২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

নড়াইলে বিপুল পরিমান নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ ডিবি পুলিশের কাছে ধরাশায়ী ২ দুই মাদক কারবারি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে ৮৫২০ পিচ ইয়াবাসহ দুই মাদক বাবসায়ীকে গ্রেফতার করেছে নড়াইল জেলা ডিবি পুলিশ। শনিবার (০৯ সেপ্টেম্বর) বিকালে পুলিশ সুপারের কার্যালয় এক প্রেস ব্রিফিংএ এসব তথ্য জানান সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।নড়াইল জেলা পুলিশ সাংবাদিকদের জানান, গতকাল শুক্রবার (০৮ সেপ্টেম্বর) রাতে পুলিশ পরিদর্শক মো: সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই জয়দের কুমার বসু এর নেতৃত্বে এসআই অপু মিত্র, এএসআই সেলিম মুন্সি, এএসআই নাহিদ নিয়াজ সহ ডিবির একটি চৌকস দল মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। রাত ৯টার দিকে
ভওয়াখালীর রেহেনা পারভীনের ০৪ তলা বিল্ডিং এর চারপাশ ঘেরাও করে ডিবি
পুলিশ অভিযান পরিচালনা করে। স্থানীয় আশেপাশের লোকজনসহ ঘটনাস্থল থেকে সাজিব শেখ (২৩) এবং নাজমুল শেখ (৪০) কে ডিবি পুলিশের টিম তাদেরকে আটক করে।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ নড়াইল পৌর এলাকার ভওয়াখালী এলাকায় এক বিল্ডিংএ ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে দুইজনকে গ্রেফতার করা হয়।
এ সময় ওই ঘরে বিক্রয়ের উদ্দেশ্যে তাদের কাছে থাকা ৮৫২০ পিচ কমলা রং সাদৃশ্য নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামীরা নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের পাটেশ্বরী গ্রামের মৃত সাব্বির শেখের ছেলে সাকিব শেখ (২৩), একই উপজেলার সালামাবাদ ইউনিয়নের বিলবাউজ গ্রামের সনুর শেখের ছেলে নাজমুল শেখ (৪০)।

প্রেস বিফ্রিংএ আরও জানান, এসব মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকা হতে অজ্ঞাতনামা আসামীদের সহায়তায় সংগ্রহ করে অত্র জেলাসহ আশেপাশের বিভিন্ন জেলায় বিক্রয় করে আসে। অত্র ঘটনায় নড়াইল সদর
থানায় মাদকদ্রব্য আইনে ধৃত আসামীদের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা
হয়েছে।###

সরদার রইচ উদ্দিন টিপু
নড়াইল প্রতিনিধি

০১৯২১-২৫০১২০

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page