১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অ্যামোনিয়া নেই, উৎপাদনও নেই—বন্ধ ডিএপি প্ল্যান্ট ইছামতি নদীর ভাঙন রোধে ব্লক স্থাপনের উদ্যোগ, রাঙ্গুনিয়ায় পরিদর্শন প্রতিনিধি দলের পটিয়ায় হামের টিকাদান শুরু। কুমিল্লার দেবিদ্বারে ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সেলাইমেশিন বিভিন্ন উপহার ও নগদ অর্থ বিতরণ। অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল চট্টগ্রামের ডিএপি সার কারখানা পানছড়িতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝড়ের ক্ষত মুছতে রেড ক্রিসেন্ট, আদিতমারীতে অসহায়দের পাশে মানবিক সহায়তা চট্টগ্রামে ৭ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা, শুরু ২০ মে ঈদগাহ দিঘির মালিকানা নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে গ্রামবাসীর সাংবাদিক সম্মেলন চাটখিলে এসএসসি/দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

নড়াইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রমের প্রচার ও গণসংযোগে হামলার প্রতিবাদে সংসদ সদস্য প্রার্থী এ এম আবদুল্লাহর সংবাদ সম্মেলন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা, নড়াইল প্রতিনিধি :

নড়াইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রমের প্রচার ও গণসংযোগকালে দলীয় নেতৃবৃন্দের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টায় লোহাগড়ার জয়পুরস্হ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নড়াইল-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ও নড়াইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বুলেট প্রকৌশলী লেঃ কমান্ডার এ এম আব্দুল্লাহ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত প্রায় এক বছর যাবত আমি মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সাধারণ মানুষের মাঝে প্রচার করছি। এর ধারাবাহিকতায় গতকাল ১৩ সেপ্টেম্বর আমি একটি গাড়ি বহর নিয়ে নড়াইল সদরের শাহবাদ হয়ে মাইজপাড়ার উদ্দেশ্যে রওনা হই। শাহবাগ ইউনিয়নের আলোকদিয়া বাজারে পৌঁছানোর পর একদল সন্ত্রাসী অতর্কিত আমার গাড়ি, আমিসহ অন্যান্যদের উপরে হামলা চালায়। সন্ত্রাসিরা এসে আমাকে হামলার সময় অকথ্য গালাগালি দিয়ে বলতে থাকে “এখানে এমপি মাশরাফি আছে, তুই কেন আসলি ” এমপি হতে পারলে আসবি। এই বলে গাড়ি ভাঙচুর ও পেটাতে থাকে। এ সময় একটি প্রাইভেট কার একটি মাইক্রোবাস সহ ১০-১২টি মোটরসাইকেল ভাঙচুর করে ও প্রায় ৫০ জন বিভিন্নভাবে তাদের মারপিটে আহত হয়েছে। তিনি গণমাধ্যমে আরো বলেন, আমি নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই বর্তমান সংসদ এর ফেসবুক কেন্দ্রিক সমর্থকগোষ্ঠী আমাকে নানারকম ভয়ভীতি কটুক্তিও মিথ্যা প্ররোচনা চালায়। বর্তমান সংসদের বিরুদ্ধে অন্য কেউ প্রার্থী হতে পারবে না এটাই তাদের মূল বক্তব্য। মাননীয় প্রধানমন্ত্রী যেখানে শতফুল ফুটতে দিতে বলেছেন, সেখানে এ ধরনের মানসিকতা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই মানসিকতার সাথে এই হামলার সম্পর্ক থাকতে পারে বলে নানা ঘটনায় প্রতিয়মান হয়েছে। এ কারণে আমাকে হত্যা চেষ্টা সহ নারকীয় হামলার প্রশাসনিক তদন্ত করে দোষীদের অতি দ্রুত আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।এরকম পরিস্থিতিতে আমি নিরাপত্তাহীন বোধ করছি। লোহাগড়া নড়াইলের আপামর জনসাধারণ, আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ সকলের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসুন আমরা সকলে এই অরাজনৈতিক পরিবেশের বিরুদ্ধে সোচ্চার হই এবং আমাদের অতীতের হারানো গৌরব ও ঐতিহ্য ফিরিয়ে আনি ।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল হালিম, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান বাচ্চু, নবগঙ্গাডিগ্রী কলেজের অধ্যক্ষ ও আওয়ামী লীগ নেতা মোঃ মোশারফ হোসেন মোল্লা, আওয়ামী লীগ নেতা মুন্সি শরিফুল ইসলাম, বিএম হাসান, মোঃ বাদশা কাজী, জাতীয় শ্রমিক লীগ লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মোঃ মোজান খাঁনসহ প্রমুখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page