৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গর্জনিয়ায় ইউএনও জিল্লুর রহমান: সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ পানছড়িতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৭ বছরের যুবক গ্রেফতার। ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

জৈন্তাপুরে জুম মিটিংএর মাধ্যমে “উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ” ভবনের উদ্ধোধন করলেন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু – বিশেষ প্রতিনিধি, সিলেট।

সিলেটের জৈন্তাপুর উপজেলায় নবনির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। ৩ কোটি ৭৪লক্ষ টাকা ব্যয়ে ভবনটি জৈন্তাপুর উপজেলায় চাঙ্গিল ব্রীজের পূর্ব পাশে সিলেট তামাবিল মহাসড়কের সন্নিকটে বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় এবং স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নের নির্মান করা হয়েছে।২৩শে আগস্ট ( বুধবার) বেলা সাড়ে ১১ঘটিকার সময় উপজেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স অডিটোরিয়ামে জুম মিটিংয়ের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবন নির্মাণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় জুলাই ২০১২ হতে জুন ২০২৪ মেয়াদে বাস্তবায়নের নির্ধারিত প্রকল্পে সমাপ্ত হওয়া ৩৫টি উপজেলা কমপ্লেক্সের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জুম প্লাটফর্মের মাধ্যমে গত ২০শে আগষ্ট রবিবার ১৮টি এবং বুধবার ২৩শে আগষ্ট ২য়ধাপে ১৭টি উপজেলায় একযোগে উদ্ধোধন করেন।এরই ধারাবাহিকতায় জৈন্তাপুর উপজেলায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর যৌথ আয়োজনে ভার্চুয়াল জুম প্লাটফর্মে শুভ উদ্বোধন অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শ্রী যাদবময় বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল। জুম মিটিং চলাকালে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সকল উপজেলার ন্যায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সাথে সরাসরি ভার্চুয়াল আলোচনায় যুক্ত হন।আলোচনায় নির্বাহী কর্মকর্তা জৈন্তাপুরে উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত সকল বীরমুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের পক্ষ থেকে এবং উপস্থিত অতিথিবৃন্দদের পক্ষ থেকে মন্ত্রীকে ধন্যবাদ জানান।এরপর উপজেলা কমান্ডর শ্রী যাদবময় বিশ্বাস মন্ত্রীর সাথে জুম মিটিংএ ধন্যবাদ জানানো সহ জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধাদের জন্য একটি নানন্দিক কমপ্লেক্স ভবন নির্মাণ করে দেয়ায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আসন্ন সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গিকার ব্যাক্ত করেন।এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রধান প্রকৌশলী রিয়াজ মাহমুদ, ১৭ পরগনা শালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর মৌলা আবুল চৌধুরী, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, এলজিইডি সহকারী প্রকৌশলী আবরার জাহিদ শ্রেষ্ঠ, উপজেলা আওয়ামিলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ।জেলা সাংস্কৃতিক কমান্ডের আহবায়ক আংশুমান দত্ত অন্জন,জেলা সন্তান কমান্ডের আহবায়ক মনোজ কাপালি মিন্টু,বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, বীরমুক্তিযোদ্ধা  নুরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা ফরিদ মিয়া, বীরমুক্তিযোদ্ধা মিরন মেম্বার সহ উপজেলার অন্য সকল মুক্তিযোদ্ধাবৃন্দ।এছাড়াও জেলা যুব কমান্ডের আহবায়ক শেখ মোহাম্মদ আলম,উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, সন্তান কমান্ডের কবির আহমেদ, তাহমিদ আহমেদ,এজাজ আহমেদ, গোয়াইনঘাট উপজেলা সন্তান কমান্ডের সভাপতি কামাল আহমদ, জৈন্তাপুর উপজেলা সন্তান কমান্ডের সভাপতি শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ সহ উপজেলা সন্তান কমান্ড ও বীরমুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page