৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার চট্টগ্রামের ডিসি’র সাথে টিভি সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ চাটখিলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর মাদক কারবারীদের সংঘবদ্ধ হামলা, থানায় মামলা
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

মংলায় অবৈধ দখলদারদের বিরোদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

মোংলায় ঘাট শ্রমিকদের বিশ্রামের জায়গা দখল করে মার্কেট নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন করেছেন শ্রমিকেরা। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার মুল গেইটে মানববন্ধন করেন তারা। এর আগে পৌর শহরে বিক্ষোভ প্রদর্শন করেন এ শ্রমিকেরা। মানববন্ধন শেষে অবৈধভাবে জায়গা দখল করে মার্কেট নির্মাণকারী টিটু ওরফে গয়না টিটুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশের কাছে স্মারকলিপি দেন এ ঘাট শ্রমিকেরা। এ সময় তারা অবিলম্বে তাদের জায়গা উদ্ধার করে টিটুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবী জানান।ঘাট শ্রমিকদের জায়গা দখলকারী টিটু ওরফে গয়না টিটু বলেন, আমি বন্দর কর্তৃপক্ষের কাছে জায়গা চেয়ে আবেদন করেই স্থাপনা নির্মাণ করেছি।উল্লেখ্য, ২০১৯সালের ৭ফেব্রুয়ারী মোংলার ১নম্বর লেবার জেটি সংলগ্ন এলাকায় ঘাট শ্রমিকদের এ বিশ্রামাগারের উদ্ধোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। কিন্তু গত সপ্তাহে সেই জায়গা দখল করে টিটু রাতারাতি মার্কেট নির্মাণ করেন। আর এতেই ক্ষোভে ফেটে পড়েন ঘাট শ্রমিকেরা। এনিয়ে গত রবিবারও ঘাট শ্রমিকেরা মানববন্ধন পালনসহ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমানের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ঘাট শ্রমিকেরা। কিন্তু তাতেও কোন প্রতিকার না মেলায় মঙ্গলবার দুপুরে আবারো শহরে বিক্ষোভ প্রদর্শন, মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশের কাছে বিচার চেয়ে স্মারকলিপি প্রদাণ করেছেন ঘাট শ্রমিকেরা। আর ঘাট শ্রমিকদের জায়গা দখলের প্রতিবাদে তাদের সাথে একাত্ম হতে সংহতি ও বিচারের দাবী জানিয়েছেন স্থানীয় অন্যান্য শ্রমিক সংগঠনও।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ বলেন, ঘাট শ্রমিকদের স্মারকলিপি পেয়ে জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করা হয়েছে। এছাড়া মঙ্গলবার দুপুরেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এ বিষয়ে দ্রুতই সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি
শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর
নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা
ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক
পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা
শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস
চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার
চট্টগ্রামের ডিসি’র সাথে টিভি সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

You cannot copy content of this page