২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

কক্সবাজার সদর উপজেলা চৌফলদন্ডীতে বিদ্যুৎ স্পৃষ্টে টমটম মালিকের মৃত্যু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রাশেদুল আলম : কক্সবাজার >>> কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীতে বিদ্যুৎ স্পৃষ্টে এক টমটম চালকের মৃত্যু হয়েছে। ইউনিয়নের খোনকারখীল চারা বটতলার আব্দুল হামিদের গ্যারেজে সোমবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে। নিহত কমর উদ্দিন (২০) একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড উত্তর পাড়ার ফোরকান আহমদের পুত্র। সে তার পিতার দ্বিতীয় পুত্র। নিহত চালক বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন কক্সবাজার জেলা শাখার কার্য্যকরী সভাপতি মোঃ এরশাদের ভাতিজা। মাস দেড়েক আগে তার বিয়ে হয়। সহকর্মী চালকরা তাকে উদ্ধার করে ঈদগাঁও বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । পরে তারা লাশ নিহতের নিজ বাড়িতে রেখে পালিয়ে যায়।খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানার এস আই শেখ ফরিদসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।এ সময় নিহতের পিতা ফোরকান আহমদ ও চাচা মোঃ এরশাদ গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।পরে ময়না তদন্তের জন্য নিহতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।নিহতের চাচা মোঃ এরশাদ জানান, সংঘটিত ঘটনায় তারা কোন আইনী আশ্রয় নেবেন না। এটি আল্লাহর ইচ্ছা বলে মন্তব্য করেন তিনি।যদিও তিনি ঘটনার পরপর নিহতের অপর তিন ভাইকে সাথে নিয়ে এটি একটি হত্যাকাণ্ড বলে সংবাদ মাধ্যমের কাছে দাবি করছিলেন।ওই সময় তিনি সংশ্লিষ্টদের আইনের আওতায় আনারও দাবি জানিয়েছিলেন।নিহতের পিতা ফোরকান আহমদ তার পুত্রের লাশ বিনা ময়না তদন্তে দাফনের অনুমতি চেয়ে মডেল থানা কর্তৃপক্ষ বরাবর আবেদন করছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page