২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

অসাম্প্রদায়িক রাঙ্গুনিয়ায় শুধু মুসলমান নয় অন্যান্য ধর্মাবলম্বীদেরও উন্নয়ন করা হয় -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম),২৪ ভাদ্র(০৮ সেপ্টেম্বর):গত ১৫ বছর ধরে আমি আপনাদের পাশে ছিলাম আছি এবং ইসলামের খেদমত করার চেষ্টা করেছি। হিন্দু বা বৌদ্ধ সম্প্রদায় কেউ বলতে পারবে না আমি তাদের ফেরত দিয়েছি। কারা কোন সম্প্রদায়ের তা নিয়ে এখানের মানুষের মাথা ব্যাথা নেই। কারণ এখানের মানুষ সাম্প্রদায়িক নয়। সুতরাং অসাম্প্রদায়িক রাঙ্গুনিয়ায় শুধু মুসলমান নয় অন্যান্য ধর্মাবলম্বীদেরও উন্নয়ন করা হয়।আজ উপজেলা পরিষদ মিলনায়তনে রাঙ্গুনিয়া (বোয়ালখালী আংশিক) এলাকার মাদ্রাসা ও ইসলামী গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোনাফ সিকদার’র সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশ্তী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম প্রমুখ বক্তৃতা করেন।এসময় অসংখ্য আলেম- ওলামা এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আমাদের সরকার সারাদেশে ৫৬০ টি মডেল মসজিদ নির্মাণ করছে। রাঙ্গুনিয়াতেও মডেল মসজিদ নির্মাণ হচ্ছে। এমন সুন্দর জায়গায় তৈরি হচ্ছে আপনাদেরও ভাল লাগবে। আজকে বাংলাদেশে প্রায় ১লক্ষ মসজিদ ভিত্তিক মক্তব তৈরি হচ্ছে। প্রতিটি মক্তবের আলেম ৫২শ টাকা করে এবং আর আল মারকাজুল এবতেদীয়া মাদ্রাসার হুজুরেরা ১২হাজার ৫০০টাকা করে ভাতা পাচ্ছে। এগুলো আগে কখনো ছিলনা কিন্তু বর্তমান সরকারের সময়ে এ সুযোগ সুবিধা গুলো পাচ্ছে।তিনি আরো বলেন, আপনারা জানেন যে কওমি মাদ্রাসার স্বীকৃতির দেয়ার কথা বিএনপি আমলে ঝুলিয়ে রেখেছিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেটার স্বীকৃতি দিয়েছে এবং কওমি মাদ্রাসার ছাত্ররা সরকারি চাকরিও পাচ্ছে। তাছাড়া শতবর্ষের পুরোনো দাবি ইসলামী আরবী বিশ^বিদ্যালয় হয়নি কিন্তু বর্তমান সরকার এ বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন।পরে তিনি রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গরীব, দুঃস্থ ও অসহায় জনসাধারণের মাঝে ঐচ্ছিক তহবিল হতে অর্থ বিতরণ করেন।এসময় তিনি বলেন, আমি প্রতি বছর আমাদের যে ঐচ্ছিক তহবিল আছে সেটা থেকে মানুষের মাঝে অর্থ দান করি এর বাইরেও আমার নিজস্ব তহবিল থেকে দান করে থাকি। রাঙ্গুনিয়ায় ৫০টা পাকা ঘর আমি ব্য্িক্তগত উদ্যোগে করে দিয়েছি। কয়েকদিন আগে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিকে ২৫ লক্ষ টাকা দিয়েছি। এবং আজকে ১০ লক্ষ টাকা বিতরণ করা হবে। এভাবে সরকারের পক্ষ থেকে যে সাহায্যগুলো করা হয় এর বাইরেও আমি সারা বছর ব্যক্তিগত পক্ষ থেকে মানুষকে সাহায্য করে থাকি। এবং আপনাদের কাছে দোয়া প্রার্থনা করি যাতে আগামীতেও সরকারের প্রতিনিধি হিসেবে মানুষের সাহায্য করতে পারি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ
চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 
পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন
সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড
কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা

You cannot copy content of this page