১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বেনজীরের গ্রেপ্তারের পর পরীমণির রহস্যময় পোস্ট ছাতকের ব্রিজ একাডেমিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক এক অনুপ্রেরণামূলক সেমিনার অনুষ্ঠিত সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার নেতৃবৃন্দরা। সুনামগঞ্জ জেলায়,মদ,জুয়া,ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত চাটখিলে বেদে পল্লীতে এসি, সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন ভাঙ্গা উপজেলা পরিষদের প্রবেশমুখে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে সেবাপ্রার্থীরা সাতকানিয়ায় মাদকবিরোধী আলোচনা সভা সুস্থ সমাজ গঠনে একতাবদ্ধ হওয়ার আহ্বান মালদ্বীপের নাগরিক ভলিবল খেলোয়াড়দের মাঝে ঢাকা ট্রেডার্সের জার্সি বিতরণ আনোয়ারায় মা-মেয়েকে নৃশংসভাবে খুন শিশু জখম লোহাগাড়া ভূমি অফিস টেবিলে টেবিলে ঘুষ জিম্মি সেবাপ্রার্থীরা
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

লোহাগড়ায় শ্রী শ্রী গনেশ পূজা পালিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি: ( নড়াইল)

নড়াইলের লোহাগড়ায় যথাযথ ভাব-গাম্ভীর্যের সাথে শ্রী শ্রী গনেশ পূজা পালিত হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে লোহাগড়ার লক্ষ্মীপাশাস্হ শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠান মালার মধ্যে ছিল মঙ্গলঘট স্থাপন, পূজা-অর্চনা ও প্রসাদ বিতরণ।পুরান মত, হিন্দুধর্মের সর্বাধিক পরিচিত ও সর্বাধিক পূজিত দেবতাদের অন্যতম হলেন গনেশ। শিব ও পার্বতী পুত্র গজানন গণেশ হিন্দুদের বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা। তিনি ভক্তদের কাছে গণপতি, বিঘ্নেশ্বর, বিনায়ক, গজপতি ইত্যাদি নামেও পরিচিত।হিন্দু পঞ্জিকা অনুযায়ী, ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথিতে গণেশ পূজা হয়ে থাকে। হিন্দুরা বিশ্বাস করেন এই দিন গণেশ তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্ত্যে অবতীর্ণ হন।এ বছর প্রথমবারের মতো নড়াইলের লোহাগড়ার লক্ষ্মীপাশাস্হ ঐতিহ্যবাহী ও প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির পরিচালনা পর্ষদের উদ্যোগে মঙ্গলবার দুপুরে নাট মন্দিরে প্রাঙ্গনে শ্রী শ্রী গনেশ পূজা অনুষ্ঠিত হয়েছে।মন্দিরের প্রধান পুরোহিত সুকান্ত চ্যাটার্জি বিপ্লব জানিয়েছেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মঙ্গলঘট স্হাপনের মধ্য দিয়ে পূজা শুরু হয়েছে। হোম-যজ্ঞের মাধ্যমে পূজা শেষে অঞ্জলি প্রদান করা হয়। পূজা শেষে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page