৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ পানছড়িতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৭ বছরের যুবক গ্রেফতার। ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪ সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

কুড়িগ্রামে সাবেক চেয়ারম্যানের দাবি আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব সংবাদদাতা

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙা ইউনিয়নে নিজ ঘর থেকে নুরুল ইসলাম টুংকু (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের মালিয়ানি গ্রামে নিজ ঘর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করেন স্বজন ও প্রতিবেশীরা। পুলিশ বৃহস্পতিবার রাতে লাশ মর্গে পাঠায়। নাগেশ্বরী থানার অফিসার ইন চার্জ (ওসি) আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।নিহত নুরুল ইসলাম টুংকু বামনডাঙা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মালিয়ানি গ্রামের বাসিন্দা এবং ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেনের ছোট ভাই।আমজাদ হোসেন বলেন, ‘বৃহস্পতিবার সকালে আমি কুড়িগ্রাম শহরে আদালতে হাজিরা দিতে গিয়েছিলাম। দুপুরে ফোনে জানতে পারি, ঘরে টুংকুর ঝুলন্ত লাশ। পরে বাড়িতে এসে নিজেও দেখতে পেরেছি। দেখে আত্মহত্যা মনে হয়নি। স্থানীয় লোকজনও সন্দেহ প্রকাশ করছে। বিষয়টি পুলিশ দেখছে।’সাবেক এই ইউপি চেয়ারম্যান বলেন, ‘টুংকুর স্ত্রী সকালে তার বাবার বাড়িতে গিয়েছিলেন। তার এক সন্তান আমার মায়ের কাছে এবং এক সন্তান স্ত্রী নিয়ে গিয়েছিল। টুংকুর বাড়িতে কেউ ছিল না। এটি আত্মহত্যা নাকি ভিন্ন কোনও ঘটনা পুলিশ তা তদন্ত করে দেখবে।’ আরো জানান বর্তমান চেয়ারম্যান আসাদুজ্জামান রনি তাঁর গুন্ডাবাহিনীর দ্বারা দুই তিন মাস হত্যার উদ্দেশ্যে আমার ভাইকে খোঁজাখুঁজি করছে। এমনকি পোস্টারের ঝাপিয়ে দেন নুরুল ইসলাম টুংকুকে ধরিয়ে দিলে ২০ হাজার টাকা উপহার দেওয়া হবে।ঘটনাস্থলে উপস্থিত নাগেশ্বরী থানা পুলিশের উপ-পরিদর্শক মিন্টু মিয়া বলেন, ‘নিহতের স্ত্রী সকালে রান্না শেষে ছোট সন্তানকে নিয়ে বাবার বাড়িতে গিয়েছিল। বাড়িতে কেউ ছিল না বলে জেনেছি। স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। আমরা লাশ বিছানায় শোয়ানো অবস্থায় পেয়েছি। লাশের ময়নাতদন্ত করা হবে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’এ বিষয়ে বামনডাঙ্গা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আসাদুজ্জামান রনির সাথে কথা হলে তিনি জানান আমি গত ১৫ দিন ধরে ঢাকায় অবস্থান করছি নুরুল ইসলাম টুংকু মৃত্যু বিষয়ে আমি কোন জানিনা। কেউ যদি আমাকে ফাঁসানোর চেষ্টা করে তবে এটা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হব।এ বিষয়ে মৃত ব্যক্তি নুরুল ইসলাম টুংকুর মা আনোয়ারা বেগমের সাথে কথা হলে জানান আমার ছেলের অপমৃত্যুর সাথে কেউ জড়িত থাকলে সঠিক তদন্ত সাপেক্ষে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page