২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে বর্তমান কমিশন: চেয়ারম্যান কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধে চাচা শ্বশুরের হামলায় যুবদল নেতার মৃত্যু দুই গোল হজমের পর দুর্দান্ত জয়ে বার্সেলোনার পয়েন্টে এগিয়ে থাকা মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে কী ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি তামিম ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে। শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই
     
             

ব্রেইনস্ট্রোকে আক্রান্ত সাংবাদিক মহিউদ্দিনের পিতার পাশে “চমাশিহা” র পরিচালনা পর্ষদ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম >>>মানবজমিন বাঁশখালী প্রতিনিধি, জনপ্রিয় নিউজ পোর্ট্যাল citynewstv24.com’র প্রকাশক ও সম্পাদক, বাঁশখালী প্রেসক্লাবের ক্রিড়া সম্পাদক সাংবাদিক মোহাম্মদ মহিউদ্দিনের ৭০ বয়সী পিতা মোহাম্মদ জমির উদ্দিনকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে দেখতে গেলেন ‘চমাশিহা’ পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ ও জেনারেল সেক্রেটারী রেজাউল করিম আজাদ সহ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দরা।
১৪ সেপ্টেম্বর’২৩ ইং বৃহস্পতিবার সকাল ১১ টার সময় সাংবাদিক মোহাম্মদ মহিউদ্দিনের পিতা জমির উদ্দিনকে দেখতে চমাশিহা পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ হাসপাতালে ছুঠে আসেন। সাংবাদিক পিতা জমির উদ্দিন ১৩ সেপ্টেম্বর বুধবার রাত ২ টায় ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের এইচডিইউ’তে ভর্তি আছেন। এসময় আরো উপস্থিত ছিলেন, ট্রেজারার অধ্যক্ষ ডক্টর লায়ন মুহাম্মদ সানাউল্লাহ, জয়েন্ট ট্রেজারার লায়ন এস এম কুতুব উদ্দিন, হাসপাতালের উপ-পরিচালক প্রশাসন মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-পরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডাক্তার এ কে এম আশরাফুল করিম, নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার মাইনুদ্দিন মাহমুদ ইলিয়াস, ডাক্তার আদনান পিএস টু জিএস, ঈমাম জাহেদ ইবনে রাজি, মহানগর যুবদলের জয়েন সেক্রেটারী তাজ উদ্দিন ও গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কলামিস্ট নুরুল মোহাম্মদ কাদের।চমাশিহা’র ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও citynewstv24.com’র চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন বলেন, চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল দেশের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের আস্থাভাজন চিকিৎসা সেবা প্রতিষ্ঠান, বর্তমানে এ হাসপাতালে সেবা গ্রহিতারা দেশের সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা পাচ্ছে। এ হাসপাতালের নিয়মিত কার্যক্রম সহ হাসপাতালের ইতিবাচক বিষয়গুলো দেশ ও জাতীর সামনে তুলে ধরে হাসপাতালের সুনাম সুখ্যাতি অর্জনে সাংবাদিক মহিউদ্দিন ধারাবাহিকভাবে চমাশিহা পরিবারের সদস্যের মত কাজ করে আসছে। তাঁর বাবার অসুস্থতায়ও সে চমাশিহা’র উপর যে আস্থা রেখেছে, তার সর্বোচ্চ তত্বাবধান চমাশিহার চিকিৎসকবৃন্দ করবে ইনশাআল্লাহ। তিনি সাংবাদিক পিতার দ্রুত আরোগ্যের জন্য মহান রবের দরবারে প্রার্থনা করেন।সাংবাদিকের পিতা মোহাঃ জমির উদ্দিনের চিকৎসার প্রধান তত্বাবধায়ক চমাশিহা’র নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার মাইনুদ্দিন মাহমুদ ইলিয়াসের কাঁছে জানতে চাইলে তিনি রোগীর অবস্থা ঝুঁকিপূর্ন নয় বলে জানান এবং ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হলেও আপাতত অপারেশনের প্রয়োজন হবেনা বলেও জানান।সাংবাদিক মহিউদ্দিন তাঁর পিতার অসুস্থতার খবর শুনে চমাশিহা’র পরিচালনা পর্ষদ সহ, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের যেসব নেতৃবৃন্দরা তাঁর পিতার খোঁজখবর নিতে হাসপাতালে ছুঠে এসেছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ সহ ধন্যবাদ জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page