৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ দাবি সাতকানিয়ায় অবৈধ ইটভাটার তাণ্ডব: ফসলি জমি ও পাহাড় রক্ষায় মানববন্ধন সাতকানিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী মাহিন গ্রেফতার। সাতকানিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঘোরাফেরায় সন্দেহ, চট্টগ্রামে ছাত্রশক্তির নেতাসহ গ্রেপ্তার ৫ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় চট্টগ্রামে আটকে স্ক্র্যাপ জাহাজ, সংকটে শিপব্রেকিং শিল্প ১৭ বছরে মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে একটি দল ফ্যাসিবাদ কায়েম করেছে – ইশরাক হোসেন মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি চট্টগ্রাম চেম্বারে সাতকানিয়ায় মোবাইল জুয়ার আসরে অভিযান, জরিমানা মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

রেলের পাহাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলা প্রশাসন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক>>> পাহাড় ধ্বসে মৃত ২ জনের পরিবারকে জেলা প্রশাসনের ৫০,০০০/- আর্থিক সহায়তা ২৫০ জনকে পাহাড় থেকে অপসারণ, ৪০টি স্থাপনা উচ্ছেদ আজ ষোলশহর রেলওয়ে স্টেশন কলোনির পাশের পাহাড়ে দুপুর ২:৩০ ঘটিকা থেকে সন্ধ্যা ৬:৩০ ঘটিকা পর্যন্ত ঝুঁকিপূর্ণভাবে অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ করা হয়।অতিরিক্ত জেলা প্রশাসক((রাজস্ব) ও পাহাড় ব্যবাস্থাপনা কমিটির সদস্য সচিব মাসুদ কামালের নেতৃত্বে জেলা প্রশাসন চট্টগ্রামের ০৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নু এমং মারমা মং, রাজিব হোসেন ও মো: মাসুদ রানা এ অভিযান পরিচালনা করেন।অভিযানে পাহাড় কেটে পাহাড়ের কোল ঘেষে অবৈধভাবে গড়ে তোলা ৪০ টি ঘর ভেঙ্গে দেওয়া হয় এবং অবৈধভাবে বসবাসকারীদের সরিয়ে দেওয়া হয়।অভিযানের সময় সিটি করপোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা, মেয়র মহোদয়ের একান্ত সচিব, রেলওয়ের ভূ-সম্পত্তি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর উপস্থিত ছিলেন।চট্টগ্রাম সিটি করপোরেশন, রেলওয়ে ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অভিযানে সহায়তা করে।স্থানীয় তদন্তে জানা যায় রেলওয়ের চৌকিদার আব্দুল খালেক এ পাহাড় কাটার সাথে জড়িত। এ সংক্রান্ত একটি ভিডিও জেলা প্রশাসনের কাছে আছে। তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় ফৌজদারী মামলা করা হয়েছে।আজ সকালে ৭ ঘটিকায় আব্দুল আউয়াল (৩৫ বছর) ও তার ০৮ মাসের শিশু কন্যা পাহাড় ধ্বসে মৃত্যুবরণ করেন। জেলা প্রশাসক জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এর নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামাল মৃতের পরিবারকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) সরকারি অনুদান প্রদান করেন এবং ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের উচ্ছে্দের নির্দেশনা প্রদান করেন।প্রবল বর্ষনের কারনে যেকোন সময় পাহাড় ধ্বসের আশঙ্কা থাকায় জেলা প্রশাসন চট্টগ্রাম সতর্ককরণের লক্ষ্যে নিয়মিত মাইকিং কার্যক্রম পরিচালনা করছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page