৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর: শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কৃতিত্বের টানাটানি না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির জুলাই আন্দোলনে ফ্যাদিবাদের দুইবছর পূর্তিতে সুনামগঞ্জে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের সাথে,ডিসি ও এসপি,র সাক্ষাৎ। মহেশখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির আলোচনা সভা অনুষ্ঠিত প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন ব্রেট লি গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল ফিশিং বোটসহ ১৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন ব্রেট লি তীব্র খরার কবলে দানিউব: বেরিয়ে এল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডজনখানেক জার্মান যুদ্ধজাহাজ প্রেক্ষাপট: বুরকিনা ফাসোর জনপ্রিয় নেতা থেকে কীভাবে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন ইব্রাহিম ত্রাওরে ক্ষমতায় ফিরলে কাতারকে শত্রু রাষ্ট্র ঘোষণা করবেন নাফতালি বেনেট বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৮০ ডলারের নিচে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে ভারতের সুযোগ ও ঢাকার তীব্র প্রতিক্রিয়া: সম্পর্কের নতুন সংকট ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রায় ফুরিয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিখুঁত ক্ষেপণাস্ত্রের মজুত উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমাতে কাতারের தீவிர কূটনৈতিক তৎপরতা গাজায় স্বাস্থ্যসেবা স্থাপনায় ইসরায়েলি হামলার নিন্দা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
     
             

দিরাইয়ে রাজাকারপূত্র জুয়েলের নেতৃত্বে সস্ত্রাসী হামলায় সাংবাদিক জাকারিয়াসহ ২ সহোদর গুরুতর আহত,আটক ১

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের তালিকাভুক্ত চিহিৃত রাজাকার আব্দুল মতলিবের পূত্র সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জিম হোসেন জুয়েলের নেতৃত্বে,তার সহোদর নবেল মিয়া,মেহেরাব হোসেন রুনেল ও রায়হানসহ ৮/১০জনের একটি সন্ত্রাসী দল দিরাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় দৈনিক ভোরের কাগজের সাংবাদিক জাকারিয়া হোসেন জুসেফকে হত্যার উদ্দেশ্যে দাড়াঁলো অস্ত্র,রামদা ও রড নিয়ে তার বাসায় ঢুকে ফিল্মি স্টাইলে হামলা চালিয়ে সাংবাদিকসহ তার ছোটভাইকে কুপিয়ে ও পিঠিয়ে রক্তাক্ত করে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে।এ সময় সস্ত্রাসীরা বাসার বাহিরে থাকা সাংবাদিকের মোটর সাইকেলটি ভেঙ্গে ফেলা হয়। এতে সাংবাদিক জাকারিয়া হোসেন জুসেফ ও তার ছোট ভাই জোহান মারাত্মকভাবে আহত হন। এ ঘটনায় চেয়ারম্যানের ছোটভাই মেহেরাব হোসেন রুনেলকে পুলিশ আটক করেছে।সোমবার সন্ধ্যা ৭টায় সাংবাদিক জুসেফের পৌরসভার আরামবাগের বাসায় এ হামলার ঘটনাটি ঘটে। খবর পেয়ে তাদের স্বজন ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার প্রথমে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ডা: রায়হান উদ্দিন উন্নত চিকিৎসা জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,জারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা নিয়ে পূর্ববিরোধ চলে আসছে সাংবাদিক জুসেফ ও চেয়ারম্যান জুয়েল এর পরিবারের মধ্যে। দীর্ঘদিন ধরে চলে আসা বিবাধ নিষ্পত্তির লক্ষ্যে সোমবার বিকেলে সরমঙ্গল গ্রামে সালিশি বৈঠক বসে। এ সময় চেয়ারম্যান ও তার ভাই ভাতিজারা সাংবাদিক জাকারিয়া হোসেন জুসেফকে বেশী বাড়াবাড়ি না করতে সরাসরি হত্যার হুমকি দেয়। পরে সন্ধ্যা ৭টার দিকে সাংবাদিক জুসেফ ও তার ভাই আরামবাগ নিজের বাসভবনে আসলে রাজাকার পূত্র চেয়ারম্যান জুয়েলের নেতৃত্বে সস্ত্রাসীরা দেশীয় দাড়াঁলো অস্ত্র নিয়ে বাসায় প্রবেশ করে তাদের উপর হামলা চালায় হামলার শিকার হয়। এ রির্পোট লিখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়। চেয়ারম্যান জুয়েল মূলত বিএনপির রাজনীতিতে সম্পৃত্ত বলে জানা যায়।এ ব্যাপারে সাংবাদিক জাকারিয়া হোসেন জুসেফ জানান, আমার দাদা মৃত আচকির উল্ল্যাহ ১৫ বছর আগ থেকেই এই স্কুলের ভূমিদাতা কিন্তু জুয়েল চেয়ারম্যান হবার পর ১ মাস আগে স্কুলটির ভূমিদাতা হিসেবে তার পিতা মরহুম আব্দুল মতলিব নামে অর্ন্তভূক্ত করে। জুসেফ আরো বলেন আব্দুল মতলিব একজন চিহিৃত রাজাকার হিসেবে দিরাইয়ে সুপরিচিত ছিলেন ।এ ব্যাপারে হামলাকারী সরমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জিম হোসেন জুয়েলের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী মোক্তাদির হোসেন চৌধুরী হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বলেও তিনি জানান। ##

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page