১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি  ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন। রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত  সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও ২৪ দিন পর ব্রহ্মপুত্রের শাখা নদীতে ভেসে উঠল নিখোঁজ শিশুর রোহান মিয়ার মরদেহ নগরকান্দায় ডাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে অনিয়ম-অর্থ লুটপাটের অভিযোগ
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

শেখ হাসিনা বিহীন আপনি-আমি কেউই ভাল থাকবোনা,মোংলায় কেসিসি মেয়র

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম ইদ্রিস ইমন,মোংলা (বাগেরহাট):

খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, আজকের প্রধানমন্ত্রী থাকলে আপনি আমি ভাল থাকবো। শেখ হাসিনা বিহীন আপনি আমি কেউই ভাল থাকবোনা। অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে, দেখবেন বিদেশীরা ঘুরাফেরা করছেন। শেখ হাসিনার জন্যই আজ দেশ ভাল আছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে উপজেলার চাঁদপাই ইউনিয়নের চাঁদপাই মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। চাঁদপাই ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় তিনি আরো বলেন, জিয়াউর রহমানের ইন্ধনে বঙ্গবন্ধুকে খুন করা হয়েছিল, আর সেই খুনিদের জিয়া আশ্রয়—প্রশয় দিয়ে দেশে এবং বিদেশে চাকুরীতে পদায়ণ করেছিলেন। জিয়ার ইন্ধনে বঙ্গবন্ধুকে খুন করার পর জিয়া উপ-সেনা প্রধান থেকে সেনা প্রধান হন। বঙ্গবন্ধুর খুনীদের বিচার খুনি জিয়া তো করেনইনি, এরপর খালেদা জিয়া ও হোসাইন মোহাম্মদ এরশাদও বিচার করেননি। এছাড়া রাজাকারদের কোন বিচারও করেনি তারা। আর ১৯৯৬সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর খুনীদের বিচার কার্যক্রম শুরু করেন। তারই ধারাবাহিকতায় বেশ কয়েকজনের ফাঁসি রায় কার্যকর হলেও এখনও আমেরিকাসহ বিভিন্ন দেশে বঙ্গবন্ধুর খুনীরা আত্মগোপনে রয়েছেন। তাই প্রধানমন্ত্রীর কাছে আমার দাবী বাকী খুনীদের দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসির রায় কার্যকর করা হোক। তিনি আরো বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে ঋনী। কারণ শেখ হাসিনা প্রকল্প ও অর্থ দিয়ে মোংলা-রামপালের উন্নয়ন করেছেন। আজ মোংলায় ২৩এলপিজি ফ্যাক্টরীসহ প্রায় অর্ধশত বড় বড় কলকারখানা গড়ে উঠেছে। মোংলা-রামপালে শতভাগ বিদ্যুৎতায়ন হয়েছে। ইপিজেড শেখ হাসিনা করেছেন, এরপর অর্থনৈতিক অঞ্চলের কাজ চলছে। এসব কিছুই প্রধানমন্ত্রীর অবদান। তাই আসছে সংসদ নিবার্চনে শেখ হাসিনাকে পুনরায় জয়ী করে এ এলাকাসহ সারাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তিনি সকলকে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবাণ জানান। এই জাতীয় শোক সভার আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাঁদপাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নাজরিনা বেগম, মিঠাখালী ইউপির সাবেক চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার, মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীসহ আওয়ামী লীগের বিভিন্ন পযার্য়ের নেতা-কমীর্রা।
আলোচনা সভা শেষে শহীদ বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকলের রুহের মাগফিরত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি 
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন।
রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ
নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস
‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ
কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত 
সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক
রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও

You cannot copy content of this page