১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
এমপি শাহজাহানকে গুলির হুমকি হোতা পিএস পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির পটিয়ায় সম্পত্তির লোভে ২স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক নির্বাচিত কেইপিজেড শিল্প ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার টেকনাফ বাহারছড়া সড়ক আছে সেতু নাই! বিকল্প পথে স্থানীয়দের যাতায়ত, দেখার কেউ নেই
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

কুড়িগ্রামে প্রকাশ্য দিবালোকে প্রবাসীর বাড়িতে হামলা, স্ত্রীকে মারধর করে লুটপাট-ভাঙচুর

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
মিজানুর নিজস্ব প্রতিনিধি
কুড়িগ্রামে প্রকাশ্য দিবালোকে সিঙ্গাপুর প্রবাসী এক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। বাড়িতে থাকা প্রবাসীর স্ত্রীর ওপর হামলা চালিয়ে তাকে ভিটা ছাড়া করারও অভিযোগ উঠেছে। বাড়িঘর ভেঙে নির্মাণ সামগ্রী নিয়ে গেছে দুর্বৃত্তরা।সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম পৌরসভা এলাকার চর কুড়িগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মাসুদুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার পর ক্ষয়ক্ষতির বর্ণনা জানিয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন প্রবাসীর স্ত্রী আকলিমা বেগম। তবে হামলাকারীদের হুমকিতে সন্তানসহ আতঙ্কে দিন কাটাচ্ছেন তিনি।অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে পৌরসভা এলাকার চর কুড়িগ্রাম গ্রামের বাসিন্দা সিঙ্গাপুর প্রবাসী হযরত ক্রয়কৃত বসতবাড়িতে হামলা চালান স্থানীয় হাশেম মাস্টার ও তার সহযোগীরা। কুড়িগ্রাম শহরের জিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল ইসলাম হাশেম মাস্টারকে সহায়তা করেন বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। রাম দা ও বিভিন্ন দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে শতাধিক বহিরাগত দুর্বৃত্ত প্রকাশ্য দিবালোকে হামলা ও লুটপাট চালান। তারা হযরতের স্ত্রী আকলিমা বেগমকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। পরে রান্নাঘর সহ বাড়ির তিনটি ঘর ভেঙ্গে লুটপাট চালায় দুর্বৃত্তরা। ভাঙচুর শেষে ঘরের বেড়া ও টিন খুলে নিয়ে যায়। দুর্বৃত্তদের হামলায় প্রাণ বাঁচাতে আকলিমা তার সন্তানকে নিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেন। স্থানীয় ব্যক্তিরাও আতঙ্কিত হয়ে পড়েন। পরে আকলিমা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান। সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই সবকিছু লুট করে নিয়ে যায় হাশেম মাস্টার ও শফিকুলের বাহিনী।গৃহবধূ আকলিমা বেগম বলেন, ‘হাশেম মাস্টারের সন্ত্রাসীরা আমার বাড়িঘর, স্বর্ণালঙ্কার এবং নগদ টাকাসহ সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। ঘর ভেঙ্গে দিয়ে বসত ভিটা ফাঁকা করে ফেলছে। তাদের তান্ডব দেখে জীবনের নিরাপত্তার জন্য আমি ৯৯৯ ফোন দিলে পুলিশ এসে ছবি-ভিডিও করে চলে যায়। কিছুক্ষণ পর দুর্বৃত্তরা আবারো ফিরে এসে আমাকে ধারালো অস্ত্র দিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। আমি পরবর্তীতে আবারো ফোন দিলে পুলিশ থানায় লিখিত অভিযোগ দিতে বলে। অভিযোগ দিয়েছি। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয় নাই। আমার স্বামী বিদেশে। আমি সন্তানসহ চরম নিরাপত্তাহীনতায় পালিয়ে বেড়াচ্ছি। ‘স্থানীয়দের সাথে কথা বলে আকলিমার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তবে হাশেম মাস্টার ও শফিকুল বাহিনীর ভয়ে কেউ গণমাধ্যমে নাম প্রকাশ করতে চাননি।স্থানীয় বাসিন্দা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আফজাল হোসেন বলেন, ‘ওই প্রবাসীর সাথে হাশেম মাস্টারের জায়গা নিয়ে দ্বন্দ্ব চলছিল। পুলিশও বিষয়টা জানে। বৃহস্পতিবার দুই পক্ষকে নিয়ে পুলিশের বসার কথা ছিল। কিন্তু সোমবার দুপুরে নামাজ পড়ে গিয়ে শুনি প্রবাসির বাড়িতে হামলা-লুটপাট হয়েছে। কারা করেছে আপনারা খোঁজ নেন।’অভিযুক্ত হাশেম মাস্টারকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। পরে তার নাম্বার বন্ধ পাওয়া যায়। তিনি রৌমারীর বাসিন্দা হলেও কুড়িগ্রাম জিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিএনপির রাজনীতির সক্রিয় সদস্য শফিকুল ইসলামের সহায়তার প্রবাসীর বাড়িতে হামলা চালান। শফিকুল ব্যবসায়ী সমিতির নেতৃত্বের আড়ালে গুন্ডা বাহিনী লালন করে চুক্তিতে বিভিন্ন দখলদারিতে প্রভাব বিস্তার করেন বলে জেলা বিএনপি দলীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।তবে শফিকুল তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘ ওই জায়গা নিয়ে চারজন মালিকানা দাবি করছে। বিষয়টি নিয়ে মেয়র সহ থানায় বসে ফয়সালা করার কথা। আমি ফয়সালার করার জন্য কয়েকবার থানায় গিয়েছিলাম। হামলা বা ভাঙচুরের বিষয়ে আমি কিছু জানি না। গত পরশু দলীয় কাজ শেষে ঢাকা থেকে ফিরেছি। আমি ঘটনাস্থলে যাইনি। এগুলা হাশেম মাস্টার আর হযরতের পরিবারের বিষয়। যারা আমাকে দায়ী করছে তারা ডাহা মিথ্যা কথা বলছে। আমার কোনও বাহিনী নাই।’পৌর মেয়র কাজিউল ইসলাম বলেন, ‘ গুন্ডা দিয়ে প্রবাসীর বাড়িঘর ভাংচুর ও লুটপাট করেছে বলে শুনেছি। এর সাথে যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’ওসি মো. মাসুদুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ প্রবাসীর স্ত্রীর নিরাপত্তাহীনতার প্রশ্নে ওসি বলেন, ‘এমন খবর আমার কাছে নেই। তারপরও পুলিশি টহল অব্যাহত রয়েছে। তেমন পরিস্থিতি হলে পুলিশ নিরাপত্তার ব্যবস্থা নেবে।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page