২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু তাহিরপুরে তিন সন্তানকে কীটনাশক পান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, তিন শিশুর মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

দিরাইয়ে সরমঙ্গল ইউপি চেয়ারম্যানের অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে ইউনিয়নবাসীর মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের বিরুদ্ধে অনিয়ম আর দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।মঙ্গলবার দিরাই প্রেসক্লাবের সামনে ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সরমঙ্গল গ্রামের মুরব্বি আব্দুস সামাদের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন ফারদীন চৌধুরী, আবুল কালাম, জুলহান আহমেদ, রতন মিয়া, আজিজুর রহমান, মোহাম্মদ মিয়া, নিধু বৈষ্ণব, রামীম মিয়া প্রমুখ। বক্তারা বলেন, জুয়েল নির্বাচিত হওয়ার পর একদিনও ইউনিয়নন কমপ্লেক্সে অফিস করেননি। উপজেলা সদরে অফিস করেন, যে কারণে চরম ভোগান্তিতে আছে ইউনিয়নবাসী। পরিচয়পত্র থেকে শুরু করে সরকারী যেকোনো সুবিধা সেবা পেতে হলেই গুনতে হয় টাকা। এর প্রতিবাদ করলেই হতে হয় হয়রানির শিকার। উনার এসব অনিয়ম দূর্নীতির প্রতিবাদ করার কারণে সাংবাদিক জাকারিয়া হোসেন জুসেফকে তার বাসায় ঢুকে পিটিয়েছে চেয়ারম্যান ও তার লোকজন। রাজাকারপুত্র ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের হাত থেকে ইউনিয়নবাসীকে বাচাঁতে স্থানীয় সংসদ সদস্য ড, জয়া সেনগুপ্তা ও মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্চিত করে উল্টো নিজের গায়ের চামড়া বাচাঁতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। অবিলম্বে এই দূর্নীতিবাজ চেয়ারম্যানের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ চেয়ারম্যানকে দ্রæত গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদানের দাবী জানান। ##
১২.০৯.২৩

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page