২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

কক্সবাজারের টেকনাফে ৪ দিন পর গহীন পাহাড় থেকে অপহৃত তিন বন পাহারাদার উদ্ধার।।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবদুর রাজ্জাক।। কক্সবাজারের টেকনাফের বাহারছড়া পাহাড়ের পাদদেশ থেকে বনবিভাগের অপহৃত ৩ জনকে উদ্ধার করা হয়েছে।সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে টেকনাফ বাহারছড়া পাহাড়ের পাদদেশ থেকে তাদের উদ্ধার করেছেন পুলিশ ও বনবিভাগ।উদ্ধারকৃত তিনজন হলেন-হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার আবদুল মালেকের ছেলে মোহাম্মদ শাকের, বকসু মিয়ার ছেলে আবদুর রহমান ও আবদুস শুক্কুরের ছেলে আবদুর রহিম। তারা তিনজনে সুস্থ আছে বলে জানান পুলিশ।বিষয়টি নিশ্চিত করেন বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান ও টেকনাফ থানার এসআই মন্জু।এসআই মন্জু জানান, ৮ ঘন্টার টানা অভিযানে গহীন পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়। অপহ্নত হওয়ার পর থেকে টেকনাফ থানার ওসি মো: জোবাইর সৈয়দ এর নির্দেশে গোয়েন্দা নজরদারি ও সরাসরি পাহাড়ের বিভিন্ন এলাকায় গিয়ে গতিবিধি চিহ্নিত করা হয়। সবশেষ স্থানীয় বনবিভাগ, মেম্বার, চেয়ারম্যান ও স্থানীয়দের সহযোগিতায় মুক্তিপন ছাড়া উদ্ধার করতে সক্ষম হয়।অপরদিকে, বন বিভাগের ৩২ জন সদস্যও গহীন পাহাড়ে অভিযান অংশ নেয়। ডাকাত দলের ১৬ জন মত সদস্য উপস্থিত ছিলেন। পুলিশ ও বনবিভাগের সদস্যদের দেখে অপহৃত ৩ জনকে রেখে পালিয়ে যায়। তারা তিনজনে সুস্থ আছেন। তাদের চিকিৎসা দেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।এর আগে শুক্রবার (১ সেপ্টেম্বর) পাহাড়ের সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্যরা তাদের অপহরণ করে।টেকনাফের হ্নীলা ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ আলী জানিয়েছেন, তিন ব্যক্তিকে নেচার পার্ক থেকে অপহরণ করা হয়েছে। তারা বেসরকারি সংস্থা নিসর্গের অধীনে বন পাহারাদার ছিলেন। পুলিশসহ স্থানীয় জনতা তাদের উদ্ধারের জন্য টানা তিনি দিন পাহাড়ে অভিযান চালিয়ে আসছে। সোমবার দুপুরে উদ্ধার করা সম্ভব হয়েছে।টেকনাফ থানার ওসি জোবাইর সৈয়দ জানিয়েছেন, ৩ বন প্রহরীকে উদ্ধার করা হয়েছে। অপরাধীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।গত সাড়ে ৮ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ৮৬ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এরমধ্যে ৪২ জন স্থানীয় বাসিন্দা, বাকি ৪৪ জন রোহিঙ্গা। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৩৯ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে। অপহরণ, খুন ও ডাকাতি অব্যাহত রয়েছে রোহিঙ্গা ক্যাম্প ও টেকনাফে। অতিরিক্ত প্রশাসনের তৎপরতা বাড়াতে স্থানীয়রা দাবী জানিয়ে আসছেন অনেকদিন ধরে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page