২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সজিব উদ্দিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি >>>

চুয়াডাঙ্গায় পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ৪ জন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলেছে, আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের চার মাইল নামক স্থানে চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহগামি পন্যবাহি ট্রাক ( ঢাকা মেট্রো-জ ১১-৭৫৯৮) দ্রুতগতিতে ওভারটেক করতে গিয়ে একটি ইজিবাইকসহ কয়েকটি যানবাহনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন ডিঙ্গেদহ সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপীঠের নবম শ্রেণীর ছাত্র সদর উপজেলার হোগলডাঙ্গা গ্রামের রনি ইসলামের ছেলে রেজা ইসলাম (১৫)। গুরুতর আহত হন আনোয়ার হোসেন, সবুজ, বিল্লাল এবং আব্দুল গফুর নামে ৪ জন।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক খালিদ হাসান জানিয়েছেন, রেজাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে । বাকিদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক । এলাকাবাসি দূর্ঘটনা কবলিত ট্রাকের সহকারি আলমডাঙ্গার শাজাহান আলীর ছেলে রোকনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহাব্বুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এর আগে আজ সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গোকুলখালী বাজারে চলন্ত ট্রাকের ধাক্কায় স্যালোইঞ্জিন চালিত অবৈধ আলমসাধুর যাত্রী সুজিত বিশ্বাস (৩৫)নিহত হন। নিহত সুজিত বিশ্বাস চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটী গ্রামের রতন বিশ্বাসের ছেলে। ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরজাহান খাতুন বলেন, সুজিত মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হয়েছিল। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page