৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে হাউসবোটের ইঞ্জিনে পড়ে এক এসআই এর কন্যার মৃ’ত্যু শিবপুরে বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, বৃক্ষরোপণ ও চারা বিতরণ চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনায় সিএমপির উদ্যোগ, চলছে সম্ভাব্যতা সমীক্ষা হাটপুকুরিয়া-ঘাটলাবাগকে মডেল ইউনিয়নের স্বপ্ন নিয়ে মাঠে চেয়ারম্যান প্রার্থী বিপুল পাটোয়ারী রাজশাহীতে সৃষ্টি সেন্ট্রাল স্কুলের প্রীতি ফুটবল ম্যাচ সাতকানিয়ায় পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ দাবি সাতকানিয়ায় অবৈধ ইটভাটার তাণ্ডব: ফসলি জমি ও পাহাড় রক্ষায় মানববন্ধন সাতকানিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী মাহিন গ্রেফতার। সাতকানিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

রাঙ্গুনিয়ায় ঝুলন্ত যুবকের লাশ উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি:

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মরিয়মনগর ইউনিয়নের ২ নম্বর ওযার্ড শেখপাড়া গ্রামের প্রবাসী আবুল কালামের ছেলে মো. জুনায়েদ (১৯) নামে এক তরুন আত্মহত্যা করেছে, খবর পেয়ে পুলিশ নিহতের পৈতৃক বাড়ি থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নিজ ঘরের একটি কক্ষে তরুণের নিথর দেহ ঝুলে থাকতে দেখে তাঁর মা চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে তাকে নামান। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।সদ্য এসএসসি পাশ করে কলেজে ভর্তি হওয়ার কথা ছিল জুনায়েদের। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে জুনায়েদ সবার ছোট। ছেলের মৃত্যুর খবর পেয়ে মধ্যপ্রাচ্য থেকে দেশে আসেন বাবা। বুধবার বিকাল ৫ টার দিকে ময়না তদন্তের পর তরুণের লাশ দাফন করা হয়েছে।পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান জুনায়েদের মা। ঘরে কেউ না থাকায় সন্ধ্যার দিকে গলায় রশি লাগিয়ে আত্মহত্যা করে জুনায়েদ। সন্ধ্যার পর তার মা ঘরে এসে দেখেন তার ছেলের দেহ রশিতে ঝুলছে। বুধবার সকালে জুনায়েদের পড়ার টেবিলে তার হাতের লেখা একটি চিরকুট পান স্বজনরা।স্বজনদের ধারণা , নারীর সাথে প্রেমঘটিত কারনে তিনি আত্মহত্যা করতে পারেন।রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)চন্দন কুমার চক্রবর্ত্তী বলেন, ‘লাশের ময়না তদন্ত হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা ধারণা করা হচ্ছে।”

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page