৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রধানমন্ত্রীর যুগান্তকারী উদ্যোগ কিশোরগঞ্জে উৎসব মুখর পরিবেশ ভাতা ও ঋণ মেলা সুনামগঞ্জে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন সংসদ সদস্য এড. নুরুল ইসলাম বন্দর ইজারা ইস্যুতে সরকারকে জনগণের কথা শুনতে হবে: বন্দর রক্ষা কমিটি পণ্যজটে চট্টগ্রাম বন্দরের সক্ষমতার ৪০ শতাংশ অকার্যকর, অর্থনীতিতে বাড়ছে নেতিবাচক প্রভাব রাঙ্গুনিয়া যুবদলের নেতা মাকসুদ হত্যা: কিলিং স্কোয়াডের প্রধান দিদার ও সহযোগী আবসার গ্রেপ্তার গর্জনিয়ায় ইউএনও জিল্লুর রহমান: সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সৃষ্টি করা হচ্ছে নতুন ‘ম্যানগ্রোভ গ্রাম’

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম ইদ্রিস ইমন,মোংলা (বাগেরহাট):

সুন্দরবন সংলগ্ন মোংলা উপজেলার চিলা ইউনিয়ন পরিষদ চত্বরে বৃহস্পতিবার (৩১ আগষ্ট) সকালে বিভিন্ন প্রজাতির বনজ গাছ বিতরণের মধ্যদিয়ে এ ‘ম্যানগ্রোভ গ্রাম’ সৃষ্টি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার। এ সময় স্থানীদের মাঝে ২হাজার কেওড়া ও ২হাজার গোলপাতা গাছের চারা বিতরণ করা হয়। এর আগে এলক্ষে লবণসহিষ্ণু ১৫হাজার নারকেল, কদবেল ও সফেদা গাছ বিতরণ করা হয়েছে। এ সময় ক্লাইমেট অ্যাকশন গ্রুপের সদস্যদের মাঝে ম্যানগ্রোভ নার্সারি পরিচর্যার সরঞ্জামাদিও বিতরণ করা হয়। আর এ ম্যানগ্রোভ গ্রাম সৃষ্টির কাজ করছেন বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক। ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচীর প্রধান আবু সাদাত মনিরুজ্জামান খানের সভাপতিত্বে উদ্বোধনী এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নাজরিনা বেগমসহ অন্যান্য স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।উল্লেখ্য, গোলপাতা গৃহনির্মাণ উপকরণ ও গৃহস্থালীয় আসবাবপত্র তৈরিতে ব্যবহৃত হয়। গোলপাতা ফলের রস থেকে গুড় তৈরি করা হয়, যা ক্রমশ জনপ্রিয় হচ্ছে। কেওড়ার আচার ও কেওড়ার পানি মুখরোচক খাবার। কেওড়া ফুলের মধুও বেশ উন্নতমানের। এ সকল পণ্যের বাজার দর ও চাহিদা ব্যাপক।তবে ম্যানগ্রোভ বনের বড় অবদানটি অন্য জায়গায়।এটি চলমান বৈশ্বিক ইস্যু জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সাহায্য করে। বায়ুমণ্ডলে কার্বন-ডাই-অক্সাইড বৃদ্ধির ফলে ঘটছে জলবায়ু পরিবর্তন। আর এই কার্বন-ডাই-অক্সাইড শোষনের ক্ষমতা সাধারণ গাছের তুলনায় ম্যানগ্রোভ বনের গাছের ক্ষমতা চারগুণ বেশি। তাই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ম্যানগ্রোভ বনায়নকে অন্যতম হাতিয়ার হিসেবে বিবেচনা করা হয়। জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং রাষ্ট্রীয় এই অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে ব্র্যাক। এইচএসবিসি ব্যাংক ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সাথে যৌথভাবে ব্র্যাক চট্টগ্রামের মীরসরাইতে এরই মাঝে গড়ে তুলেছে একটি কৃত্রিম ম্যানগ্রোভ বন। ব্যক্তি পর্যায়ে ম্যানগ্রোভ বনায়নে সুন্দরবন লাগোয়া এলাকায়ও আগে থেকেই কাজ করছে সংস্থাটি।পাশাপাশি সুন্দরবনের আশেপাশের এলাকার বিভিন্ন জনপদের মানুষের সাথে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আরো নানাভাবে কাজ করছে ব্র্যাক। ডেনমার্ক সরকারের সহায়তায় এই প্রকল্পের আওতায় উপজেলাটির ৬৭হাজার ৩শ মানুষের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে ‘বৃষ্টির পানি সংরক্ষণ প্রযুক্তি’ প্রদাণের কাজ চলছে ব্র্যাকের।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page