২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
হাম-রুবেলা মুক্ত করতে বাঁশখালীতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু। পরিবারের সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে পিণ্ডদান করলেন টমাস চাকমা দুই যুগধরে সেবা থেকে বঞ্চিত পানছড়ি এলাকাবাসী। চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন, ১৬ ফ্লাইটে যাবেন ৬ হাজার হাজি চট্টগ্রামে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ কুরুইন টাইগার ক্লাবের নতুন কমিটির শুভ উদ্বোধন, নবনির্বাচিত সভাপতি মোঃ সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন অ্যামোনিয়া নেই, উৎপাদনও নেই—বন্ধ ডিএপি প্ল্যান্ট ইছামতি নদীর ভাঙন রোধে ব্লক স্থাপনের উদ্যোগ, রাঙ্গুনিয়ায় পরিদর্শন প্রতিনিধি দলের পটিয়ায় হামের টিকাদান শুরু। কুমিল্লার দেবিদ্বারে ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সেলাইমেশিন বিভিন্ন উপহার ও নগদ অর্থ বিতরণ।
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

ভেজাল সয়াবিন তেলে বিভিন্ন  ব্রান্ডের লোগো ব্যবহার করে বাজারজাত করার সময় মূলহোতা আলমগীর ও তার সহযোগীসহ গ্রেফতার ৩

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

প্রেস বিজ্ঞপ্তি >>> বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন কালারপোল স্কুলের পূর্ব পাশে শাহ অহিদিয়া দরবার মার্কেট এর গোডাউনের ভিতরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদন হীন খাদ্যদ্রব্য অবৈধ ভেজাল সয়াবিন তেল সংগ্রহপূর্বক বাজারজাত করার উদ্দেশ্যে সংরক্ষণ করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ আলমগীর (৩৬), পিতা-মৃত মোহাম্মদ মুছা, সাং-জিরি, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-অক্সিজেন, চাঁদনী আবাসিক এলাকা, থানা-বায়েজীদ বোস্তামী, চট্টগ্রাম মহানগর ২। সাইফুল ইসলাম হৃদয় (১৮), পিতা-লিটন, সাং-প‚র্ব এয়ারবেগ, থানা-মেহেন্দীগঞ্জ, জেলা-বরিশাল, বর্তমানে-অক্সিজেন, থানা- বায়েজীদ বোস্তামী, চট্টগ্রাম মহানগর ৩। মোঃ শাকিল (১৮), পিতা-মৃত মোঃ সায়েদ, সাং-অক্সিজেন, থানা-বায়েজীদ বোস্তামী, চট্টগ্রাম মহানগর’দের আটক করে এবং তাদের হেফাজতে থাকা সর্বমোট ২ হাজার ৬৬১ লিটার ভেজাল সয়াবিন তেলের জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা।পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা সংরক্ষিত সয়াবিন তেল এবং বাজারজাত করার উদ্দেশ্যে সংরক্ষণের বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। আরো স্বীকার করে যে, বাহিরে খোলা বাজার হতে সয়াবিন তেল সংগ্রহ পূর্বক উক্ত সয়াবিন তেলে ভেজাল অস্বাস্থ্যকর উপাদান মিশিয়ে অবৈধভাবে ভেজাল খাদ্যদ্রব্য সয়াবিন তেল নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ১৮৫ লিটারের বড় ড্রামে সংরক্ষণ করে। উক্ত বড় ড্রাম হতে ৫, ২, ১ লিটার, ৯০০ এমএল ও ৫০০ এমএল প্লাষ্টিকের বোতলে ঢেলে বোতলের গায়ে বিএসটিআই এর অনুমোদন ব্যতীত লোগো যুক্ত ফর্টিফাইড সয়াবিন তেল নামীয় লেবেল লাগিয়ে বাজারজাত করার উদ্দেশ্যে বর্ণিত গোডাউনে সংরক্ষণ করে। বর্তমান বাজারে সয়াবিন তেলের অত্যাধিক দাম থাকায় অনুমোদন বিহীন বিএসটিআই এর বিনা লাইসেন্সে অবৈধভাবে অধিক লাভবান হওয়ার আশায় বাজার থেকে খোলা সয়াবিন তেল সংগ্রহ পূর্বক তাতে ভেজাল উপাদান মিশিয়ে আয়ান ফর্টিফাইড সুপার পাম অলিন/এস. জালাল সয়াবিন তেল নামে মোড়কের গায়ে সংযুক্ত করে বাজারজাত এবং বিক্রয় করে আসছে। ভবিষ্যতেও এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।গ্রেফতারকৃত আসামী এবং জব্দকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page