৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে হাউসবোটের ইঞ্জিনে পড়ে এক এসআই এর কন্যার মৃ’ত্যু শিবপুরে বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, বৃক্ষরোপণ ও চারা বিতরণ চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনায় সিএমপির উদ্যোগ, চলছে সম্ভাব্যতা সমীক্ষা হাটপুকুরিয়া-ঘাটলাবাগকে মডেল ইউনিয়নের স্বপ্ন নিয়ে মাঠে চেয়ারম্যান প্রার্থী বিপুল পাটোয়ারী রাজশাহীতে সৃষ্টি সেন্ট্রাল স্কুলের প্রীতি ফুটবল ম্যাচ সাতকানিয়ায় পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ দাবি সাতকানিয়ায় অবৈধ ইটভাটার তাণ্ডব: ফসলি জমি ও পাহাড় রক্ষায় মানববন্ধন সাতকানিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী মাহিন গ্রেফতার। সাতকানিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

চট্টগ্রামের উন্নয়ন নিশ্চিতে রাজস্ব আদায় বাড়াতে হবে -চসিক মেয়র

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ >>> চট্টগ্রামের উন্নয়নব্যয় নির্বাহে স্বনির্ভরতা গড়তে রাজস্ব আদায় বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।আজ নগরীর থিয়েটার ইন্সটিটিউটে আয়োজিত রাজস্ব ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভায় মেয়র বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে রাজস্ব আদায় করে তা দিয়ে নগরীর সড়ক উন্নয়ন থেকে পরিচ্ছন্নতা নিশ্চিতসহ বিভিন্ন সেবামূলক খাতে ব্যয় করা হয়। এছাড়া এই রাজস্ব দিয়ে ৮২টি শিক্ষা প্রতিষ্ঠান, ৫৬টা স্বাস্থ্যকেন্দ্রসহ অনেকগুলো প্রতিষ্ঠান পরিচালিত হয়।”নাগরিকদের রাজস্ব প্রদানে যাতে কোন সমস্যার সম্মুখীন হতে না হয় সেজন্য আপিলবোর্ড বসিয়ে নাগরিকদের রাজস্ব যৌক্তিককরণ করা হয়েছে। তবে, ধনী শ্রেণীর অনেকেই রাজস্ব ফাঁকি দিতে চান। কেউ প্রভাব খাটিয়ে রাজস্ব ফাঁকি দেয়ার চেষ্টা করলে তা কীভাবে আদায় করতে হবে তা জানি।”রাজস্ব বিভাগের কর্মীদের উদ্দেশ্যে মেয়র বলেন, প্রভাবশালীদের কোন চাপে রাজস্ব আদায় বন্ধ করবেননা। রাজস্ব আদায় ঠেকাতে কেউ চাপ দিলে তিনি যত প্রভাবশালীই হউকনা কেন আমি তা গ্রাহ্য করবনা। আপনারা আইনের মধ্যে থেকে কাজ করলে কোন প্রভাবশালী ব্যক্তি আপনাদের কোন ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাশে থেকে তা ঠেকাব। আপনারা আইন অনুসরণ করে রাজস্ব আদায় বৃদ্ধি করে চট্টগ্রামের উন্নয়নে ভূমিকা রাখুন।চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চসিক সচিব খালেদ মাহমুদ, কাউন্সিলর মো. ইসমাইল, মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, রাজস্ব কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ভূসম্পত্তি কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।সভায় রাজস্ব বিভাগের কর্মীরা মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page