৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে সৃষ্টি সেন্ট্রাল স্কুলের প্রীতি ফুটবল ম্যাচ সাতকানিয়ায় পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ দাবি সাতকানিয়ায় অবৈধ ইটভাটার তাণ্ডব: ফসলি জমি ও পাহাড় রক্ষায় মানববন্ধন সাতকানিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী মাহিন গ্রেফতার। সাতকানিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঘোরাফেরায় সন্দেহ, চট্টগ্রামে ছাত্রশক্তির নেতাসহ গ্রেপ্তার ৫ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় চট্টগ্রামে আটকে স্ক্র্যাপ জাহাজ, সংকটে শিপব্রেকিং শিল্প ১৭ বছরে মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে একটি দল ফ্যাসিবাদ কায়েম করেছে – ইশরাক হোসেন মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি চট্টগ্রাম চেম্বারে সাতকানিয়ায় মোবাইল জুয়ার আসরে অভিযান, জরিমানা
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

সাতকানিয়া থানা পুলিশের অভিযানে সাজা ও পরোয়ানাভূক্ত আসামী ও ইয়াবা সহ গ্রেফতার ৯ জন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব সংবাদদাতা>>> চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানা পুলিশ গত ২৪ ঘন্টায় ভিন্ন ভিন্ন এলাকায় আলাদা আলাদা অভিযান পরিচালনা করে ১৯০০ পিস ইয়াবা ট্যাবলেট (মাদকদ্রব্য) সহ ০১ জন মাদক ব্যবসায়ী, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভূক্ত ০৩ জন এবং জিআর-সিআর পরোয়ানা ভুক্ত ০৫ জন আসামী সহ মোট ০৯ জন আসামীকে গ্রেফতার করে আইনে সোপর্দ করেছে।৮ সেপ্টেম্বর’২৩ ইং শুক্রবার সাতকানিয়া থানা সূত্রে জানা জায়, চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাতকানিয়া সার্কেল মোঃ শিবলী নোমানের দিক নির্দেশনায় ও সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত- এর তদারকী ও নেতৃত্বে সাতকানিয়া থানায় কর্মরত এসআই মোঃ খায়রুল হাসান সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার ডিউটি করা কালিন সময় সাতকানিয়া থানাধীন ১০নং কেওচিয়া ইউপিস্থ জনার কেওচিয়া খুনি বটতল এলাকায় জনার কেওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এর সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর হইতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৯০০ পিস ইয়াবা টেবলেপ সহ আসামী ১. মোঃ সারোয়ার কামাল(২৮), পিতা-মোঃ ইউসুফ, সাং- সামিয়ার পাড়া, ২নং ওয়ার্ড, সাতকানিয়া পৌরসভা, থানা- সাতকানিয়া কে ০৮ সেপ্টেম্বর রাত ০১.১৫ ঘটিকায় গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে সাতকানিয়া থানার মামলা নং- ০৯, তারিখ-০৮/০৯/২০২৩খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর সারনীর ১০(ক) রুজু করা হয়।এএসআই মোঃ আল আমিন সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া থানা মামলা নং-০৬(০৬)২০১৬, ধারা- ৩২৬ পেনাল কোড, জিআর-২১০/২০১৬ এর জিআর সাজা পরোয়ানা ভুক্ত আসামী মোঃ হুমায়ুন কবির প্রঃ রনি, পিতা- মোঃ আইয়ুব আলী, সাং- উত্তর এওচিয়া, খাঁন মোহাম্মদ বাড়ি, ২নং ওয়ার্ড’কে কক্সবাজার জেলা চকরিয়া থানাধীন মানিকপুর ইউপি এলাকা হইতে এবং সাতকানিয়া থানার মামলা নং-১০(১১)২১), ধারা- সড়ক ও পরিবহন আইন ২০১৮ সালের ৯৫/১০৫ এর জিআর পরোয়ানাভুক্ত মোঃ এমরান হোসেন, পিতা- মৃত মোজাম্মেল হক, সাং- খাগরিয়া মজিদের পাড়া, ৫নং ওয়ার্ড, উভয়থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রামদ্বয়কে গ্রেফতার করেন।
