১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

কুড়িগ্রামে জাতীয় পার্টির নবগঠিত কমিটিতে পদ বঞ্চিতদের বিক্ষোভ-সড়ক অবরোধ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সংবাদদাতা কুড়িগ্রাম

কুড়িগ্রামে জাতীয় পার্টির নবগঠিত কমিটিতে পদ বঞ্চিতরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে অবিলম্বে বর্তমান কমিটি বাতিলের দাবি জানিয়েছে। অবিলম্বে কমিটি বাতিল না করলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন তারা।ক্ষুব্ধ নেতা কর্মীরা স্লোগান দেয়-জাতীয় পার্টি নিয়ে ষড়যন্ত্র মানি না মানবো না, অবৈধ ও পকেট কমিটি মানি না মানবো না, মেজর ছালামের চামড়া তুলে নিব আমরা, মোস্তাকের চামড়া তুলে নিব আমরা, অবিলম্বে অবৈধ কমিটি বাতিল কর, করতে হবে।’’ ৩০ আগস্ট (বুধবার) সকাল ১১টায় কুড়িগ্রাম পুরাতন শহর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের জিরো পয়েন্ট শাপলা চত্ত্বরে দেড় ঘন্টাব্যাপি সড়ক অবরোধ করে। এক পর্যায়ে জাতীয় পার্টির একাংশের পরিচিতি ও আলোচনা সভাস্থল ঘিরে রাখে পদবঞ্চিতরা। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা জেলা জাতীয় পার্টির আহবায়ক মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক ও সদস্য সচিব অবসরপ্রাপ্ত মেজর মো. আব্দুস সালামের ছবি সম্বলিত ব্যান্যার-ফেস্টুন ছিড়ে রাস্তায় পুড়িয়ে ফেলে।দীর্ঘ সময় সড়ক অবরোধ করায় অচল হয়ে পড়ে কুড়িগ্রাম শহর। শুরু হয় ব্যাপক যানজট। এ সময় দূরপাল্লার ও পথচারীরা বিড়ম্বনায় পড়ে।কুড়িগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার (কুড়িগ্রাম সার্কেল) একেএম ওহিদুন্নবী ও সদর থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বক্তব্য রাখেন-কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব এস.কে আহমেদ বাবু, সদর উপজেলা জাতীয় পার্টিও সভাপতি আজিজুল ইসলাম সন্ডে, সদস্য রাজারহাট উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব ওয়াহেদ সরকার, আতাউর রহমান আতা, উজ্জ্বল হোসেন, জয়নাল আবেদীন, ফুলবাড়ী উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ প্রমূখ। অবরোধ শেষে পদবঞ্চিতরা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন-‘আমরা যুগ যুগ ধরে জাতীয় পার্টি করে আসছি। পার্টি করতে যেয়ে জেল-জুলুমের শিকার হয়েছি। কিছু হাইব্রিড নেতা পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে ভুল বুঝিয়ে একটি পাতানো কমিটি গঠন করেছে।অবসরপ্রাপ্ত মেজর আব্দুস সালাম উড়ে এসে জুড়ে বসেছেন। বিগত পাঁচ বছরে যিনি দলীয় কিংবা জাতীয় কর্মসূচিতে না আসলেও এখন তিনিই জেলা কমিটির সদস্য সচিব। জেলা কমিটির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক তার মনগড়া দল চালানোর জন্য জনবিছন্ন হাইব্রিড নেতা আব্দুস সালামকে সদস্য সচিব বানিয়েছেন। আমরা এই অবৈধ ও পাতানো কমিটি বাতিলের দাবি জানাচ্ছি। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন নেতারা।এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা জতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ বলেন, ‘তিন উপজেলার যে সমস্ত নেতা-কর্মী পদবঞ্চিত হয়েছেন তারাই মূলত আজকের কর্মসূচি দিয়েছে। ত্যাগীরা পদবঞ্চিত হওয়ায় তারা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। এর বাইরে তিনি আর কোন মন্তব্য করতে রাজি হননি। এ ব্যাপারে জেলা জাতীয় পার্টির আহবায়ক একেএম মোস্তাফিজুর রহমান মোস্তাককে একাধিকবার মুঠোফোনে কল দিলে তিনি ফোন রিসিভ করেন নাই।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page