৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন। বন্যায় চট্টগ্রামে সর্বস্ব হারানো কৃষক-খামারিরা পর্যাপ্ত প্রণোদনা না পাওয়ার অভিযোগ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর: শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কৃতিত্বের টানাটানি না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির জুলাই আন্দোলনে ফ্যাদিবাদের দুইবছর পূর্তিতে সুনামগঞ্জে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের সাথে,ডিসি ও এসপি,র সাক্ষাৎ। মহেশখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন ব্রেট লি তীব্র খরার কবলে দানিউব: বেরিয়ে এল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডজনখানেক জার্মান যুদ্ধজাহাজ প্রেক্ষাপট: বুরকিনা ফাসোর জনপ্রিয় নেতা থেকে কীভাবে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন ইব্রাহিম ত্রাওরে ক্ষমতায় ফিরলে কাতারকে শত্রু রাষ্ট্র ঘোষণা করবেন নাফতালি বেনেট বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৮০ ডলারের নিচে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে ভারতের সুযোগ ও ঢাকার তীব্র প্রতিক্রিয়া: সম্পর্কের নতুন সংকট ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রায় ফুরিয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিখুঁত ক্ষেপণাস্ত্রের মজুত উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমাতে কাতারের தீவிர কূটনৈতিক তৎপরতা গাজায় স্বাস্থ্যসেবা স্থাপনায় ইসরায়েলি হামলার নিন্দা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
     
             

এমপি মাশরাফি বিন মর্তুজা, সন্ত্রাসী হামলায় নিহত সুফলের পরিবারের পাশে থাকার অঙ্গীকার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি:( নড়াইল)

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামে দূর্বৃত্তদের হাতে নিহত কৃষক সুফল বিশ্বাসের পরিবারের পাশে দাঁড়ালেন নড়াইল – ২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মূর্তজা।শনিবার (৯সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে নড়াইল – ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মূর্তজা নিহত কৃষক সুফল বিশ্বাসের কল্যাণপুরের গ্রামের বাড়িতে যান। এ সময় তিনি নিহত সুফলের স্ত্রী সোনা রানী বিশ্বাস, মা দেনতারা বিশ্বাস ও পিতৃ হারা শিশু সন্তান সুদেব বিশ্বাসের সাথে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন। এ সময় এমপি মাশরাফি বিন মর্তজা নিহত সুফলের পরিবারের পাশে থাকার অঙ্গিকার পূর্ণঃব্যাক্ত করে বলেন, আমি ক্ষমতায় না থাকলেও আপনাদের পরিবারের পাশে থাকবো। অত্র এলাকার প্রায় ৮ ‘শ সনাতন ধর্মাবলম্বী পরিবার ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী হতে হবে। আমরা যেমন থাকবো আপনারাও তেমনি থাকবেন, এদেশের মাটি আপনাদের আমাদের সকলের।

আপনারা নিজেদেরকে কখনো দুর্বল মনে করবেন না। সব সময় আমরা আপনাদের পশে আছি এবং থাকবো।এমপি মাশরাফি বিন মূর্তজা এলাকাবাসীর উদ্দেশ্য আরও বলেন, ঘটনা ঘটার পূর্বেই সমাধান চাই। আমরা অশান্তি চাই না। বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা তাতক্ষনিক ভাবে সমাধান করতে হবে। প্রশাসন দিয়ে সব ঘটনার সমাধান সম্ভব নয়। নিজেদেরকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।

তিনি পরিবারের উদ্দেশ্যে বলেন, নিহত সুফলের তিন সন্তানের লেখাপড়ার দায়িত্ব আমরা বহন করবো।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লাহুড়িয়া ইউপি চেয়ারম্যান কামরান আহমেদ শিকদার, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন, লাহুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুম শিকদার, শিক্ষক ও সমাজ কর্মী শংকর কুমার লস্কর।উল্লেখ্য, নড়াইলের লোহাগড়ার লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামে ১৭ আগষ্ট সন্ধ্যায় একদল সন্ত্রাসীদের হাতুড়ি ও লাঠির আঘাতে সুফল বিশ্বাস নিহত হয়। এ ঘটনায় ১৮ আগস্ট নিহতের স্ত্রী সোনা রানী বিশ্বাস চারজনকে আসামি করে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দুবাইয়ের জেবেল আলি শিল্পাঞ্চলে ২০ মিনিটে সাত বিস্ফোরণ
মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক

You cannot copy content of this page