১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সংসার দ্য ডেইলি বাংলাদেশ ডায়েরি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও দিনব্যাপী উৎসব আজ দেশজুড়ে চরম অব্যবস্থাপনা: লোডশেডিং, শিক্ষা, গ্যাস ও খাদ্যসংকটে বিপন্ন জনজীবন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম পটিয়ায় মাদ্রাসার ছাত্র বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার। নগরকান্দায় লীজকৃত জমি নিয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী। চট্টগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

ভোলা থেকে অপহৃত কলেজ ছাত্রীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে র‌্যাবঃ গ্রেফতার- ১

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

ভোলা থেকে অপহৃত কিশোরী কলেজ ছাত্রীকে দির্ঘ ৩৫ দিন পর চট্টগ্রামের বায়েজিদ থেকে উদ্ধার ও ০১ জন অপহরণকারীকেও গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‌্যাব-৭ চট্টগ্রাম। গ্রেফতারকৃত আসামী মোঃ রিয়াজ (২৬), পিতা- মোঃ লোকমান, সাং-মধ্য জয়নগর, থানা-দৌলতখান, জেলা-ভোলা কিশোরী কলেজ ছাত্রী অপহরন মামলার মুল আসামী।
১৬ সেপ্টেম্বর’২৩ ইং শনিবার র‌্যাব-৭ চট্টগ্রাম প্রেস কন্ফারেন্সের আয়োজন করে জানায়, গত ১১ আগস্ট’২৩ ইং ভোলা থেকে অপহৃত ভিকটিম ১৭ বছর বয়সের কিশোরী এবং ভোলা’র একটি কলেজে অধ্যায়নরত। ভিকটিম কলেজে আসা-যাওয়ার পথে মোঃ রিয়াজ নামক এক যুবক তাকে প্রায় সময়ই প্রেমের প্রস্তাবসহ বিবাহের প্রলোভন দিয়ে উত্যক্ত করত। ভিকটিম বিষয়টি তার মা-বাবাকে জানালে ভিকটিমের বাবা বিষয়টি মোঃ রিয়াজ এর বাবা-মা ও তার নিকটাত্মীয়দের অবগত করেন। কিন্তু এতে মোঃ রিয়াজ এর পরিবার আসামী রিয়াজকে কোন শাসন না করে জানায় এই বয়সে ছেলে মেয়ের মধ্যে একটু প্রেম ভালবাসা হয়ে থাকে। পরিবারে পশ্রয় পেয়ে মোঃ রিয়াজ ভিকটিকে আরো বেশি উত্যক্ত করতে থাকে। তাই ভিকটিমের নিরাপত্তার কথা বিবেচনা করে ভিকটিমের পরিবার ভিকটিমকে তার খালা’র বাড়িতে পাঠিয়ে দেয়। এতে মোঃ রিয়াজ ক্ষিপ্ত হয়ে ভিকটিম এর বাবাকে হুমকি দেয় যে, সে যেকোন সময় তার মেয়েকে অপহরণ করে নিয়ে যাবে। পরবর্তীতে গত ১১ আগস্ট ২০২৩ ইং তারিখ সকাল আনুমানিক ০৮.৩০ ঘটিকায় ভিকটিম কলেজে যাওয়ার উদ্দেশ্য খালার বাড়ি থেকে বের হলে পথিমধ্যে পূর্ব পরিকল্পিতভাবে আসামী মোঃ রিয়াজ এবং অজ্ঞাতনামা সহযোগীদের সহায়তায় ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে সাথে যাওয়ার কথা বললে সে রিয়াজের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে রিয়াজ ক্ষিপ্ত হয়ে তার সহযোগীদের সহযোগিতায় জোরপুর্বক ঐ কিশোরী কলেজ ছাত্রীকে অপহরণ করে একটি সিএনজি যোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। উক্ত ঘটনায় অপহৃত ভিকটিমের বাবা বাদী হয়ে গত ২৮ আগস্ট ২০২৩ইং তারিখ ভোলা সদর মডেল থানায় মোঃ রিয়াজ’কে মূল আসামী করে ০৩ জন নামীয় এবং অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করেন, যার নং- ৬৬৪৯২ তারিখ ২৮ আগস্ট ২০২৩ইং, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ( সংশোধিত/০৩) এবং অধিকতর সংশোধিত/২০২০ এর ৭/৩০। মামলা রুজু হওয়ার পর ভোলা সদর মডেল থানা পুলিশ জানতে পারে অপহরণকারী ভিকটিমকে নিয়ে চট্টগ্রামে অবস্থান করছে। ভিকটিমের বাবা তার মেয়েকে দ্রত উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৭, চট্টগ্রাম বরাবর একটি অভিযোগ দায়ের করেন। র‌্যাব-৭, চট্টগ্রাম বিষয়টি মানবিকতার সাথে গ্রহণ করতঃ অপহৃত ভিকটিমকে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী ও ছায়াতদন্ত অব্যহত রাখে। নজরদারী’র একপর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে অপহরণকারী ও ভিকটিমকে নিয়ে চট্টগ্রাম মহানগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন শেরশাহ কলোনীতে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১২ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী মামলার মূল আসামী মোঃ রিয়াজকে গ্রেফতার এবং আসামীর তথ্যসূত্রানুযায়ী অপহৃত ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে বিভিন্ন প্রলোভন এবং অসৎ উদ্দেশ্য হাসিলের আশায় কিশোরী ভিকটিমকে অপহরণ করেছিল। গ্রেফতারকৃত আসামী রিয়াজকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page