এএসআই মোঃ মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া নারী ও শিশু নির্যাতন দমন মামলা নং-৫৭১/২০১৮, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত)-২০০৩) ১১(গ) এর সিআর পরোয়ানা ভুক্ত এবং সিআর সাজা পরোয়ানা ভুক্ত আসামী মোঃ শহিদুল ইসলাম (সেলিম), পিতা- আহমদ হোসেন, সাং- পূর্ব ডলু আমিলাইশ, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে সিএমপি’র চট্টগ্রাম পাঁচলাইশ থানাধীন ২নং গেইট এলাকা হইতে গ্রেফতার করেন।এসআই ভক্ত চন্দ্র দত্ত সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া অর্থ ঋণ জারী মামলা নং-৬১/১১, ধারা- অর্থ ঋণ আদালত আইন ২০০৩ এর ৩৪, এর সিআর সাজা পরোয়ানা ভুক্ত সাজাপ্রাপ্ত আসামী মোঃ এজাহার মিয়া, পিতা- হাজী রহমত আলী, সাং- রহমত আলী ভবন, কালাচাঁদ পাড়া, দেওদীঘি, থানা- সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে ০৭নং মাদার্শা ইউপিস্থ দেওদীঘি বাজার হইতে গ্রেফতার করেন।
এএসআই মোঃ নুর নবী সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া স্পেশাল ট্রাইব্যুনাল মামলা নং-০১/১৮, ধারা- ৪(১) এর সিআর পরোয়ানা ভুক্ত আসামী আব্দুল আলম, পিতা- আবদু শুক্কুর, সাং- জোলারপাড়া, সোনাকানিয়া, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেন।এএসআই মোঃ এমরান হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া সিআর-৫৮৭/২২, ধারা- এনআইএ্যাক্ট এর ১৩৮, তারিখ- ০৯/০৪/২৩ইং এর সিআর পরোয়ানা ভুক্ত আসামী মোঃ দেলোয়ার হোসেন, পিতা- আবদুল মুনাফ, সাং- মাদার্সা, দেওদীঘি, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেন।
এএসআই মোঃ ইসমাইল সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া থানার মামলা নং-৩৩(১০)২২, ধারা- ৩৭৯/৩৮০/৪১৩ পেনাল কোড এর জিআর পরোয়ানা ভুক্ত আসামী মোঃ মিনহাজ(৩৬), পিতা- মোঃ শফি, সাং- দক্ষিন মার্দাশা, খামার পাড়া, ৬নং ওয়ার্ড, মার্দাশা ইউপি, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেন।এএসআই মোঃ রেজাউল করিম সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া থানার মামলা নং-২৬(১১)২২, ধারা- ৩৪১/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড এর জিআর পরোয়ানা ভুক্ত আসামী মোঃ রায়হান(২৩), পিতা- আব্দুর রহিম ড্রাইভার, সাং- উত্তর ঢেমশা, মাইজপাড়া, ৫নং ওয়ার্ড, থানা- সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেন।সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসির আরাফাত জানান, সাতকানিয়া থানা পুলিশ গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকায় সুনিদ্দৃষ্ঠ সোর্সের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া ১৯০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ বিভিন্ন অপরাধে ৯ জন আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে আইনে সোপর্দ করেছে। যেখানে ইয়াবা পাচারকারী, সাজাভূক্ত পলাতক আসামী ও পরোয়ানাভূক্ত আসামীও ছিল। সাতাানিয়া থানার আইন শৃংখলা স্বাভাবিক রাখার স্বার্থে সাতকানিয়া থানা পুলিশ অপরাধ দমনে দিনরাত সজাগ থেকে তৎপর থাকবে। কোন অপরাধীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবেনা বলেও জানান ওসি ইয়াসির আরাফাত।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page