২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

চুয়াডাঙ্গায় ২ দিনব্যাপী ইন্দো-বাংলা মেডিকেল ক্যাম্পের উদ্বোধন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সজিব উদ্দিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি >>>
‘সুস্বাস্থ্য গড়ে তুলতে পারে সুন্দর জীবন’এ প্রতিপাদ্য সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গার দর্শনায় ভারতের বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে দুই দিনব্যাপী ইন্দো-বাংলা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার কার্যালয়ে এই মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। চলবে আজ শনিবার বিকাল ৫টা পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রসাশক ড. কিসিঞ্জার চাকমা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা: সাজ্জাৎ হাসান, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা সহকারী ভূমি কমিশনার সজল কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী শহিদুল ইসলাম, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু।চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর বলেন, ‘আমাদের দেশে যে সকল জটিল রোগের রুগি আছেন তারা বেশির ভাগই ভারতে গিয়ে চিকিৎসা করেন। কিন্তু যাদের ভারতে গিয়ে চিকিৎসা করার সামর্থ নেই তাদের জন্যে ভারত থেকে স্পেশালিস্ট ডাক্তার এনে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। এবার দিয়ে আমরা টানা ৬ বারের মত এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন কাজ করে চলেছেন স্বাস্থ্য সেবা মানুষের দৌড়গড়ায় পৌছে দেওয়ার জন্য, তারই ক্ষুদ্র প্রয়াস হিসেবে আমরা এই আয়োজন করে যাচ্ছি’।চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, ‘এরকম আয়োজন প্রশংসার দাবি রাখে। এতে সাধারণ গরিব মানুষ ফ্রি বিশেষজ্ঞের চিকিৎসা পেয়ে যেমন উপকৃত হবেন, তেমনি দুই দেশের সুসম্পর্কের সেতুবন্ধন আরো সুদৃঢ় হবে,।
ভারতের কলকাতা অ্যাপোলো মাল্টিস্পেশিয়ালিটি হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডা: শুভদ্বীপ চক্রবর্তীর নেতৃত্বে কিডনি রোগ বিশেষজ্ঞ ডা: সুনিল কুমার, হৃদরোগ বিশেষজ্ঞ ডা: আসফাক আহমেদ, মেডিসিন বিশেষজ্ঞ ডা: শুভ চক্রবর্তী, বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডা: উৎপলা সেন, বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডা: অতরী পাল চিকিৎসা সেবা প্রদান করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page