১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় ঈগল ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী নিহত। হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা কৃষকদলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন ​খানসামায় ৬নং গোয়ালডিহি ইউনিয়নে পুষ্টি সংবেদনশীল মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম সভা অনুষ্ঠিত পটিয়ায় চাচাকে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ ভাতিজার। উখিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার-৮ আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

চসিকের স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজাচ্ছি -চসিক মেয়র

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক>>> চট্টগ্রামের জনস্বাস্থ্যের মান বাড়াতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজানো হচ্ছে বলে মন্তব্য করেছেন মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।আজ চসিক চিকিৎসকদের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, বাংলাদেশের একমাত্র সিটি কর্পোরেশন হিসেবে আমরা স্বাস্থ্য ও শিক্ষা সেবা দিয়ে থাকি। মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পরপরই স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজানোর পদক্ষেপ নিয়েছি। “করোনা মহামারী, টিকা কার্যক্রম ও সাম্প্রতিক ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় চসিকের স্বাস্থ্য বিভাগ চট্টগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইতোমধ্যে চিকিৎসকদের স্থায়ী করার উদ্যোগ করা হয়েছে। আমার লক্ষ চসিকের স্বাস্থ্য বিভাগকে আধুনিকায়ন ও সম্প্রসারণ করা।”সভাপতির বক্তব্যে চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আকতার চৌধুরী বলেন, চট্টগ্রামের স্বাস্থ্যসেবায় চসিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও অনেক চিকিৎসকের চাকরি স্থায়ী না হওয়ায় মেধাবী চিকিৎসকরা চসিকে যোগ দিচ্ছেন না, যোগ দিলেও চাকরি ছেড়ে চলে যাচ্ছেন। আর যারা আছেন তারাও হীনমন্যতায় ভুগছেন। এসময় তিনি অস্থায়ী চিকিৎসকদের চাকুরী স্থায়ীকরণের আহ্বান জানান।এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, কাউন্সিলর জাফরুল হায়দার সবুজ, আবদুস সালাম মাসুম, নুরুল আমীন, নুরুল আমিন মিয়া, এসরারুল হক, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম প্রমুখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page