৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
হাটপুকুরিয়া-ঘাটলাবাগকে মডেল ইউনিয়নের স্বপ্ন নিয়ে মাঠে চেয়ারম্যান প্রার্থী বিপুল পাটোয়ারী রাজশাহীতে সৃষ্টি সেন্ট্রাল স্কুলের প্রীতি ফুটবল ম্যাচ সাতকানিয়ায় পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ দাবি সাতকানিয়ায় অবৈধ ইটভাটার তাণ্ডব: ফসলি জমি ও পাহাড় রক্ষায় মানববন্ধন সাতকানিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী মাহিন গ্রেফতার। সাতকানিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঘোরাফেরায় সন্দেহ, চট্টগ্রামে ছাত্রশক্তির নেতাসহ গ্রেপ্তার ৫ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় চট্টগ্রামে আটকে স্ক্র্যাপ জাহাজ, সংকটে শিপব্রেকিং শিল্প ১৭ বছরে মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে একটি দল ফ্যাসিবাদ কায়েম করেছে – ইশরাক হোসেন মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি চট্টগ্রাম চেম্বারে
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

কক্সবাজারের টেকনাফে ৪ দিন পর গহীন পাহাড় থেকে অপহৃত তিন বন পাহারাদার উদ্ধার।।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবদুর রাজ্জাক।। কক্সবাজারের টেকনাফের বাহারছড়া পাহাড়ের পাদদেশ থেকে বনবিভাগের অপহৃত ৩ জনকে উদ্ধার করা হয়েছে।সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে টেকনাফ বাহারছড়া পাহাড়ের পাদদেশ থেকে তাদের উদ্ধার করেছেন পুলিশ ও বনবিভাগ।উদ্ধারকৃত তিনজন হলেন-হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার আবদুল মালেকের ছেলে মোহাম্মদ শাকের, বকসু মিয়ার ছেলে আবদুর রহমান ও আবদুস শুক্কুরের ছেলে আবদুর রহিম। তারা তিনজনে সুস্থ আছে বলে জানান পুলিশ।বিষয়টি নিশ্চিত করেন বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান ও টেকনাফ থানার এসআই মন্জু।এসআই মন্জু জানান, ৮ ঘন্টার টানা অভিযানে গহীন পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়। অপহ্নত হওয়ার পর থেকে টেকনাফ থানার ওসি মো: জোবাইর সৈয়দ এর নির্দেশে গোয়েন্দা নজরদারি ও সরাসরি পাহাড়ের বিভিন্ন এলাকায় গিয়ে গতিবিধি চিহ্নিত করা হয়। সবশেষ স্থানীয় বনবিভাগ, মেম্বার, চেয়ারম্যান ও স্থানীয়দের সহযোগিতায় মুক্তিপন ছাড়া উদ্ধার করতে সক্ষম হয়।অপরদিকে, বন বিভাগের ৩২ জন সদস্যও গহীন পাহাড়ে অভিযান অংশ নেয়। ডাকাত দলের ১৬ জন মত সদস্য উপস্থিত ছিলেন। পুলিশ ও বনবিভাগের সদস্যদের দেখে অপহৃত ৩ জনকে রেখে পালিয়ে যায়। তারা তিনজনে সুস্থ আছেন। তাদের চিকিৎসা দেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।এর আগে শুক্রবার (১ সেপ্টেম্বর) পাহাড়ের সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্যরা তাদের অপহরণ করে।টেকনাফের হ্নীলা ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ আলী জানিয়েছেন, তিন ব্যক্তিকে নেচার পার্ক থেকে অপহরণ করা হয়েছে। তারা বেসরকারি সংস্থা নিসর্গের অধীনে বন পাহারাদার ছিলেন। পুলিশসহ স্থানীয় জনতা তাদের উদ্ধারের জন্য টানা তিনি দিন পাহাড়ে অভিযান চালিয়ে আসছে। সোমবার দুপুরে উদ্ধার করা সম্ভব হয়েছে।টেকনাফ থানার ওসি জোবাইর সৈয়দ জানিয়েছেন, ৩ বন প্রহরীকে উদ্ধার করা হয়েছে। অপরাধীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।গত সাড়ে ৮ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ৮৬ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এরমধ্যে ৪২ জন স্থানীয় বাসিন্দা, বাকি ৪৪ জন রোহিঙ্গা। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৩৯ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে। অপহরণ, খুন ও ডাকাতি অব্যাহত রয়েছে রোহিঙ্গা ক্যাম্প ও টেকনাফে। অতিরিক্ত প্রশাসনের তৎপরতা বাড়াতে স্থানীয়রা দাবী জানিয়ে আসছেন অনেকদিন ধরে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page