১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বেনজীরের গ্রেপ্তারের পর পরীমণির রহস্যময় পোস্ট ছাতকের ব্রিজ একাডেমিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক এক অনুপ্রেরণামূলক সেমিনার অনুষ্ঠিত সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার নেতৃবৃন্দরা। সুনামগঞ্জ জেলায়,মদ,জুয়া,ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত চাটখিলে বেদে পল্লীতে এসি, সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন ভাঙ্গা উপজেলা পরিষদের প্রবেশমুখে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে সেবাপ্রার্থীরা সাতকানিয়ায় মাদকবিরোধী আলোচনা সভা সুস্থ সমাজ গঠনে একতাবদ্ধ হওয়ার আহ্বান মালদ্বীপের নাগরিক ভলিবল খেলোয়াড়দের মাঝে ঢাকা ট্রেডার্সের জার্সি বিতরণ আনোয়ারায় মা-মেয়েকে নৃশংসভাবে খুন শিশু জখম লোহাগাড়া ভূমি অফিস টেবিলে টেবিলে ঘুষ জিম্মি সেবাপ্রার্থীরা
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

দ্রুত গ্রেফতার হলো লিটন হত্যার মুল আসামি , লোহাগড়া পুলিশের হাতে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা খেয়াঘাটে সাহা মিষ্টির দোকানের নীচে অজ্ঞাত লাশের হত্যাকারি জাকির হোসেনকে লোহাগড়া থানা পুলিশ গ্রেফতার করছে।পুলিশ সুত্রে জানাগেছে ভাঙ্গারি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে লিটন হোসেন (৪১) নামের এক ব্যক্তি গত ২৯ আগষ্ট – তারিখ হতে ০১ সেপ্টেম্বর তারিখের মধ্যে যেকোন সময় হত্যা করা হয়। তিনি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার নিজদেবপুর গ্রামের মুজিবর রহমান ঢালীর ছেলে। ঘটনার দিন আসামি জাকির হোসেন মোল্যা ও ভিকটিম লিটন হোসেনের মধ্যে ভাঙ্গারি বিক্রির স্বল্প টাকার ভাগাভাগি নিয়ে নবগঙ্গা নদীর দক্ষিণপাড়ে সাহা মিষ্টির দোকানের নীচে অবস্থানকালে দুজনের মাঝে বাক বিতন্ডের সৃষ্টি হয়। একপর্যায়ে আসামী মোঃ জাকির হোসেন মোল্যা ভিকটিমের মাথায় ইট দিয়ে আঘাত করে এবং মৃত্যু নিশ্চিত করতে আসামীর কাছে থাকা চাকু দিয়ে ভিকটিমের পেটে কুপিয়ে গুরুতর জখম করলে উক্ত স্থানেই লিটন হোসেন মৃত্যুবরণ করে। ভিকটিমকে ঘটনাস্থলে রেখে আসামী চলে যায়।০২ সেপ্টেম্বর সন্ধ্যায় পুলিশ,ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনাস্থল থেকে ভিকটিমের মৃতদেহ উদ্ধার করে। সাতক্ষীরা জেলার কালিগন্জ থানার নিজদেবপুর গ্রামের মেম্বার এর মাধ্যমে পুলিশ ভিকটিমের পরিবারকে খবর দিলে তার পিতা-মাতা এসে সন্তানের পরিচয় সনাক্ত করে এবং লোহাগড়া থানায় একটি হত্যা মামলা রুজু করে।নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুনের নির্দেশনায় লোহাগড়া থানা পুলিশ মামলার রহস্য উদঘাটনে তৎপর হয়ে ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব মো: নাসির উদ্দিনের নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ মামুনুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে উক্ত হত্যা মামলার মূল আসামী মোঃ জাকির হোসেন মোল্যাকে লোহাগড়া উপজেলা গেট থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আসামি জাকির হোসেন লোহাগড়া পৌরসভার রামপুর গ্রামের আলাউদ্দিন মোল্যার ছেলে। ১৫ সেপ্টেম্বর শুক্রবার আসামি মোঃ জাকির হোসেন মোল্যাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। আসামির নামে লোহাগড়া থানায় পূর্বে একটি মামলা আছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page