১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

আরএমপিতে চলবেনা কাগজপত্র বিহীন যানবাহন-এডিসি হেলেনা আকতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক:

সড়কে শৃঙ্খলা ফেরানোর ও সড়ক পরিবহন আইন বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী নগরীতে অভিযান চালিয়েছে মহানগর পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগের নবাগত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) হেলেনা আকতার।২৭ আগষ্ট রোববার নগরগীর গুরুত্বপূর্ণ স্থান রেলগেট, ঢাকা বাসস্ট্যান্ড, সাহেব বাজার, লক্ষীপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্টের মাধ্যমে এ অভিযান পরিচালনা করে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।অভিযানে সিএনজি চালিত আটোরিক্সা, মোটরসাইকেল, কার/জিপ, মাইক্রোবাস, লেগুনা, পিকআপ, টেম্পু, বড় ও মিনি ট্রাক, কাভার্ডভ্যান, অটোরিক্সা, ব্যাটারি চালিত অটোরিক্সাসহ হেলমেটছাড়া ও তিনজন যাত্রী নিয়ে মোটরসাইকেল চালানোসহ সড়ক পরিবহন আইন লঙ্ঘনের অপরাধে যানবাহনের চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।সড়ক পরিবহন আইন ২০১৮ এর বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনারের নির্দেশে রাজশাহী মহানগরীর প্রবেশমুখসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট পরিচালনার মাধ্যমে নিষিদ্ধ যানবাহন, রেজিস্ট্রেশন বিহীন যানবাহন, ফিটনেস বিহীন যানবাহন, মোটরসাইকেলে ত্রিপল রাইডার, হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) হেলেনা আকতার জানান, নিয়মিত ডিউটির পাশাপাশি চেকপোস্টের মাধ্যমে রেজিস্ট্রেশন বিহীন যানবাহন, নিষিদ্ধ ঘোষিত যানবাহন, হেলমেট বিহীন মোটরসাইকেল চালক ও মোটরসাইকেলে তিনজন আরোহীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে এবং অব্যাহত অভিযান চলবে। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন সার্জেন্ট তোফায়েল আহমেদ, আসিনুর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।এদিকে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমা সড়কে যানবাহন চলাচলে এক নির্দেশনায় জানান, মোটরসাইকেলে দুই জনের উপর আরোহন করা যাবেনা দুই জনকেই হেলমেট পড়তে হবে। অন্যথায় দুই জনের বিরুদ্ধে হেলমেটের মামলা হবে। উল্টো পথে কোনো গাড়ি চালানো যাবেনা, ট্রাফিক আইন মানতে হবে। ইজিবাইকের জন্য নির্ধারিত সময়ের বাইরে চালানে যাবেনা। সকাল ৮ টা হতে রাত ৮টা পর্যন্ত গ্রেটার রোডের ঢাকা বাসস্ট্যান্ড থেকে সিএন্ডবি হয়ে হড়গ্রাম বাজার পর্যন্ত এবং পিএন স্কুল থেকে সাহেব বাজার হয়ে সিএন্ডবি মোড় পর্যন্ত ৩ (তিন) টনের উপর কোনো পন্যবাহী / খালি ট্রাক, কাভার্ডভ্যান চলতে পারবেনা। চললে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page