৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার চট্টগ্রামের ডিসি’র সাথে টিভি সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ চাটখিলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর মাদক কারবারীদের সংঘবদ্ধ হামলা, থানায় মামলা
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

শ্রমিকের বিশ্রামাগার দখল করে নির্মাণ করা মার্কেট অবশেষে ভেঙ্গে দিলো মোংলা বন্দর কর্তৃপক্ষ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম ইদ্রিস ইমন,মোংলা (বাগেরহাট):

মোংলায় সরকারী জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তোলা গয়না টিটুর সেই মার্কেট অবশেষে ভেঙ্গে দেয়া হয়েছে। সোমবার (১১সেপ্টেম্বর) দুপুরে বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসফাকুর রহমান পৌর শহরের ১নম্বর লেবার জেটি সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে ওই অবৈধ মার্কেটটি ভেঙ্গে দেন। এ সময় অভিযুক্ত গয়না টিটু ভূয়া কাগজপত্র দেখাতে চাইলেও তা ধোপে টেকেনি। এর আগে তাকে এই জায়গা ছেড়ে দিতে বন্দর কর্তৃপক্ষ ৭দিনের নোটিশও দেন তাকে। কিন্তু সেই নোটিশের পরোয়া না করে গয়না টিটু তার মার্কেট ঠেকাতে স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তিদের কাছে দৌঁড়ঝাপ শুরু করেন। শেষ রক্ষা না হওয়ায় ভেঙ্গে ফেলতে হয়েছে তার অবৈধ মার্কেটটি।মোংলা বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসফাকুর রহমান সাংবাদিকদের কাছে বলেন, মোংলা নদীর পাড়ে বন্দর কর্তৃপক্ষের জায়গা রাতারাতি দখল করে এক শ্রেণীর অসাধু ব্যক্তিরা বিভিন্ন স্থাপনা করেন। তারা পাকা ইমারত করে গড়ে তোলেন একাধিক মার্কেট, যা সম্পূর্ণ অবৈধ। সম্প্রতি অবৈধ মার্কেট নির্মাণকারী গয়না টিটু নামের এক ব্যক্তিকে জায়গা ছেড়ে দিয়ে মার্কেট সরিয়ে নিতে নোটিশ করা হয়। কিন্তু তিনি তা করেননি। তাই নোটিশ অমান্য করায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে জানান তিনি।তবে অবৈধ দখলদার গয়না টিটুর বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে মোঃ মাসফাকুর রহমান বলেন, এ ব্যাপারে তাদের উর্ধ্বতন কর্মকতারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।এ বিষয়ে গয়না টিটু বলেন, মোংল বন্দর কর্তৃপক্ষের কাছে জায়গা বরাদ্দের আবেদন করেই তিনি মার্কেট নির্মাণ করেছিলেন।তবে বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মোঃ শাহীনুর আলম বলেন, কেউকে ওই জায়গা বরাদ্দ দেয়া হয়নি। এটা অবৈধভাবে দখল করেছেন। তাই উচ্ছেদ করা হচ্ছে।এদিকে এ জায়গা মোংলা ঘাট শ্রমিকদের বিশ্রামগারের জন্য নির্ধারণ করে ২০১৯সালের ৭ফেব্রুয়ারী উদ্বোধন করেছিলেন স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। কিন্তু শ্রমিকদের সেখান থেকে নামিয়ে অদৃশ্য ক্ষমতার বলে গয়না টিটু সেই জায়গা দখল করে মার্কেট নির্মাণ করেন। পরে এনিয়ে ক্ষোভে ফুঁসে উঠেন ঘাট শ্রমিকেরা। এনিয়ে মানববন্ধনসহ নানা আন্দোলন করতে থাকেন তারা। পরে তাদের জায়গা ফিরে পেতে গত ৫সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপিও প্রদাণ করেন ঘাটের শ্রমিকেরা। অবশেষে বন্দর কর্তৃপক্ষের হস্তক্ষেপে

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি
শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর
নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা
ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক
পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা
শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস
চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার
চট্টগ্রামের ডিসি’র সাথে টিভি সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

You cannot copy content of this page