১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা বজায় স্পেনের সেউতায় আশ্রয়ের দাবিতে হাজারো অভিবাসীর বিক্ষোভ, মানবিক সংকটের আশঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সমীকরণে বড় পরিবর্তন ইরান যুদ্ধ থেকে সরে আসার সুযোগ নেই ট্রাম্পের অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: ক্রিকেটারদের বোনাস নিয়ে যা বললেন বিসিবি সভাপতি উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তান হত্যা: প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার কাতারের আবু সামরা সীমান্তে বিপুল পরিমাণ মাদকসহ যাত্রী আটক বিশ্বের দীর্ঘতম ১০ বিমানযাত্রার বর্তমান চিত্র ও প্রযুক্তিগত অগ্রগতি সাতক্ষীরার জলাবদ্ধতা: সাময়িক নয়, প্রয়োজন স্থায়ী সমাধান
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা বজায় স্পেনের সেউতায় আশ্রয়ের দাবিতে হাজারো অভিবাসীর বিক্ষোভ, মানবিক সংকটের আশঙ্কা বিশ্বের দীর্ঘতম ১০ বিমানযাত্রার বর্তমান চিত্র ও প্রযুক্তিগত অগ্রগতি ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইরানের সেনাপ্রধান, দিলেন কঠোর হুঁশিয়ারি সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হলো বিরল সাদা বাজপাখির ছানা প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়
     
             

আরএমপিতে চলবেনা কাগজপত্র বিহীন যানবাহন-এডিসি হেলেনা আকতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক:

সড়কে শৃঙ্খলা ফেরানোর ও সড়ক পরিবহন আইন বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী নগরীতে অভিযান চালিয়েছে মহানগর পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগের নবাগত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) হেলেনা আকতার।২৭ আগষ্ট রোববার নগরগীর গুরুত্বপূর্ণ স্থান রেলগেট, ঢাকা বাসস্ট্যান্ড, সাহেব বাজার, লক্ষীপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্টের মাধ্যমে এ অভিযান পরিচালনা করে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।অভিযানে সিএনজি চালিত আটোরিক্সা, মোটরসাইকেল, কার/জিপ, মাইক্রোবাস, লেগুনা, পিকআপ, টেম্পু, বড় ও মিনি ট্রাক, কাভার্ডভ্যান, অটোরিক্সা, ব্যাটারি চালিত অটোরিক্সাসহ হেলমেটছাড়া ও তিনজন যাত্রী নিয়ে মোটরসাইকেল চালানোসহ সড়ক পরিবহন আইন লঙ্ঘনের অপরাধে যানবাহনের চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।সড়ক পরিবহন আইন ২০১৮ এর বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনারের নির্দেশে রাজশাহী মহানগরীর প্রবেশমুখসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট পরিচালনার মাধ্যমে নিষিদ্ধ যানবাহন, রেজিস্ট্রেশন বিহীন যানবাহন, ফিটনেস বিহীন যানবাহন, মোটরসাইকেলে ত্রিপল রাইডার, হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) হেলেনা আকতার জানান, নিয়মিত ডিউটির পাশাপাশি চেকপোস্টের মাধ্যমে রেজিস্ট্রেশন বিহীন যানবাহন, নিষিদ্ধ ঘোষিত যানবাহন, হেলমেট বিহীন মোটরসাইকেল চালক ও মোটরসাইকেলে তিনজন আরোহীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে এবং অব্যাহত অভিযান চলবে। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন সার্জেন্ট তোফায়েল আহমেদ, আসিনুর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।এদিকে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমা সড়কে যানবাহন চলাচলে এক নির্দেশনায় জানান, মোটরসাইকেলে দুই জনের উপর আরোহন করা যাবেনা দুই জনকেই হেলমেট পড়তে হবে। অন্যথায় দুই জনের বিরুদ্ধে হেলমেটের মামলা হবে। উল্টো পথে কোনো গাড়ি চালানো যাবেনা, ট্রাফিক আইন মানতে হবে। ইজিবাইকের জন্য নির্ধারিত সময়ের বাইরে চালানে যাবেনা। সকাল ৮ টা হতে রাত ৮টা পর্যন্ত গ্রেটার রোডের ঢাকা বাসস্ট্যান্ড থেকে সিএন্ডবি হয়ে হড়গ্রাম বাজার পর্যন্ত এবং পিএন স্কুল থেকে সাহেব বাজার হয়ে সিএন্ডবি মোড় পর্যন্ত ৩ (তিন) টনের উপর কোনো পন্যবাহী / খালি ট্রাক, কাভার্ডভ্যান চলতে পারবেনা। চললে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page