৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার চট্টগ্রামের ডিসি’র সাথে টিভি সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ চাটখিলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর মাদক কারবারীদের সংঘবদ্ধ হামলা, থানায় মামলা
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

কুড়িগ্রাম-২ আসনের নির্বাচনে নৌকা প্রত্যাশি রুহুল আমিন দুলালের গনসংযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

প্রতিনিধি কুড়িগ্রাম:

কুড়িগ্রাম-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব এডভোকেট রুহুল আমিন দুলাল কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন গ্রাম-গঞ্জ, হাট-বাজার, শহর ও লোকালয়ের জনসাধারণের মাঝে তার নির্বাচনী প্রতিশ্রুতির লিফলেট বিতরণে মধ্যে দিয়ে বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের সু-যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সফল রাষ্ট্রনায়ক এবং স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের সর্বদা ব্যাপক উন্নয়ন কাজ চলমান ও প্রস্তুতি সফলের পথেসহ দেশ ও দেশের মানুষের কল্যাণে নিরবে-নিভৃতে ভূমিকা রেখে চলেছেন। গনসংযোগে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সাধারণ জনসাধারণের মাঝে তুলে ধরেন এবং আবারও সফল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে ক্ষমতায় আনার জন্য নৌকা মার্কায় ভোট চান। গনসংযোগকালে বিভিন্ন অঞ্চলে হাজার হাজার মানুষের ঢল নামে এবং তারা সফল সরকার ও নৌকা প্রত্যাশি রুহুল আমিন দুলাল কে নির্বাচনের মাধ্যমে এমপি হিসেবে দেখতে চায়।সম্প্রতি, কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের ২৬, কুড়িগ্রাম-২ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব এডভোকেট রুহুল আমিন দুলাল এলাকায় গণ-সংযোগ চালাচ্ছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের পরীক্ষিত সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে নৌকা মার্কার পক্ষে তিনি জনমত গঠনে কাজ করে যাচ্ছেন। কুড়িগ্রাম সদর উপজেলার হিংগনরায় বাসষ্ট্যান্ড পাড়া এলাকার মরহুম সোলায়মান মিঞার পুত্র আলহাজ্ব এডভোকেট রুহুল আমিন দুলাল। কুড়িগ্রামে তিনি ছাত্র জীবনে শৈশব কাটিয়েছেন এবং রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন ১৯৮৪সালে এসএসসি, ১৯৮৬সালে এইচএসসি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে ১৯৯১সালে ডিগ্রি পাশ করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় হতে ১৯৯৩সালে এম.এ এবং ২০০৭সালে এলএল.বি পাশ করেন। একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান যিনি ছাত্র জীবন থেকেই আওয়ামীলীগের রাজনীতির সাথে পরোক্ষভাবে জ্বড়িত আলহাজ্ব এডভোকেট রুহুল আমিন দুলাল নিজের কর্ম-দক্ষতা কাজের মাধ্যমে সবার কাছে প্রমাণ করেছেন তিনি কুড়িগ্রামের একমাত্র আওয়ামীলীগের বর্তমান ও ভবিষ্যতের কান্ডারী।আলহাজ্ব এডভোকেট রুহুল আমিন দুলাল ২০০৫সাল থেকে ২০১৪সাল পর্যন্ত কুড়িগ্রাম জেলা যুবলীগের সাধারন সম্পাদক ও ২০০৩সাল হতে ২০১২সাল পর্যন্ত কুড়িগ্রাম পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি কুড়িগ্রাম জেলা যুবলীগের আহবায়ক এবং কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সদস্যসহ কুড়িগ্রাম জেলা আইনজীবি সমিতির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও কুড়িগ্রাম পৌর আওয়ামীলীগের সদস্য ও কুড়িগ্রাম জেলা আওয়ামী আইনজীবি পরিষদের সদস্য পদে রয়েছেন। