১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পরিবেশ রক্ষা কেবল একটি প্রতিষ্ঠানের নয়, সবার দায়িত্ব ডিসি জাহিদুল সাতকানিয়ায় মাদ্রাসায় অপপ্রচার ও পরিচালকের ওপর হামলার প্রতিবাদ বই প্রাপ্তিতে শতভাগ পূর্ণ সাতকানিয়া, চতুর্থ-পঞ্চম শ্রেণির বই আসেনি সন্দ্বীপে সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

অজ্ঞাত মরাদেহের পরিচয় মিলেছে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নড়াইল প্রতিনিধি 

নড়াইলের লোহাগড়ায় অজ্ঞাত মরাদেহর পরিচয় সনাক্ত করতে সক্ষম হয়েছে পিবিআই।মাত্র ৪৫ মিনিটে মরাদেহর ঠিকানা সনাক্ত করেছে।লোহাগড়া থানা পুলিশ অজ্ঞাত মরাদেহ উদ্ধারের ৬ ঘন্টা পর পিবিআই ৪৫ মিনিটে উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করে অজ্ঞাত মরাদেহর পরিচয় সনাক্ত করতে সক্ষম পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)। যশোর ক্রাইম সিন টিমের সহায়তায় প্রাপ্ত লাশের পরিচয় সনাক্ত করণ সম্ভব হয়েছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ সুত্রে অজ্ঞাত মরাদেহর পরিচয় ও ঠিকানা জানা যায়। উল্লেখিত মরাদেহর পরিচয়- নামঃ মোঃ লিটন হোসেন (৪১), পিতাঃ মোঃ মুজিবর রহমান ঢালি, মাতাঃ মাফুজা বেগম, গ্রামঃ নিজদেবপুর, থানাঃ কালীগঞ্জ, জেলাঃ সাতক্ষীরা।উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা খেয়াঘাট সংলগ্ন রিভার ভিউ মার্কেটের নিচ থেকে ওই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে লোহাগড়া থানা পুলিশ।পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার (১ সেপ্টেম্বর)সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা খেয়াঘাট সংলগ্ন নবগঙ্গা নদীর উপর নির্মিত ব্রিজের পাশে রিভার ভিউ মার্কেটের নীচে থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরাদেহ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হয়। পরে লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথ ভাবে মরাদেহ উদ্ধার করে।সর্বশেষ এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন বলেন, লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা খেয়াঘাট সংলগ্ন নবগঙ্গা নদীর উপর নির্মিত ব্রিজের পাশে রিভার ভিউ মার্কেটর নীচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরাদেহ উদ্ধার করা হয়। ইতিমধ্যে লাশের পরিচয় শনাক্ত হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে লাশের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page