২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

স্কুলছাত্রীকে শ্লীলতাহানি: অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সজিব উদ্দিন চুয়াডাঙ্গা প্রতিনিধি>>>

চুয়াডাঙ্গায় ১০ম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি সহকারী শিক্ষক শাকিল আরাফাতের (৩৫) বহিষ্কার ও শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করে আবার বিক্ষোভ মিছিল নিয়ে বিদ্যালয়ে এসে শেষ হয়। এসময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা শিক্ষকের বহিষ্কার ও শাস্তির দাবি নিয়ে স্লোগান দিতে থাকে এবং শিক্ষকের অপকর্ম ফাঁস করতে থাকে। এদিকে, এই ঘটনা তদন্তে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তারকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ঠ তদন্ত কমিটি গঠন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর দিল আরা চৌধুরী বলেন, আমি ভুক্তভোগী শিক্ষার্থীর কাছ থেকে লিখিত অভিযোগ গ্রহণ করেছি। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বলেন, ছাত্রীর শ্লীলতাহানীর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমা বলেন, ইতোমধ্যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা বিষয়টি সর্বোচ্চ গুরত্ব দিয়ে দেখছি। এর সঠিক বিচার নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার দায়ের করেছেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে। চুয়াডাঙ্গা পৌর এলাকার শেখপাড়ার ভাড়া বাসা থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতার শাকিল আরাফাত ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার ফরাশপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।মামলার এজাহার সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি সহকারী শিক্ষক শাকিল আরাফাতের কাছে তার ভাড়া বাসায় প্রাইভেট পড়তো একই স্কুলের ১০ম শ্রেণির এক ছাত্রী। সকালে প্রাইভেট পড়ে আসার সময় অভিযুক্ত শিক্ষক ভুক্তভোগী ছাত্রীকে ৮ম শ্রেণির ছাত্রীদের কিছু খাতা দেখে দেওয়ার জন্য সকাল সাড়ে ৬টার সময় আসতে বলেন। ওই ছাত্রী শিক্ষকের কথা মত সকালে তার বাসায় যায়। সকালে বাসায় কেউ না থাকার সুযোগে ছাত্রীকে তার বেড রুমে নিয়ে যেয়ে শ্লীলতহানির চেষ্টা করেন। এক পর্যায়ে ভুক্তভোগী ছাত্রী প্রতিরোধ সৃষ্টি ঘর থেকে বেরিয়ে পালিয়ে আসে। পরে ভুক্তভোগী ছাত্রীর বাবা চুয়াডাঙ্গা সদর থানায় অভিযোগ করলে পুলিশ অভিযুক্ত শিক্ষক শাকিল আরাফাতকে গ্রেফতার করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page