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করতে গিয়ে তিনি বহুবার নানাভাবে হয়রানী ও নির্যাতনের শিকার হয়েছেন। সাবেক এ ছাত্রলীগ নেতা ২০০৪সালে জাতীয়তাবাদী দলের অফিস পোড়ানো মামলার আসামী, ২০০৬সালে লগী-বৈঠা দিয়ে শিবির কর্মী হত্যা মামলার আসামী, বিএনপি অফিস ভাংচুর জিয়া ও খালেদার ছবি পোড়ানো মামলার আসামী ছিলেন। ২০০৭সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সুধাসদনের বাস ভবনে মামলা সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎ করেন এবং ২০১০সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে মামলা প্রত্যাহার করা হয়। ২০১৬সালে আলহাজ্ব এডভোকেট রুহুল আমিন দুলাল নিজে বাদী হয়ে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে দ্যা ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা করেন। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক উন্নয়ন ও সেবা প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে আছেন। কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসার পরিচালনা পর্ষদের সদস্য, কুড়িগ্রাম জেলা মটর মালিক গ্রুপের প্রচার সম্পাদক, হিজবুল আরাফাত (হাজ্বী সমিতি) এর যুগ্ম সাধারন সম্পাদক, ক্লাব-৮৪ এর প্রতিষ্ঠাতা আহবায়ক, বাস-টার্মিনাল মসজিদ কমিটির সাধারন সম্পাদক, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসার মসজিদ কমিটির সদস্য, স্টাফ কোয়াটার মসজিদ কমিটির সাধারন সম্পাদক, জেলা ট্রাক্টর মালিক সমিতির সাধারন সম্পাদক ও কুড়িগ্রাম জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা হিসেবে আলহাজ্ব এডভোকেট রুহুল আমিন দুলাল নিজেকে সামাজিক কার্যক্রমে নিবেদিতভাবে যুক্ত থেকে উন্নয়নমূলক কাজ করে আসছেন। তিনি আসছে জাতীয় সংসদ নির্বাচনে ২৬ কুড়িগ্রাম-২ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে এলাকায় গনসংযোগ করে মানুষের মনে প্রীতি, আস্থা ও আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছেন।আলহাজ্ব এডভোকেট রুহুল আমিন দুলাল বলেন, সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলীয় সিদ্ধান্তসহ জনগণের সমর্থনে এমপি নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে অনুন্নত এলাকায় পাটক্রয় কেন্দ্র, অসহায় দুস্থ্য মহিলাদের প্রশিক্ষিত করে কর্মসংস্থানের ব্যবস্থা, তাঁত শিল্প ও হস্তশিল্পে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করতে চাই। এলাকার মানুষের সুখে দুঃখে পাশে ছিলাম ও আছি এবং থাকবো। আসছে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে নয় বরং কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট উপজেলার দরিদ্র-পিড়িত অধিকার বঞ্চিত নদী ভাঙন কবলিত মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছি। সকল শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থার সংস্কার নির্মাণ, বেকারত্ব দুরীকরণ, মানুষের কর্মসংস্থান সৃষ্টি, শিল্প-কলকারখানা স্থাপনের জন্য সরকারের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করি। কুড়িগ্রাম-২ আসনের বিভিন্ন গ্রাম-গঞ্জ, হাট-বাজার, শহর ও লোকালয়ের আমার প্রাণ-প্রিয় জনসাধারণের মাঝে আমার নির্বাচনী প্রতিশ্রুতির লিফলেট বিতরণ কর্মসূচি চলমান রয়েছে এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সাধারণ জনসাধারণের মাঝে তুলে ধরা হচ্ছে। আবারও সফল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে ক্ষমতায় আনার জন্য নৌকা মার্কায় ভোট চান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি
শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর
নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা
ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক
পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা
শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস
চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার
চট্টগ্রামের ডিসি’র সাথে টিভি সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

You cannot copy content of this page