৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গর্জনিয়ায় ইউএনও জিল্লুর রহমান: সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ পানছড়িতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৭ বছরের যুবক গ্রেফতার। ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

২১শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সুনামগঞ্জে ব্যারিস্টার ইমনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

২০০৪ সালের ২১শে আগষ্টের ঐদিনে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় বিএনপি ও জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদপুষ্ঠে ভয়াবহ গ্রেনেড হামলা আওয়ামীলীগ নেত্রী আইভি রহমানসহ নিহত ২৪ জনের স্মরণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় জাতীয় কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের নেতৃত্বে ,মুজিব আদর্শের সৈনিকদের নিয়ে শহরের পৌর চত্বর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে খামারখাল ব্রীজের পাশে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় জাতীয় কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা সবীর তালুকদার বাপ্ট, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি এড. খায়রুল কবির রুমেন,সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এড. নান্টু রায়,এড. হায়দার চৌধুরী লিটন,সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড.মলয় চক্রবর্তী রাজু,জেলা কমিটির সাবেক সদস্য রেজাউল আলম নিক্কু,সুনামগঞ্জ জেরা আওয়ামীলীগের সাবেক সদস্য ও জেলা পরিষদের সাবেক সদস্য তারিক হাসান দাউদ পীর,সাবেক কোষাধ্যক্ষ ইশতিয়াক শামীম,সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা,সাবেক ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক শাহ আবু নাসের,আতিকুল ইসলাম,নুরে আলম সিদ্দিক উজ্জল,আবুল আজাদ রুমান,হাসান মোহাম্মদ সাদি ও শামীম আখজ্ঞি ও মহিবুর রহমান মুহিমসহ প্রমুখ।সভাপতির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় জাতীয় কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেছেন, ২০০৪ সালের আজকের দিনে বিএনপির ও স্বাধীনতা বিরোধী জামায়াতের নেতৃত্বোধীন চারদলীয় জোট সরকারের আমলে তৎকালীন সময়ে রাষ্ট্রিয় পৃষ্টপোষকতায় আমাদের প্রাণের স্পন্দন আজকের সফল প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা শেখ হাসিনার বঙ্গবন্ধু এভিনিউর জনসভায় গ্রেনেড হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছি। কিন্তু ঐ সময়টাতে নেতাকর্মীরা মানব ঢাল হিসেবে শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও তখন আওয়ামীলীগ নেত্রী আইভি রহমানসহ ২৪জনকে প্রাণ দিতে হয়েছিল। তিনি এমন নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দ্রæত গ্রেপ্তার করে দৃষ্টান্তমীলক শাস্তির দাবী জানিয়ে বলেন,শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে এবং দেশে স্বাধীনতা পরবর্তী কোন সরকার যা করতে পারেনি ঠিক তখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত প্রায় দেড়যুগে দেশের বিভিন্নস্থানে বড় বড় মেগাপ্রকল্প পদ্মা সেতু,মেট্রোরেল,কর্ণফূলির তলদেশে বঙ্গবন্ধু ট্যানেল,রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনসহ গ্রামকে শহওে পরিণত করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছেন। এছাড়া ও দেশের সকল অসহায় গৃহহীনদের জন্য সরকারী অর্থায়নে প্রত্যেককে দুইশতক জমিসহ পাকা গৃহ নির্মাণ করে প্রায় কয়েক লাখ মানুষকে গৃহের ব্যবস্থা করে দিয়েছেন। তিনি বয়স্কভাতা,মুক্তিযুদ্ধ ভাতা,বিধবা ভাতা,প্রতিবন্ধীভাতা ও স্বামী পরিত্যক্ত ভাতার ব্যবস্থা করে দিয়েছেন। তিনি আরো বলেন,স্বাধীনতা বিরোধী খুশীলবরা যারা আওয়ামীলীগে আশ্রয় নিয়েছে তাদের গতিবিধি সম্পর্কে উপস্থিত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল মুজিব সৈনিকদের সর্তক থাকার পরামর্শ দেন। তিনি আগামীতে বিএনপি জামায়াতের সরকার হঠানোর আন্দোলনের নামে যেকোন ধরনের অপতৎপরতা প্রতিহতের ঘোষনা দেন। ব্যারিস্টার ইমন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সুনামগঞ্জ সদর ও বিশ^ম্ভরপুর) আসনে নৌকার প্রার্থী হিসেবে নির্বাচন করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করে উন্নয়নের ধারাকে আরো এগিয়ে নিতে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। পরে ২০০৪ সালের আজকের দিনে যারা গ্রেনেড হামলায় নিহত হয়েছিলেন তাদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। ##

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
আড়াইহাজারে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ, নিন্দা ও বিচার দাবি
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক

You cannot copy content of this page