২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বিনা মূল্যে আইনি সেবা সাতকানিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত বাঁশখালীতে অবৈধ ইটভাটা উচ্ছেদ ২ লাখ টাকা জরিমানা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি কয়েকদিন তীব্র গরমের পর চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি চট্টগ্রামে কিলোমিটারে বাস ভাড়া ২.৫৩ টাকা দূরপাল্লায় টোলসহ নতুন হিসাব সখিপুরে দুই দিনে ক্ষ্যাপা কুকুরের কামড় খেয়ে ৫৫ জন হাসপাতালে সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় চা দোকানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু সাতকানিয়ায় অবৈধ দুই ইটভাটায় অভিযান জরিমানা ও চুল্লী অকার্যকর বান্দরবানে র‍্যাবের ঝটিকা অভিযান ১৬ বছরের পলাতক খুনি গ্রেফতার জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার
আন্তর্জাতিক:
দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা
     
             

শেরপুর সদর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

শেরপুর প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম :

বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে” এ স্লোগানকে সামনে রেখে শেরপুর সদর থানার আয়োজনে ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় সদর থানার প্রাঙ্গণে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। এর আগে পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম সেবাকে সদর থানা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম সেবা ওপেন হাউজ ডে অনুষ্ঠানে উপস্থিত সকলের সমস্যার কথা শোনেন। পরে তিনি বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ থাকবে জনগণের পাশে। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় আপনাদের পাশে থেকে কাজ করছে।
তিনি আরো বলেন, আপনাদের প্রতি আমার এই অনুরোধ থাকলো দুষ্টু ব্যক্তি যে বা যারা হবেন তার নাম পরিচয় কোন কিছুই দেখা হবে না তিনি সরাসরি আইনের আওতায় আসবেন। তার অপকর্ম আমাদের ব্যবস্থা নেয়ার সুযোগ থাকা সত্ত্বেও ব্যবস্থা না নিয়ে আমরা থাকবো না। আমরা কোন অপরাধীকে তার ব্যক্তিগত লাভ বা ব্যক্তিগত উদ্দেশ্য চরিতার্থ করতে দিবো না। আইন সবার জন্য সমান, আইনের উর্ধ্বে কেউ নয়। সবাই নিজের সম্পর্কে, নিজের আচরণ সম্পর্কে, নিজের কর্মকাণ্ড সম্পর্কে একই সাথে সচেতন থাকবেন পাশের লোকজন সম্পর্কেও। আপনারা যারা বিভিন্ন জায়গায় আছেন বিভিন্ন দায়িত্বে আছেন আপনাদেরকেও আমাদের সহযোগিতা করতে হবে।
এছাড়াও তিনি গ্রাম-পুলিশদের উদ্দেশ্যে বলেন, সাধারণ মানুষের সাথে যোগাযোগের মাধ্যম থেকে আমাদের সহযোগিতা করতে হবে। কারো যদি কোন অপরাধ থাকে আপনাদের অভিযোগ জানানোর সুযোগ আছে এবং আমারও সেটা ব্যবস্থা নেওয়ার সুযোগ কাজে লাগাবো। তিনি আরো বলেন, আমি আশা করছি আপনারা সবাই হাতে হাত মিলিয়ে সবাই আইনি কার্যক্রমে বৈধ সহায়তা দিয়ে আমাদেরকে সাহায্য করুন সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আমরা কি করতে পারলাম কি করতে পারলাম না সে বিষয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে জানানো হবে।সদর থানার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার সালেহ আবু নাঈমের সঞ্চালনায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ খোরশেদ আলম, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. হায়দার আলী, কামারেরচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, ভাতশালা ইউপি চেয়ারম্যান নাজমুন নাহার, চরমোচারিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এসএম সাব্বির আহম্মেদ, লছমনপুর ইউপি চেয়ারম্যান আঃ হাই, বাজিতখিলা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল হাসান, খোরশেদ আলম, দুলাল হোসেন, শেরপুর জেলা কাজী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুজর মো. আলামিন, মো. আনোয়ার হোসেন, আবু সাঈদ, মোবারক হোসেন প্রমুখ। এসময় বক্তারা মাদক, জুয়া, বাল্যবিবাহ, নারী নির্যাতন, বিভিন্ন হয়রানিমূলক মামলা থেকে প্রতিকার এবং মামলা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনী প্রয়োগ করার আহ্বান জানান। এছাড়াও মাদক কারণেই সকল অপরাধের জন্ম এবং বিভিন্ন গ্রামে গভীর রাত পর্যন্ত দোকানপাট খোলা না থাকে সেদিকে পুলিশ সুপারের নজর দেয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ, সাংবাদিকবৃন্দ, শিক্ষক ও রাজনৈতিক দলের নেতাকর্মী, সুধীজন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাম-পুলিশ সদস্যসহ সদর থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page