১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি  ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন। রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত  সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও ২৪ দিন পর ব্রহ্মপুত্রের শাখা নদীতে ভেসে উঠল নিখোঁজ শিশুর রোহান মিয়ার মরদেহ নগরকান্দায় ডাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে অনিয়ম-অর্থ লুটপাটের অভিযোগ
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

জিয়া স্বাধীনতার ঘোষক নন, পাঠক মাত্র শোক সভায় কেসিসি মেয়র

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম ইদ্রিস ইমন,মোংলা (বাগেরহাট):

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন, পাঠক। তিনি স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন মাত্র। কিন্তু জিয়ার লোকজন সেটির ভুল ব্যাখ্যা দিয়ে পাঠকের জায়গায় ঘোষক হিসেবে প্রচার করে ইতিহাসের মিথ্যাচার করে আসছেন। শুক্রবার (১৮ আগষ্ট)বিকেলে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মোংলাপোর্ট পৌরসভার পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তালুকদার আব্দুল খালেক আরো বলেন, খুলনা-মোংলা রেললাইন ও মাওয়া থেকে মোংলা বন্দর পর্যন্ত ছয়লেনের রাস্তার কাজ চলছে জোরেশোরে। এ কাজ শেষ হলে মোংলা বন্দরের কর্মচাঞ্চ্যলতা আরো বেড়ে যাবে। বিএনপি-জামায়াতের আমলের মৃত মোংলা বন্দর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় এ বন্দর এখন ঘুরে দাঁড়িয়েছে। চলমান এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নিবার্চনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জয়ী করতে সকলকে একসাথে কাজ করতে হবে। এছাড়া বিএনপি-জামায়াত যে ষড়যন্ত্র করছে তা রাজপথে থেকে মোকাবেলার জন্য স্থানীয় নেতা-কমীর্দের রাজনীতির মাঠ দখলে রাখার নিদের্শ দেন। জাতীয় শোক দিবসের শোক সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, সাবেক পৌর চেয়ারম্যান শেখ আব্দুস সালাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান জসিম, মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন, উপজেলা কৃষকলীগ সভাপতি শাহজাহান সিদ্দিকী, কৃষকলীগ নেতা এম ইদ্রিস ইমন, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, মিঠাখালী ইউপির সাবেক চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন ও যুবলীগ নেতা সবুজ হাওলাদারসহ অন্যান্যরা। শোক সভা শেষে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদদের রুহের মাগফিরত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেও দোয়া করা হয়। শোক সভা ও দোয়া শেষে সকলের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। শোক সভায় উপজেলা ও পৌর আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী সমর্থকেরা অংশগ্রহণ করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি 
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন।
রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ
নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস
‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ
কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত 
সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক
রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও

You cannot copy content of this page