৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে হাউসবোটের ইঞ্জিনে পড়ে এক এসআই এর কন্যার মৃ’ত্যু শিবপুরে বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, বৃক্ষরোপণ ও চারা বিতরণ চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনায় সিএমপির উদ্যোগ, চলছে সম্ভাব্যতা সমীক্ষা হাটপুকুরিয়া-ঘাটলাবাগকে মডেল ইউনিয়নের স্বপ্ন নিয়ে মাঠে চেয়ারম্যান প্রার্থী বিপুল পাটোয়ারী রাজশাহীতে সৃষ্টি সেন্ট্রাল স্কুলের প্রীতি ফুটবল ম্যাচ সাতকানিয়ায় পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ দাবি সাতকানিয়ায় অবৈধ ইটভাটার তাণ্ডব: ফসলি জমি ও পাহাড় রক্ষায় মানববন্ধন সাতকানিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী মাহিন গ্রেফতার। সাতকানিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

সীতাকুন্ডে জেলা প্রশাসকের অভিযানঃ ১০ একর পাহাড়ী জমি উদ্ধার।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের ছিন্নমূলের ২নং সমাজের বড়ইতলা এলাকায় চট্টগ্রাম জেলা প্রশাসন অভিযান পরিচালনা করে অবৈধ দখলে থাকা শতাধিক স্থাপনা উচ্ছেদ করে ১নং খাস খতিয়ানের বিএস ৩৬০ ও ৩৬১ দাগের ১০ একর পাহাড়ি জমি উদ্ধার করা করেছে।১৪ সেপ্টেম্বর’২৩ ইং বৃহস্পতিবার সকাল ১০ থেকে বিকাল পর্যন্ত টানা অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষ থেকে অবৈধ দখলে থাকা পাহাড়ী এ জমি উদ্ধার করা হয়। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবাহী ম্যাজিস্ট্রেট কেএম রফিকুল ইসলামের নেতৃত্ব চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের ৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উচ্ছেদ অভিযানে অংশ নেন। উদ্ধারকৃত জায়গায় প্রস্তাবিত হার্ট ফাউন্ডেশন হাসপাতাল তৈরী করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।জঙ্গল সলিমপুরের পাহাড়ি সরকারী এই খাস জায়গাগুলো বহু বছর ধরে অবৈধ ভূমিদস্যুরা জবর দখল করে শতাধিক পরিবার বসবাস করে আসছিল। অভিযানে দোকান, ঘর, বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এসময় দখলদারদের পরিবারের সদস্যদের আহাজারী করতে দেখা যায়।উচ্ছেদকৃত দখলদারদের অনেকেই অভিযোগ করে বলেন, তারা দীর্ঘ ৩০-৪০ বছর যাবত এই জায়গায় বসবাস করে আসছে। কোন প্রকার নোটিশ না দিয়ে হঠাৎ করে তাদের ঘরবাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন।নিবাহী ম্যাজিস্ট্রেট কেএম রফিকুল ইসলাম বলেন, জঙ্গল সলিমপুরের ছিন্নমূলের ২নং সমাজের বড়ইতলা এলাকায় ৩৬০ ও ৩৬১ দাগের খাস জায়গাগুলোতে দীর্ঘদিন কিছু লোকজন অবৈধভাবে স্থাপনা তৈরী করে বসবাস করে আসছিল। তাদেরকে প্রায় ১ মাস আগেই উচ্ছেদের নোটিশ দেওয়া হয়। এসব খাস জমি কেটে একদল ভূমিদস্যু ও সন্ত্রাসী অবৈধ বসতি স্থাপন করেছে। এখানে আর কোনও অবৈধ স্থাপনা করতে দেওয়া হবে না।’ তবে বৈধভাবে থাকা কেউ যদি উচ্ছেদ হয় তার তালিকা করে তাদের পুর্নবাসন করা হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম রফিকুল ইসলাম।
তিনি আরো বলেন, পুরো ‘জঙ্গল সলিমপুরকে ঘিরে সরকার মহাপরিকল্পনা হাতে নিয়েছে। যেটুকু পাহাড় কাটা হয়েছে সেটুকুতেই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। বাকি পাহাড়ের পরিবেশ-প্রতিবেশ অক্ষুণ্ন রাখা হবে। অভিযানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নু-এ-মং মারমা, মোঃ রাজিব হোসেন, এসএমএন জামিউল হিকমা, রাকিবুল ইসলাম এবং সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন।
অভিযানে শতাধিক পুলিশ, আনসার, বিজিবি, র‍্যাব, ফায়ার সার্ভিস টিম, বিদ্যুৎ বিভাগের টিম উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page