৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মার্সেলো বিয়েলসার বিদায়ের পর উরুগুয়ের নতুন কোচ দিয়েগো ফোরলান ফুটবলের পর ক্রিকেটেও বিশ্বরেকর্ড স্পেনের: টানা ২২ ম্যাচে অপরাজিত থাকার অনন্য কীর্তি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগ দাবি করল নরওয়ে ফুটবল ফেডারেশন শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যর্থতা: মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা মক্কায় ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কাতারের অংশগ্রহণ চা শ্রমিক ক্ষুদ্র জনগোষ্ঠীর দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি নিয়ে মানববন্ধন রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের দ্বিতীয় গেটে ঝুঁকিপূর্ণ দুটি গাছ, দ্রুত অপসারণের দাবি রেকর্ড গড়ে ইন্টার মায়ামিকে জেতালেন মেসি: সান লুইসের বিপক্ষে জোড়া গোল ও অ্যাসিস্ট গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র টেকসই হবে: মির্জা ফখরুল গালি ও বিদ্রূপে ভ্যান্সের ‘ট্রল’ রাজনীতি: রাজনৈতিক শিষ্টাচারের নতুন সংকট
আন্তর্জাতিক:
শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যর্থতা: মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা মক্কায় ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কাতারের অংশগ্রহণ ট্রাম্পের নাটকীয় কূটনীতি ব্যর্থ কৌশল, অভিযোগ ইরানের স্পিকার গালিবাফের পাঁচ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে ব্যয় ৫৫৭ কোটি রুপি ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুতই শেষ হবে, আশাবাদী ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের তিন রুটে ফ্লাইট পুনরায় চালু করল কাতার এয়ারওয়েজ দিল্লির ডিব্রিফিং থেকে সরে গেলেন অজিত ডোভাল: হাসিনার গুরুত্ব কি কমছে? ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: সরকারি বাহিনীর ৩০ সেনা নিহত ৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক ১৮ বছর বয়সি নাথান থমাস সহকর্মীকে হেনস্তার মামলায় তেহেলকার সাবেক সম্পাদক তরুণ তেজপালের ১০ বছরের কারাদণ্ড
     
             

আবুপুর-মৃধারহাট-মীরগঞ্জ সেতু নির্মিত হলেই পদ্মাসেতুর পূর্ণাঙ্গ সুবিধা পাবে দক্ষিণাঞ্চলবাসীএস এম জহিরুল ইসলাম ॥

