চাকমা দুই যুগধরে সেবা থেকে বঞ্চিত পানছড়ি এলাকাবাসী। চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন, ১৬ ফ্লাইটে যাবেন ৬ হাজার হাজি চট্টগ্রামে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ কুরুইন টাইগার ক্লাবের নতুন কমিটির শুভ উদ্বোধন, নবনির্বাচিত সভাপতি মোঃ সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন অ্যামোনিয়া নেই, উৎপাদনও নেই—বন্ধ ডিএপি প্ল্যান্ট ইছামতি নদীর ভাঙন রোধে ব্লক স্থাপনের উদ্যোগ, রাঙ্গুনিয়ায় পরিদর্শন প্রতিনিধি দলের পটিয়ায় হামের টিকাদান শুরু। কুমিল্লার দেবিদ্বারে ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সেলাইমেশিন বিভিন্ন উপহার ও নগদ অর্থ বিতরণ।
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

চট্টগ্রামের চাঞ্চল্যকর হরিমোহন রায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি  দীর্ঘ ১৬ বছর গ্রেফতার করেছে র‍্যাব

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।গত ০২ অক্টোম্বর ২০০৭ইং তারিখ ভিকটিম হরিমোহন রায় ও তার স্ত্রী’র মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। উক্ত ঝগড়ার জের ধরে ০৩ অক্টোম্বর ২০০৭ইং তারিখ সকালে পুনরায় তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়া শেষে সকাল আনুমানিক ০৮৩০ ঘটিকার সময় ভিকটিম হরিমোহন রায় কাজে জন্য চা বাগানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে পথিমধ্যে তার স্ত্রী’র ভাই নিপত কর্মকার তার পথরোধ করে এবং বোনের সাথে ঝগড়া করা নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে নিপত কর্মকার ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে লাঠি দ্বারা ভিকটিমের মাথায় আঘাত করে মাটিতে ফেলে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মক জখম করে। এ সময় ভিকটিম হরিমোহন রায় এর চিৎকার শুনে আশে-পাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে নিপত কর্মকার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন রক্তাক্ত ও গুরুত্বর জখম অবস্থায় ভিকটিম হরিমোহন রায়’কে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেন।উক্ত মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনায় নিহত ভিকটিমের বোন বাদী হয়ে গত ০৪ অক্টোবর ২০০৭ইং তারিখ চট্টগ্রাম জেলার ভুজপুর থানায় নিপত কর্মকার’কে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং-০১, তারিখ ০৪ অক্টোবর ২০০৭ইং, ধারা-৩০২ পেনাল কোড। মামলা রুজু হওয়ার পর আসামী আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে আত্মগোগনে চলে যায়। পরবর্তীতে পুলিশ প্রতিবদেন এবং সাক্ষীদের সাক্ষ্য প্রদানের ভিত্তিতে বিজ্ঞ আদালত দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আসামীর অনুপস্থিতিতে যাবজ্জীবন কারাদন্ড এবং ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।এরই প্রেক্ষিতে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত হত্যা মামলার প্রধান আসামী নরসিংদী জেলার সদর থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২১ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখ র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-১১, নারায়ণগঞ্জ এর যৌথ অভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী নিপদ কর্মকার (৩৬), পিতা- মৃত যুবরাজ কর্মকার, সাং- রামগর চা বাগান, থানা-ভুজপুর, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে বর্ণিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী।গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page