৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী মাহিন গ্রেফতার। সাতকানিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঘোরাফেরায় সন্দেহ, চট্টগ্রামে ছাত্রশক্তির নেতাসহ গ্রেপ্তার ৫ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় চট্টগ্রামে আটকে স্ক্র্যাপ জাহাজ, সংকটে শিপব্রেকিং শিল্প ১৭ বছরে মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে একটি দল ফ্যাসিবাদ কায়েম করেছে – ইশরাক হোসেন মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি চট্টগ্রাম চেম্বারে সাতকানিয়ায় মোবাইল জুয়ার আসরে অভিযান, জরিমানা মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। ওয়াহেদপুর পশ্চিমপাড়া নবজাগরণ মানবকল্যান সংগঠন উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ভে‌ঙ্গে দেবার পর পুনরায় চালু, দেবিদ্বারে দুই ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

বাংলাদেশ সংবাদ প্রতিদিন”-এ সাহিত্য সম্পাদক হিসাবে যোগ দিলেন কবি শাহাদাত হোসেন তালুকদার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক>>> দেশের শীর্ষস্থানীয় জনপ্রিয় অনলাইন পত্রিকা বাংলাদেশ সংবাদ প্রতিদিন.কম (বিএসপি)’র সাহিত্য সম্পাদক হিসাবে সম্পাদনা পরিষদে যোগদান করলেন সময়ের সুখ্যাত কবি ও সাহিত্যিক কবি শাহাদাত হোসেন তালুকদার। তাঁর নিয়োগ নিশ্চিত করেছেন বাংলাদেশ সংবাদ প্রতিদিন.কম”-এর প্রকাশক ও সম্পাদক তরুন আইকনিক সাংবাদিক আব্দুল্লাহ আল মারুফ।কবি শাহাদাত হোসেন তালুকদার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পদুয়া গ্রামের পিতা মৃত আলহাজ্ব খায়ের আহমদ তালুকদার ও মাতা মৃত হাজী জাহান আরা বেগমের পূত্র। তাঁর জন্ম সংবেদনশীল এক পরিবারে,সাদামাটা জীবনে সহজ সরল সংযত নির্মোহ নির্লোভ সর্বোপরি ত্যাগই পারিবারিক জীবনাদর্শ, বাবা রাংগুনিয়ার মুসলিম জনগোষ্ঠীর প্রথম পর্যায়ের শিক্ষিত শ্রেণীর মধ্যে একজন  তিনি চন্দ্রঘোনা পেপার মিলের সাবেক কর্মকর্তা ছিলেন এবং পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে আলোর পথে অগ্রসরের নেতৃত্ব প্রদানসহ সমাজ সেবা ও জনকল্যাণে অগ্রণী ভুমিকা পালন করতেন,মাতা স্বাধীনতা পরবর্তী কালে পরপর তিনবার মহিলা সদস্য পদে এলাকার জনকল্যাণে নিয়োজিত ছিলেন।স্কুল জীবন থেকে লেখা লেখিতে মনোযোগী কবি তালুকদার লেখা ও সাহিত্যের প্রতি দরদ নিয়ে সৃজনশীল সাহিত্য চর্চায় মনোযোগী থাকেন বরাবরই,জীবনের প্রথম দিকে সাংবাদিকতা পেশাকে বেছে নিয়ে তৎকালীন সময়ের জনপ্রিয় ম্যাগাজিন সাপ্তাহিক চিত্র বাংলা, সাপ্তাহিক অপরাধ জগত, দৈনিক বাংলাদেশের স্বাধীনতা, দৈনিক কর্ণফুলীসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করে লেখার জগৎ কে কাঁছে পাওয়া বা ভালো লাগার জায়গা মনে করে নিজেকে ব্যস্ত রাখতে পছন্দ করতেন বলে জানালেন তিনি।ইটালিয়ান এয়ার লাইন্সে কর্মরত সময়ে দুই হাজার সালে “শেষ কথা” প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় তাঁর, প্রচার বিমুখ এই কবি সাহিত্য চর্চায় আড়ালে থেকে লেখার সাথে নিবিড় বন্ধুত্ব কিংবা নিভৃতে সাহিত্য চর্চাতে পরম তৃপ্তি ও প্রশান্তির জায়গা বলে ভাবতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, কবিতা গল্প প্রবন্ধ নিবন্ধ উপসম্পাদকীয়তে কলাম লেখালেখি এখনও চলমান।এবং কাব্য গ্রন্থ, গল্প গ্রন্থ, ইত্যাদি মুদ্রণ কিংবা প্রকাশের জন্য যথেষ্ট খোরাক জমা রয়েছে তাঁর কাঁছে, যাহা দ্বারা দশের অধিক বই প্রকাশ করা সক্ষম বলে জানিয়েছেন তিনি, গত দুই বছর পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে পরিচয়ের সুবাদে গল্প কবিতা প্রবন্ধ ইত্যাদি সৃজনশীল সাহিত্য চর্চায় পৃথিবীর বাংলা বাসীর সঙ্গে আরও দ্রুত পরিচিতি লাভ করে বাংলা সাহিত্য অঙ্গনে পরিচিতি লাভে নব উদ্যমে লেখার অনুপ্রেরণায় ব্যাপক প্রসার ঘটতে থাকে,সামাজিক যোগাযোগ মাধ্যমর কল্যাণে লেখার জগতে আজও অবিচল রয়েছে এই কবি।বাংলাদেশ সংবাদ প্রতিদিন.কম (বিএসপি) অনলাইন নিউজ পোর্ট্যাল জগতে অল্পদিনের মধ্যে সারাদেশের বিভিন্ন জেলা উপজেলায় দক্ষ ও অভিজ্ঞ পেশাদার সংবাদ কর্মিদের নিয়োগ দিয়ে দেশের স্বাধিনতা সার্বভৌমত্বকে সমোন্নত রাখতে এবং দেশের মাটি ও মানুষের কল্যানে নিবেদিত প্রান হয়ে যখনিই ঘটনা বা এ্যাক্টিভিটীজ তখনিই সংবাদ’কে মূলনীতি করে মানসম্পন্ন সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতিমধ্যে সর্বমহলে জনপ্রিয়তা অর্জন ও আস্থার সুনিশ্চিত প্ল্যাটফরম হিসাবে গ্রহনযোগ্যতা অর্জনে সক্ষম হয়েছে। বিএসপি’র সাহিত্য সম্পাদক হিসাবে কবি শাহাদত হোসেন তালুকদারের যোগদানে বিএসপি’র সাহিত্য বিভাগ আরো মানসম্পন্ন, গঠনমূলক ও সমৃদ্ধ হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন বিএসপি’র সম্পাদক ও প্রকাশক আব্দুল্লাহ আল মারুফ। দেশের উদীয়মান তরুন কবি ও লেখকদের কবিতা ও যেকোন লেখা নিয়মিত “বাংলাদেশ সংবাদ প্রতিদিন.কম”- এ পাটিয়ে নিজেদের মেধা ও সৃজনশীলতাকে বিকশিত করার জন্য কবি শাহাদত হোসেন তালুকদার ও সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ দেশের সকল তরুন লেখকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page