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ইতিহাসে বহুল আলোচিত একটি বিষয় ছিল পদ্মা বহুমুখী সেতু প্রকল্প বাস্তবায়ন। অবশেষে শত বাধা-বিপত্তি উপেক্ষা করে নির্মাণ কাজ শেষ করে গত ২৫ জুন ২০২২ উদ্বোধন হয়েছে আমাদের স্বপ্নের পদ্মাসেতু। স্বপ্নকে বাস্তবায়নে রূপ দিয়েছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলা হয়ে থাকে দেশে ২১ জেলার সাথে যোগাযোগ ব্যবস্থার দ্বার উন্মোচন করে দিয়েছে এই পদ্মাসেতু। শুধু তাই নয়, দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকায় কাজ করছে পদ্মাসেতু। জানা গেছে, পদ্মাসেতুর মূল কাজ শুরু হয়েছিল ২০১৪ সালের ২৬ নভেম্বর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ২০১৫ সালের ১২ ডিসেম্বর। সর্বমোট পদ্মাসেতু নির্মাণে ব্যয় হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি ৩৮ লক্ষ ৭৬ হাজার টাকা। পদ্মাসেতু বাস্তবায়ন করতে নানামুখী প্রকল্প বাস্তবায়ন করতে হয়েছে। তার মধ্যে সংযোগ সড়ক নির্মাণ, জমি অধিগ্রহণ, পুনর্বাসন, নদী শাসন, সেনানিবাস নির্মাণ, দুই পাশে থানা ও মসজিদ নির্মাণ, পরিবেশগত উন্নয়ন, নিরাপত্তা বেষ্টনী তৈরী করা, গ্রামীণ সড়ক অবকাঠামোর উন্নয়ন, বৃক্ষরোপন, যাদুঘর স্থাপন ইত্যাদি। সবকিছু মিলিয়ে পদ্মাসেতুর সুবিধাভোগী আমরা।কাগজে কলমে বা কথায় যদিও বলা হয়ে থাকে ২১ জেলার মানুষ সুবিধা পাচ্ছে পদ্মাসেতুর। কিন্তুু অনেক সময় আলোর নিচেই থেকে যায় অন্ধকার। এই ২১ জেলার অনেক এলাকার মানুষই যোগাযোগ ব্যবস্থায় পদ্মাসেতুর সুবিধা থেকে বঞ্চিত। তার মধ্যে শরীয়তপুরও রয়েছে। এ জেলার উপর দিয়ে পদ্মাসেতু হলেও জেলাবাসী তেমন কোন সুযোগ সুবিধা পায়নি। পদ্মাসেতু হয়ে শরীয়তপুর জেলা সদরসহ অন্যান্য উপজেলার সংযোগ সড়কগুলোর বেহাল দশা। সেখানে যাত্রীবাহী পরিবহন চলাচল খুবই কষ্টের বিষয়। শরীয়তপুরের উপর দিয়েই যেতে হয় বরিশাল জেলার মুলাদী, হিজলা বাবুগঞ্জ উপজেলায় যেতে হয়। এছাড়াও বরিশাল জেলার মেহেদীগঞ্জ উপজেলা, কাজিরহাট থানা ও ভোলার কিছু অংশের যাতায়াত এই পথে খুবই সহজ। শরীয়তপুর থেকে গোসাইরহাট হয়ে বরিশালের হিজলা ও মুলাদী খুব কাছে। কিন্তু সেখানে একমাত্র বাধা আবুপুর-মৃধারহাট নদী। বর্তমানে হাজার হাজার যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে নৌকা ও ইঞ্জিনচালিত ট্রলারে পার হচ্ছে। এ পথে এভাবে মানুষ যাচ্ছে মুলাদী বাবুগঞ্জ হিজলা, মেহেন্দীগঞ্জ, কাজিরহাটসহ বেশক’টি এলাকায়। ভুক্তভোগীদের ভাষ্য আবুপুর-মৃধারহাট সেতুটি নির্মিত হলে এলাকার মানুষের পথের দূরত্ব অনেকাংশেই কমবে এবং অর্থও সাশ্রয় হবে অনেক অর্থ। এখন ঐ এলাকার অনেকেই বলছে সেতুটি ভেদুরীয়া মৃধারহাট হলে নদী শাসন ও এ্যাপ্রোজ সড়ক অনেকটাই কমবে। কেউ কেউ বলছে ছবিপুর বোয়ালিয়া দিয়ে সেতুটি হলে সরকারের খরচ বাঁচবে অনেক। কিন্তু ঐ এলাকায় সাধারণ মানুষের কথা হল সরকারের যেখান দিয়ে সুবিধা সেখান দিয়েই সেতু নির্মাণ করা হোক। তাহলে পদ্মাসেতুর শতভাগ সুবিধা পাবে এই এলাকার সাধারণ মানুষ। মুলাদী; বাবুগঞ্জ, হিজলা, কাজীরহাট এলাকায় যেতে আরেকটি উপায় হল, ঢাকা থেকে পদ্মা ব্রীজ হয়ে বরিশাল বিমানবন্দর এলাকায় অর্থাৎ রহমতপুর বাসষ্ট্যান্ড নেমে মীরগঞ্জ নদীর পাড় হয়ে যেতে হয়। সেখান দিয়ে ফেরী, ট্রলার বা নৌকায় পার হয়ে যেতে হয় মুলাদী প্রান্তে তারপর হিজলা ও কাজীরহাট। তাতে একজন যাত্রীকে পারি দিতে হয় বহুপথ। আর আবুপুর-মৃধারহাট সেতু নির্মিত হলে দূরত্ব অনেক কমবে পাশাপাশি মানুষের নানাবিধ কষ্ট লাঘব হবে। মুলাদী উপজেলার একটি দ্বীপ ইউনিয়ন রয়েছে। চারপাশে নদী বেষ্টিত এই ইউনিয়নে সরাসরি কোন সড়ক যোগাযোগ এতদিন ছিল না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোঃ এমদাদুল হকের প্রচেষ্টায় রামারপোলে উচ্চতর বাজেটের একটি সেতু নির্মাণ করা হয়েছে। সেই সেতুটি চালু হলে ভুরঘাটা, কালকিনি হয়ে মানুষ নাজিরপুরে যাতায়াত করবে। পাশাপাশি মুলাদীর পাতারচর এলাকার পাইতিঘাট থেকে কুতুবপুর সেতুটি হলে নাজিরপুর হবে একটি ঐতিহাসিক পর্যটন এরিয়া। সাবেক অতিরিক্ত সচিব ইমদাদুল হকের হাতের ছোয়ায় নাজিরপুর বাংলাদেশের একটি মডেল ইউনিয়ন। এরকম অভ্যন্তরিণ আরও ২/১ ছোট ছোট সেতু নির্মাণ হলেও সংশ্লিষ্ট রাস্তাঘাটের উন্নয়ন হলেও দক্ষিণাঞ্চলের মানুষের জন্য পদ্মাসেতুর সেবা পৌঁছে যাবে প্রতিটি মানুষের দৌড়গোড়ায়। আর আবুপুর-মৃধারহাট-বীরগঞ্জ সেতুটি নির্মিত হলে এই পথে ঢাকা-বরিশাল-কুয়াকাটা যাতায়াত অনেক সহজ থেকে সহজতর হবে। হবে এলাকার বহুমুখী উন্নয়ন। কাজীরহাট থানার আলীরহাট নদীতে মেহেন্দীগঞ্জের সংযোগ সেতু নির্মিত হলে পদ্মাসেতুর সুবিধা পাবে পুরো মেহেন্দীগঞ্জবাসী। সেখান থেকে ভোলাবাসীর যাতায়াতেরও অনেক সুবিধা হবে।

লেখক : এস এম জহিরুল ইসলাম, চেয়ারম্যান, রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ)

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জামায়াত আমিরের
প্রেক্ষাপট: কাতারে খোলা জায়গায় গাড়ি ধোয়া নিষিদ্ধ: অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান: আউন্সপ্রতি দাম ৪ হাজার ৯২ ডলার ছাড়াল
মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী

You cannot copy content of this page