২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ,সার,কীটনাশক,গাছের চারা ও চাউল বিতরণ- চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা ১৪ বছর পর চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত পটিয়ায় শোকাহত জায়হান পরিবারকে সান্তনা দিতে এমপি এনাম। সিভিল সার্জনের আদেশ উপেক্ষা: সাতকানিয়ায় দায়িত্ব হস্তান্তরে গড়িমসি পটুয়াখালীতে ডিবির সফল অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার। গাইবান্ধায় রামচন্দ্রের অবমাননাসহ বিভিন্ন জায়গায় সনাতনীদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন। আনোয়ারায় মা-মেয়ে খুনের রহস্য উদ্ঘাটন: পুরস্কৃত হলেন এসআই শিমুল পটুয়াখালী গিয়ে কান্নায় ভেঙে পরেছিলেন শাকিরা সাতকানিয়ায় স্কুলছাত্রী অপহরণ-ধর্ষণ ১০ দিন পর উদ্ধার ধর্ষক গ্রেফতার
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

শান্তিগঞ্জের জয়কলস ইউ/পি সদস্যাকে প্রাণনাশের হুমকি ও প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ এর প্রতিবাদে সংবাদ সম্মেলন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের মহিলা ইউ/পি সদস্যার সাথে প্রতারণা করে মাটির রাস্তার কাজের বিল উত্তোলন করে টাকা আত্মসাৎ ও একলক্ষ টাকা চাঁদা না দেওয়ায় প্রাণনাশের হুমকি ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে সুনামগঞ্জ পৌর-বিপনীন্থ ২য় তলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় । সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জয়কলস ইউনিয়নের ৪,৫,৬নং ওয়ার্ডের মহিলা সদস্য তৈয়বুন নেছা, তিনি লিখিত বক্তব্য উল্লেখ করে জানান সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ৪,৫,৬নং ওয়ার্ড মহিলা ইউপি সদস্য তিনি।তিনি উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা। তার কোন স্বামী সন্তান না থাকায় মানব সেবাকে প্রধান ব্রত মনে করে ইউ/পি সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ইউ/পি কর্তৃক সরকার প্রতিটি ইউনিয়নে কর্মসৃজন প্রকল্পের আওতায় কাঁচা রাস্তা মাটি ভরাটের কাজের উন্নয়ণ করে যাচ্ছেন এবং এসমস্ত কাজ ইউনিয়নের সদস্যদের মধ্যে বিতরণের মাধ্যমে বরাদ্দ দিয়ে কাজ করানো হচ্ছে। তারই অংশ হিসেবে ইউপি সদস্যা হওয়ায় তাকে ৬নং ওয়ার্ডে একটি মাটি বরাটের কাজ দেওয়া হয়। যা যথা সময়ে কাজ সম্পূর্ণরুপে শেষ করেছেন। তিনি বলেন তাকে কাজ দেওয়ার পর হইতে ৬নং ওয়ার্ডের কিছু অসাধু স্বার্থলোভী,চাঁদাবাজ মিলে তার নিকট বিভিন্ন সময়ে চাদাঁ দাবী করে । তাদের এলাকায় কাজ করাতে হলে তাদেরকে চাঁদা না দিয়ে কোন কাজ করাতে পারবেনা বলে হুমকি দামকী দিয়ে আসছে। তিনি বলেন আমি চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় গত ৫জুন উপজেলার শিবপুর গ্রামের কাচাঁ মিয়ার বসতবাড়ীর সম্মূখে কাজের সাইটে কাঁচা রাস্তায় তার কাছে এসে একই গ্রামের মৃত চমক আলীর পুত্র জসিম উদ্দিন(৪৫), মৃত: মছদ্দর আলীর পূত্র মঈনুদ্দিন(৪২),আঃ জব্বারের ছেলে রুবেল(৩৪) ও অজ্ঞাতনামা আরো ২/৩জন মিলে নগদ এক লক্ষ টাকা চাঁদা দাবী করে । এসময় তিনি চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে প্রকাশ্যে দিবালোকে তাকে প্রাণে হত্যার হুমকি দেয় এবং চাঁদাবাজদের দাবীকৃত একলক্ষ টাকা চাঁদা না দিলে কিভাবে তিনি কাজের বিল পান তা দেখে নেবে বলেও হুমকি দিয়ে তাকে মারার চেষ্টা করে।এসময় আশপাশে লোকজন থাকায় তিনি চাাঁদাবাজদের কবল থেকে রক্ষা পান বলে জানান । পরবর্তীতে চাঁদাবাজরা মিলে ফেইসবুকে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে হেনাস্তা করে। অবশেষে তিনি ন্যায় বিচারের স্বার্থে গত ১৩ই জুন আমল গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, শান্তিগঞ্জ জোনে হুমকিদাতাদের আসামী করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-সি.আর মামলাÑ১৫৪/২০২৩ইং । বর্তমানে মামলাটি আদালতে চলমান রয়েছে বলে জানা যায়। মামলা করার পর থেকেই চাদাঁবাজরা মিলে ও অজ্ঞাত নামা কয়েকজন তৈয়বুন নেছাকে ক্ষতি সাধনের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও)”র নিকট মিথ্যা, বানোয়াট ,কাল্পনিক অভিযোগ করে পিআইওকে ভুল বুঝিয়ে বর্তমানে তার সকল প্রকার কাজ হইতে বিরত রাখে। পি আই ও চাঁদাবাজদের কথা বিশ্বাস করে সরেজমিনে না গিয়ে এক তরফা ভাবে হেনেস্তা করে চলেছেন বলে ও জানান ঐ সদস্যা। তিনি আরও বলেন এদিকে আমি সহজ সরল হওয়ার সুবাদে প্রকল্প কাজের সভাপতি ডুংরিয়া গ্রামের মৃত সচিন্দ্র দাসের ছেলে রিপন তালুকদার তিনি হুমকিদাতাদের সাথে আতাত করে সাদা কাগজে আমার স্বাক্ষর নিয়ে ২টি কাজের বিল ২ লাখ টাকা উত্তোলন করে কাজের টাকা আত্মসাধ করে নিয়েছেন। বিভিন্ন সময়ে আমাকে রাস্তায় একা পেয়ে চাঁদাবাজরা হুমকি দিয়ে আসছে । যেকোন সময় নামাংকিত বিবাদীদের দ্বারা আমার বড় ধরণের ক্ষতি সাধন হতে পারে। তাই আজ অসহায় হয়ে নিরাপত্তার জন্য সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা কামনা করি। এ সময় সংবাদ সম্মেলনে মিরাজ মিয়া, জুবায়ের হোসেন সাগর এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।এ ব্যাপারে অভিযুক্ত রুবেল ও জসিম মিয়ার সাথে যোগাযোগ করা হলে তারা জানান ঐ মহিলা আমাদের তিনজনকে আসামী করে মামলা করেছেন।এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তা (পি,আই,ও) শাহদৎ হোসেন ভূইয়া আমার কাছে অভিযোগ এসেছে বিষটি তদন্ত চলছে আমরা কারও পক্ষ না অফিসের কার্যক্রম অফিসের মতো চলবে।##

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page