১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পরিবেশ রক্ষা কেবল একটি প্রতিষ্ঠানের নয়, সবার দায়িত্ব ডিসি জাহিদুল সাতকানিয়ায় মাদ্রাসায় অপপ্রচার ও পরিচালকের ওপর হামলার প্রতিবাদ বই প্রাপ্তিতে শতভাগ পূর্ণ সাতকানিয়া, চতুর্থ-পঞ্চম শ্রেণির বই আসেনি সন্দ্বীপে সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

সুনামগঞ্জের তাহিরপুরের মাটিয়ান হাওরে ঝড়ের কবলে নৌকা ডুবিতে ২জন নিখোঁজ,উদ্ধার তৎপরতা অব্যাহত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুরের মাটিয়ান হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবিতে নিখোঁজ দুই ব্যক্তির সন্ধানে তল্লাশী অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস ও তাহিরপুর থানা পুলিশের সদস্যরা।আজ (২৮আগস্ট)সোমবার তাহিরপুর থানা অফিসার ইন-চার্জ(ওসি)ইফতেখার হোসেন এর নির্দেশে,এসআই হেলাল উদ্দিন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ও ফায়ার সার্ভিসের লোকজন দুপুর পর্যন্ত ঘটনাস্থল মাটিয়ান হাওরের বোয়ালমারা এলাকার আশেপাশে লাশ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর পুর্বেও ঘটনার পরবর্তী সময় থেকে গভীর রাত পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করে আত্মীয়-স্বজনসহ স্থানীয়রা।উল্লেখ্য ২৭আগস্ট রবিবার বিকালে তাহিরপুর হতে নিজ গ্রাম ছিলানী থেকে ছোট নৌকায় করে তারা তাহিরপুর আসার পথে উপজেলার মাটিয়ান হাওরের বোয়ালমারা এলাকায় ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে যায়। এতে গ্রামের মৃত আব্দুর রহমান এর ছেলে আবুল ফয়েজ ওরফে সুলতান মিয়া(৩৫)একই গ্রামের মশ্রব আলীর ছেলে শাহ আলম(৪০) নিখোঁজ হন। এবিষয়ে ছিলানী তাহিরপুর গ্রামের নিখোঁজ ব্যক্তি শাহ আলম এর চাচাতো ভাই আব্দুল হালিম জানান আমরা ঘটনার পর থেকে গভীর রাত পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করে ও তাদের কোন সন্ধান পাওয়া যায়নি। ,আজ সোমবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও তাহিরপুর থানা পুলিশসহ এলাকাবাসি মিলে উদ্ধার তৎপরতায় অংশগ্রহন করলে ও এখন পর্যন্ত নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি।এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইখতিয়ার হোসেন দুই ব্যাক্তি নিখোঁজের সত্যতা নিশ্চিত করে জানান,নিখোঁজদের উদ্ধারে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। ##

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page